AKP Team - A Unique Volunteer Team, Khulna

AKP Team - A Unique Volunteer Team, Khulna

Share

A.K.P. Team (একটি সেচ্ছা সেবক সংস্থা)

Emergency Contact: 0192 55 44 075 (Nahid)

Team (একটি সেচ্ছা সেবক সংস্থা)
আমরা মুলত, খুলনার বিভিন্ন উন্যায়ন মুলক কাজ যেমন রক্ত সংগ্রহ, রক্ত দাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক গঠন করা, সাধ্যমত খুলনা নগরীর আশ পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা,
নগরীর অসহায় গরীব শিশুদের পাশে দাঁড়ানো, শীত বস্র বিতরন ইত্যাদি বিভিন্ন উন্যায়ন মূলক কাজ করবো,
খুলনার শহরটা আমাদের, তাই, আসুন আমরা আমাদের প্রিয় খুলনা নগরীর উন্যায়নের কাজে পাশে দাড়াই, খুলনা নগরীটাকে আরেকটূ সুন্দর

25/03/2026

আপনি কতটা নিকৃষ্ট সমাজে বাস করেন জানেন...?

হাফেজ এনামুল হাসান নবীন প্রবাস থেকে ফিরে বাংলাদেশে ক্রেতাদের না ঠকিয়ে ব্যবসা করতে চেয়েছিলেন। তার প্রতিষ্ঠান 'নবীন পাঞ্জাবী' কোয়ালিটি ভালো দামে কম। একই মার্কেটে যেখানে একটি পাঞ্জাবীর সর্বনিম্ন দাম ৪৫০০টাকা, নবীনে সেটি ৩০০টাকা থেকে শুরু। শুধু তাইনা নবীন পাঞ্জাবীর ফ্যাক্টরিতে কাজ করে প্রতিবন্ধী, হিজড়া ও সমাজের সুবিধা বঞ্চিতরা। এত ভালোমানুষি করে কি আর এই সমাজে থাকা যায়?

রোজার মধ্যে সেদিন পাশের দোকানদার প্রিন্স’র মালিক মাইকেল ও অন্যান্য ব্যবসায়ী সিন্ডিকেট পুলিশসহ দোকানটি বন্ধ করে দেয়। কাস্টমারদের হেনস্তা করে। তারা বলে, এই মার্কেটে ৪৫০০ টাকার কমে পাঞ্জাবি ও ১৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না। এইদেশে কমদামে জিনিস বিক্রি করাটাও একটা অপরাধ।

এরপর প্রতিনিয়ত হাফেজ সাহেবকে দেয়া হচ্ছে মেরে ফেলার হুমকি। বিষয়টি সবাই জানলেও কাউকে প্রতিবাদ করতে দেখিনি। পুলিশ এই লোকটাকে প্রটেকশন না দিয়ে উল্টো দোকান বন্ধে সহযোগিতা করেছে। শেষ পর্যন্ত তিনি আবারও প্রবাসে ফিরে গেলেন। যাবার আগে প্রেস কনফারেন্সে সব বললেন কিন্তু রাস্ট্র সেটাও হয়তো শুনতে পায়নি। রাস্ট্র ব্যার্থ হলো তার নিরাপত্তা দিতে, আমরা বরাবরের মতোই হেরে গেলাম সিন্ডিকেট লুটেরাদের কাছে।এভাবেই হাফেজ এনামুলের মতো ভালো মানুষগুলো দেশ ছেড়ে চলে যায়, লুটেরারা থেকে যায় সব আমলেই।

- আলী আসগর ইমন
সাংবাদিক, মানবাধিকার কর্মী।

30/11/2025

খুলনা দায়রা জজ আদালতের সামনে গুলিবিদ্ধ ২, নিহত ১

23/09/2025

NCP নেতার গায়ে ডিম ছুড়েছে তাতে দেশ উত্তাল।
অথচ খুলনায় বকশিস না পেয়ে রোগীর অক্সিজেন মাক্স খুলে মৃ*ত্যু*র ঘটনায় কারো কোনো শব্দ নেই।
কুয়েট, খুবি, সাধারন ছাত্র যোদ্ধা, বিশিষ্ট সমাজ সেবক আপনারা কোথায়.??

23/09/2025

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ বকশিস না পেয়ে অক্সিজেন মাক্স খুলে ফেলে রোগী মৃ*ত্যু*র ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, সেই সাথে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি কামনা করছি।

#খুলনা

18/09/2025

‘ফেসবুক মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছে অনেকেই’

14/06/2025

ঢাকা খুলনা রুটে ইমাদ পরিবহন যেন মৃত্যুর ফাঁদ।
এবারের ঈদ ছুটিতে ৮ টি মারাত্মক সড়ক দুর্ঘটনায় ইমাদ পরিবহন।

09/06/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Photos from AKP Team - A Unique Volunteer Team, Khulna's post 07/06/2025

সাতক্ষীরা ঘোষ ডেয়ারী, নিরালা (পরিতোষ ঘোষ)

ফুডপান্ডায় আজ (০৭-০৬-২৫) অর্ডার করি পোড়াবাড়ি চমচম। প্যাকেট খুলে দেখলাম এটি নিম্ন মানের নরমাল মিষ্টি। যা এপ্স এ দেয়া ছবির সাথে বিন্দু মাত্র মিল নেই।

ঈদের দিন খুলনার নিরালার মধ্যে এইরকম বাটপারি কিভাবে করতে পারে?

