16/10/2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের চর্চা এবং নতুন প্রজন্মের মাঝে তাঁর অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পালিত হচ্ছে ‘নজরুল বর্ষ’।
এ উপলক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (KUET) শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিযোগীদের নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পরিচালক (ছাত্রকল্যাণ), উপপরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ। নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে KUET-এর প্রতিনিধিত্ব করবে।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলোঃ
নজরুল সংগীত- তূর্য ঘোষ (CE 22)
নজরুলের কবিতা আবৃত্তি- মায়িশা মুন লাবণ্য প্রভা (CSE 25)
অভিনয় (একক)- তাসনীম ইসলাম (Arch. 23)
নৃত্য (একক)- তাহমীনা খুরশিদ (BECM 22)
উপস্থিত বক্তৃতা- আনোয়ার হোসেন আবিদ (CE 23)
প্রতিভা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার এই পথচলায় নির্বাচিত সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। জাতীয় পর্যায়েও তাঁদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে KUET-এর জন্য গৌরব বয়ে আনবে—এই আমাদের প্রত্যাশা।