01/01/2026
শুভ নববর্ষ ২০২৬ উপলক্ষে "জাগ্রত তরুণ সংঘ"র পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আল্লাহর অশেষ রহমতে, নতুন বছরে আমাদের জীবনে আসুক শান্তি, উন্নতি ও ঐক্য। আসুন, নতুন আশা ও উদ্দীপনা নিয়ে একসাথে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলার চেষ্টা করি।
30/12/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাগ্রত তরুণ সংঘ পরিবার গভীর শোক প্রকাশ করছি। তিনি দেশ ও জাতির উন্নয়ন, গণতন্ত্র ও রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় অনন্য ভূমিকা পালন করেছেন এবং তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এই বেদনাদায়ক সময়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং পরিবারের সবাইকে শোক কাটিয়ে ওঠার ধৈর্য্য ও শক্তি দিন।
03/10/2025
আলহামদুলিল্লাহ
"জাগ্রত তরুণ সংঘ" পেইজে
Star Setup করা হয়েছে।
সবাই Star দিয়ে পাশে থাকবেন।
01/10/2025
আলহামদুলিল্লাহ
জাগ্রত তরুণ সংঘ কর্তৃক আয়োজিত, বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ (২য় পর্ব) সফলভাবে সম্পন্ন হয়েছে।
২য় পর্বের বৃক্ষ তালিকায় ছিল: দেবদারু, কাঠবাদাম, কৃষ্ণচূড়া ইত্যাদি।
19/08/2025
অভিনন্দন NTRCA সুপারিশপ্রাপ্ত সকল শিক্ষককে..!
আপনারা শুধু একটি চাকরি নয়, জাতি গঠনের মহান দায়িত্ব পেয়েছেন।
এই সুপারিশ আপনাদের শ্রম, মেধা ও ধৈর্যের সার্থক স্বীকৃতি।
শিক্ষার আলো ছড়িয়ে দিন, প্রজন্ম গড়ে তুলুন।
আপনাদের হাতে আমাদের ভবিষ্যৎ।
শুভ কামনায়—
জাগ্রত তরুণ সংঘ।
02/08/2025
আলহামদুলিল্লাহ
জাগ্রত তরুণ সংঘ কর্তৃক আয়োজিত, বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ (১ম পর্ব) সফলভাবে সম্পন্ন হয়েছে।
১ম পর্বের বৃক্ষ তালিকায় ছিল: আম, কাঁঠাল, পেয়ারা, কৃষ্ণচূড়া, আমড়া ইত্যাদি।
21/07/2025
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় *জাগ্রত তরুণ সংঘ* পরিবার গভীরভাবে শোকাহত।
এই দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা আহত ও নিহত হয়েছে—যা আমাদের সকলের হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে এবং যা মেনে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য।
আসুন, আমরা একসাথে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি, তাঁদের পরিবার যেন এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি পান সেই প্রার্থনা করি।
সেই সাথে দোয়া করি যারা আহত হয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমিন।
12/07/2025
সোহাগ হত্যার বিচার চাই।
ভয় নয়, প্রতিবাদই হোক আমাদের ভাষা।
01/07/2025
আলহামদুলিল্লাহ।
*জাগ্রত তরুণ সংঘ*-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ *সমাপ্ত হয়েছে*। এই সময়কালে কমিটির সদস্যরা নিষ্ঠা, সততা ও সংগঠনের আদর্শ মেনে দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিয়ম অনুযায়ী, নতুন কমিটির কার্যক্রম শিগগিরই শুরু হবে ইনশাআল্লাহ।
আমরা আগামীর নেতৃত্বের প্রতি শুভকামনা জানাই এবং সকল সদস্যের সহযোগিতা কামনা করছি।
*শুভেচ্ছান্তে*, (কমিটির পক্ষ থেকে)
সাব্বির আহমেদ
সভাপতি
জাগ্রত তরুণ সংঘ।
[তারিখ-০১-০৭-২০২৫]