ফুডপান্ডায় রেগুলার অর্ডার করি বিভিন্ন শপ/রেস্টুরেন্ট থেকে, কিন্তু নিরালার সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর পূর্বের কিছু রিভিউ দেখলাম ফুড পান্ডায়। আমার মত সেইম অবস্থা অন্যান্য কাস্টমারদের সাথেও হয়েছে।

বাকিটা ছবিগুলোতে দ্রষ্টব্য....

#সাতক্ষীরা_ঘোষ_ডেয়ারী #নিরালা #খুলনা

Photos from AKP Team - A Unique Volunteer Team, Khulna's post 27/05/2025

সচেতন হউন। প্রতারিত হবেন না।

Arogga - আরোগ্য সবার কাছে অতি পরিচিত একটি নাম।
অনেক প্রোমশনাল পোস্ট, এড বিভিন্ন যায়গায় দেখে হয়তো ভাবছেন এরা বিশ্বস্থ?
অর্জিনাল মেডিসিন দেয়?
সময় মত ডেলিভারী করে?

তাহলে এই পোস্ট টা আপনার জন্য...

আমি আরোগ্যর উপর বিশ্বাস করে, বিভিন্ন লোভনীয় অফার, ফাস্ট ডেলিভারী দেখে,আমি বাসার বৃদ্ধ বাবা-মার জন্য মেডিসিন অর্ডার করা শুরু করি৷

প্রতিমাসে ৪,০০০-৫,০০০ টাকার মেডিসিন অর্ডার করেছি।
১ম অর্ডার ২৪ ঘন্টার মধ্যে ঢাকার বাইরে (খুলনা) ডেলিভারি দিয়েছে। পরের ডেলিভারিও সময় মত পেয়েছি। কিন্তু তার পরে ধীরে ধীরে তাদের ডেলিভারী দেয়ার সময় দির্ঘায়িত হত্র থাকে।

অর্ডার প্লেস করার পর, অর্ডার কনফার্ম হয় তারপর পেমেন্ট করে ফেলি, তারপর তারা স্টক এ মেডিসিন নেই বলে একটি মেসেজ দিয়ে ওই মেডিসিন টি ক্যান্সেল করে দেয়।
অর্ডার কনফার্ম হবার পর কিভাবে স্টক আউট হতে পারে জানাবেন?

Mig 5 মেডিসিনটি অর্ডার করি, ওরা Mig 2.5 এর বক্স ডেলিভারী দিয়েছে। মেডিসিন বিষয়ক একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান এর ম্যানেজমেন্ট কিভাবে এতোটা বেকুব হতে পারে তা আমার জানা নেই। মেডিসিন যেটা উল্লেখ করা, তারা সেই মেডিসিন দেয় না।

আরো একটি অর্ডার এর অভিজ্ঞতা শেয়ার করছি, ২৮৪৩ টাকার মেডিসিন অর্ডার করি। তাদের নির্ধারিত ডেলিভারি টাইম সর্বোচ্চ ৫ দিন। অর্ডার করার পর, অর্ডার কনফার্ম হলো, পেমেন্ট ফুল করে দিলাম৷ এক দিন যায়, দুই দিন যায়,
মেডিসিন আসে না। ওদের হেল্প লাইনে ফোন দিলে বলে পেয়ে যাবেন ৫ কর্মদিবসের মধ্যে। ৫ দিন হবার পর আমার অর্ডার তারা ক্যান্সেল করে দেয়।

মানুষ জরুরী প্রয়োজন ছাড়া অনলাইনে মেডিসিন অর্ডার করে না। আমার জরুরী ছিলো, তাই করেছিলাম। কিন্তু তারা কিসের ভিত্তিতে ৫ দিন পর আমার অর্ডার ক্যান্সেল করে মেসেজ দেয় স্টক নেই তাই অর্ডার ক্যান্সেল করেছে??!!??
স্টক যদি নাই থাকে তাহলে ৫ দিন পর কেনো? ১ম দিন ই আমার অর্ডার ক্যান্সেল করে দিতো? আমার টাকা রিফান্ড দিয়ে দিতো সাথে সাথে!!! তারা তা না করে আমার টাকাও আটকিয়ে রেখেছিলো।

মেডিসিন মানুষের জীবন বাচায়। সুস্থ রাখে৷ কিন্তু অন্ধের মত সেলিব্রেটিদের দিয়ে টিভিতে এড দেখে আমার মত কেউ ওদের এই প্রতারনার স্বীকার হবেন না। আমি Aroggo - আরগ্য কোম্পানির বিরুদ্ধে নকল মেডিসিন / ভুল তথ্য প্রদান করে গ্রাহকের সাথে প্রতারনা / ভুল মেডিসিন ডেলিভারী দেয়ার বিরুদ্ধে অতি শিগ্রই আইনের সহায়তা নিবো।

অনলাইনে মেডিসিন অর্ডারে সবাই সতর্ক থাকুন,
নকল মেডিসিন ক্রয় করা থেকে বিরত থাকুন।

#আরগ্য #প্রতারনা

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Khulna
9000