31/08/2025
অনিতা প্রায় ছয় বছর আগে ভালবেসে বিয়ে করেছিল আসিক নামের এই ছেলেকে। আসিকের বাড়ি অনিতার বাড়ির পাশেই। তাদের চার বছর বসয়ের একটা বাচ্চাও আছে। বিয়ের পাঁচ বছর অতিক্রম হতে না হতেই ফুরিয়ে যায় আসিকের ভালবাসা। আসিকের ঘরের বউ এখন আর ভাল লাগে নাহ, তার উপর ভর করেছে পরকীয়া প্রেম। তারই জের ধরে অনিতার প্রতি অনিহা। শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন এবং তালাকের চেষ্টা। অনিতা সব অত্যাচার সহ্য করে নিজের সংসার বাচানোর জন্য জোর করে ঢাকায় চলে যায় তার স্বমীর কাছে। কিন্তু সেখানে যাওয়ার পর তার উপর অত্যাচার আরও বেড়ে যায়। কারণ আসিক এখন অন্য মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। গত বৃহস্পতিবার সকালে আসিক ফোন করে জানাই অনিতা আত্মহত্যা করেছে (গলায় দরি দিয়ে)। কিন্তু অনিতার পরিবার লাশ হাতে পাওয়ার পর দেখতে পান অনিতার শরীরে অনেক জায়গার আঘাতের চিহ্ন। অনিতার পরিবার ও এলাকাবাসীর তথ্য প্রমাণ অনুসারে এটা আত্মহত্যা নয়। পরিকল্পিত খুন। অনিতার পরিবার এবং এলাকাবাসী এই হত্যার সঠিক বিচার চায়। আসিকের সাথে সাথে তার পরকীয়া প্রমিকারও বিচার চান অনিতার পরিবার, যার জন্য একটা সংসার ভাঙলো, একটা মানুষের মৃত্যু হল।
