এই প্রকল্পের মাধ্যমে একটি পুর্ণাঙ্গ ওয়েব পোর্টাল তৈরির কাজ চলছে, যার মাধ্যমে জনসাধারণ বিনা খরচে একজন ইলেক্ট্রিশিয়ান হতে শুরু করে একজন ডাক্তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এছাড়াও সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সেবাটি অনলাইন ভিত্তিক হওয়ায় সব সময় সকল স্থানে সেবা গ্রহনের সুযোগ পাবে। সেবা প্রদান কারিদের সাথে সল্পতম সময়ে যোগাযোগ করত
ে পারবে। এই পোর্টালটি সকল ডিভাইস (মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ) সাপোর্ট করবে। আমাদের পোর্টালে সেবা প্রদান কারীদের বিস্তারিত ঠিকানা, মোবাইল নম্বর, ছবি, ভিডিও, ম্যাপ থাকবে। ম্যাপ ব্যাবহারের ফলে একজন সেবা গ্রহিতা স্থান সম্পর্কে সুস্পষ্ট ধারনা পাবে এবং তাৎক্ষণিক যোগাযোগ করতে পারবে। কমেন্টটিং ও রিভিউ এর ব্যবস্থা থাকাই সেবা গ্রহনের আগে সেবার মান সম্পর্কে জানতে পারবে। সেবার ধরণ অনুসারে এবং নির্দিষ্ট এলাকা ভিত্তিক সার্চ করে কাঙ্ক্ষিত সেবা নিতে পারবে।
যেমন- মেহেরপুর জেনারাল হাসপাতালে একজন ব্যক্তির মুমুর্ষ রোগীর জন্য “ও-পজেটিভ” রক্তের প্রয়োজন। এমত অবস্থাই যদি সে “ও-পজেটিভ” রক্ত লিখে সার্চ দেয় এবং লোকেশন এর উপর ক্লিক করে তাহলে সে মেহেরপুর জেনারেল হাসপাতালের আশেপাশের “ও-পজেটিভ” রক্ত দাতাদের লিস্ট পাবে। আরও সে ইচ্ছা করলে তাঁর অবস্থানের নিদিষ্ট দূরত্ব উল্লেখপূর্বক সার্চ করতে পারবে। সার্চ করে যে লিস্ট পাবে সেখান থেকে রক্ত দাতাদের সাথে যোগাযোগ করে দ্রুত রক্ত নিতে পারবে। অনুরূপ ভাবে সকল সেবা সকলে গ্রহণ করতে পারবে। সার্বিক ভাবে এই প্রকল্প জনসাধারণকে সকল প্রকার সেবা গ্রহনে সুযোগ হাতের মুঠোই এনে দিবে।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
1. একজন সেবা গ্রহীতা, তাঁর প্রয়োজন মত নিজ স্থান থেকে বিভিন্ন সেবা প্রদান কারি প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারীর সম্পর্কে জানতে পারবে এবং সেবার মান যাচাই করে গ্রহন করতে পারবে।
2. এই প্রকল্পের কাজ অনলাইন ভিত্তিক এবং যা মোবাইল ফোন, ট্যাবলেট ও কম্পিউটার সহ সকল ডিভাইস হতে সেবা গ্রহন করা যাবে।
3. সেবা গ্রহীতার সময়, শ্রম ও অর্থ বাঁচবে এবং ভাল সেবা গ্রহনের সুযোগ পাবে।
4. আমাদের সেবাটি সম্পূর্ণ বিনা খরচে ব্যবহারের সুযোগ পাবে।
5. প্রকল্পের ভাষা বাংলা হওয়ায়, সকলে সহজে ব্যবহার করতে পারবে।