BNP Network, Jhenaidah -1

BNP Network, Jhenaidah -1

Share

"সবার আগে বাংলাদেশ "

10/05/2026

বাংলদেশে প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস।

10/05/2026

সুশাসন, নিরাপদ ও শিক্ষাবান্ধব বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

10/05/2026

আজকের এই দিনে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে ৪২ বছর পূর্ণ করলেন।
১৯৮৪ সালের ১০ মে তিনি দলের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন এবং এরপর থেকে দল, গণতন্ত্র ও দেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে এক অবিচ্ছেদ্য নাম হয়ে আছেন।

১৯৮২ সালের জানুয়ারিতে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা বেগম খালেদা জিয়া এ বছরের জানুয়ারিতে রাজনৈতিক জীবনেরও ৪৪ বছর পূর্ণ করেছেন। দীর্ঘ এই পথচলায় তিনি বহু আন্দোলন-সংগ্রাম, গণতান্ত্রিক লড়াই ও রাজনৈতিক সংকটের সাক্ষী হয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন দৃঢ়তার সঙ্গে।

বাংলাদেশের রাজনীতিতে তাঁর নাম শুধু একটি দলের নেতৃত্বেই সীমাবদ্ধ নয়, বরং একটি অধ্যায়, একটি ইতিহাস এবং কোটি মানুষের আবেগের প্রতীক। বিএনপির প্রতিটি সংকট, সংগ্রাম ও অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাঁর নেতৃত্ব ও আত্মত্যাগের গল্প।

09/05/2026
09/05/2026

দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনমনে শান্তি এবং স্বস্তি ফিরেছে। জনগণ এখন গুম, অপহরণ আর ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র এবং সমাজ দেখতে চায়, যেখানে জানমালের ভয় থাকবে না। অবিচার, অনাচার কিংবা নির্যাতন-নিপীড়নের ভয় থাকবে না। এমন একটি প্রত্যাশিত পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশের ভূমিকাই সর্বাধিক।

একটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর বিকল্প নেই। তবে পুলিশ যদি জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে পুলিশের দায়িত্ব পালনের পথ অনেকটা সহজ এবং সুগম হয়ে যায়।

রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা রক্ষায় একটি পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী অপরিহার্য। প্রতিবছর অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ হয়ে উঠুক নিজেদেরকে জনগণের বিশ্বস্ত হয়ে ওঠার অঙ্গীকার পূরণের একটি মুহূর্ত।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আমি বাংলাদেশ পুলিশের সাবেক এবং বর্তমানে কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যকে এবং অবসরপ্রাপ্ত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।

বর্তমান সরকার একটি সমৃদ্ধ ও স্বনির্ভর ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। তবে ঘরে বাইরে জনমনে নিরাপত্তা, স্বস্তি না থাকলে লক্ষ্য অর্জন দুরূহ হয়ে উঠবে। এজন্য পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার।

এই প্রেক্ষাপটে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি প্রয়োজনে ও সংকটে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা প্রমাণ করেছে, একটি উপযোগী ও অনুকূল পরিবেশে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম।

শুধু দেশেই নয়, বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের গৌরবোজ্জ্বল অবদান বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। তবে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য।

আইনশৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমন এবং জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের উন্নয়ন নিবিড়ভাবে সম্পৃক্ত। এ কারণে পুলিশের উন্নয়নে বিনিয়োগকে সরকার জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে।

গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা জরুরি। মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আমি বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

09/05/2026

খুলনায় আইনজীবী সমিতির প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান।
তাখিখঃ ০৮ মে ২০২৬, শুক্রবার

07/05/2026

কৃষক বাঁচলে, বাঁচবে দেশ
সবার আগে বাংলাদেশ।

07/05/2026

বায়ু দূষণ রোধে আইন প্রয়োগের
পাশাপাশি জনসচেতনা বাড়ানো জরুরি।

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Shoilokupa, Jhenaidah
Khulna