ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর

Share

Official page of Islami Chhatra Andolan Bangladesh,Khulna City.

01/04/2026

জ্বালানি সংকটকে কেন্দ্র করে জোড়-বিজোড় ক্লাস ও আংশিক অনলাইন শিক্ষা পরিকল্পনায় গভীর উদ্বেগ
- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর

জ্বালানি সংকটকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে জোড়-বিজোড় ভিত্তিতে ক্লাস পরিচালনা এবং আংশিক অনলাইন শিক্ষাব্যবস্থা চালুর যে পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনা হচ্ছে, তা নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর শাখা গভীর উদ্বেগ প্রকাশ করছে।

শিক্ষা মন্ত্রণালয় জ্বালানি সংকটকে অজুহাত দেখিয়ে জোড়-বিজোড় ক্লাস ও আংশিক অনলাইন শিক্ষা চালুর পরিকল্পনা করছেন, যা শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী ও কার্যকর নয়।

বিবৃতিতে সভাপতি মাহদী হাসান মুন্না ও সাধারণ সম্পাদক ওসমান নাদীম বলেন, দেশের অধিকাংশ শিক্ষার্থী এখনও মানসম্মত অনলাইন শিক্ষার জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট সংযোগ ও উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত। তাই এই ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে, শিক্ষার মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং শিক্ষার্থীদের মোবাইলনির্ভর করে তুলবে, যা মানসিক ও শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।

নেতৃবৃন্দ আরও বলেন, জ্বালানি সাশ্রয়ের নামে সাপ্তাহিক ছুটি দুই দিন করার প্রস্তাবও শিক্ষার ধারাবাহিকতা ব্যাহত করবে এবং পাঠদানের সময় কমিয়ে দেবে। শিক্ষাখাতকে পরীক্ষা করার মতো ক্ষেত্র বানানো ঠিক নয়; সরকারকে বাস্তবসম্মত ও শিক্ষাবান্ধব পদক্ষেপ নিতে হবে।

একই সঙ্গে তারা জ্বালানি সংকট মোকাবেলায় মজুদ বৃদ্ধি, সিন্ডিকেট দমন, অপচয় রোধ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বার্তা প্রেরক
মুহাম্মাদ শাহরিয়ার তাজ
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর।

31/03/2026

আগামীকাল পহেলা এপ্রিল থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক চরমোনাই মাহফিল। চরমোনাই মাহফিল সফল হোক।

30/03/2026

ঐতিহাসিক চরমোনাই মাহফিল সফল হোক।

26/03/2026

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস দেশবাসীকে জানাই সংগ্রামী শুভেচ্ছা

25/03/2026

এক ঘণ্টা পরই স্বাধীনতা দিবস! দেশজুড়ে স্বাধীনতা উৎসব অথচ কিছুক্ষণ আগেই ৬০টি প্রাণ হারালাম আমরা। আমরা ঘুমাতে যাব! ঠিক তখনই এক বাবার চোখে কোনো ঘুম থাকবে নী কারণ তার পুরো পৃথিবীটাই আজ পানির নিচে।

১০ বছরের শিশু আজ থেকে একা কারণ তার মা আর ফিরে আসেনি। এখন প্রশ্ন আমরা কি সত্যিই নিরাপদ?

মুহাম্মাদ শাহরিয়ার তাজ
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর

21/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সচেতন শিক্ষার্থী, বন্ধুপ্রতীম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও খুলনাবাসীর প্রতি শুভেচ্ছা বার্তা

মুহাম্মাদ মাহদী হাসান মুন্না
সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর।

20/03/2026

কুরআন-সুন্নাহ নির্ভর পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের দীপ্ত শপথে মহিমান্বিত হোক আমাদের ঈদ।

শিক্ষার্থী, শ্রমজীবী ও প্রবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

20/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সচেতন শিক্ষার্থী, বন্ধুপ্রতীম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও খুলনাবাসীর প্রতি শুভেচ্ছা বার্তা

মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ
সহ-সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর।

19/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সচেতন শিক্ষার্থী, বন্ধুপ্রতীম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও খুলনাবাসীর প্রতি শুভেচ্ছা বার্তা

মুহাম্মাদ শাহরিয়ার তাজ
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর।

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর 's post 16/03/2026

গতকাল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর হরিণটানা থানা শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মাহদী হাসান মুন্না বিশেষ অতিথি হিসেবে ছিলেন নগর ছাত্র আন্দোলনের সংগ্রামী অর্থ ও কল্যাণ সম্পাদক আমিনুর রহমান সহ থানা শাখার নেতৃবৃন্দ।

১৫ মার্চ ২৫শে রমজান।

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর 's post 16/03/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর লবনচরা থানা শাখায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর জয়েন্ট সেক্রেটারি মাওঃ দ্বীন ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সংগ্রামী সহ-সভাপতি হাবিবুল্লাহ মেজবাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সংগ্রামী সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নাসিব ও নগর ছাত্র আন্দোলনের সংগ্রামী কওমী সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ থানা শাখার নেতৃবৃন্দ।

১২মার্চ ২২শে রমজান বৃহস্পতিবার।

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Power House Mor, Oikya Bhavan (2nd Floor) Lower Jessore Road
Khulna
9100