28/01/2026
#হুরহুরে😍
゚viralシfypシ゚viralシalシ
"আগে মানবতা পরে অন্য কথা।"
মানবিক ধর্মে, আর্ত-পীড়িতের সেবা মর্মে, সামাজিক-সাংস্কৃতিক কর্মে, শিক্ষা-বিনোদন ও ক্যারিয়ার সাপোর্ট বিষয়ক প্ল্যাটফর্ম।
28/01/2026
#হুরহুরে😍
゚viralシfypシ゚viralシalシ
02/06/2025
অপ্রত্যাশিত আর্থিক সংকটে পড়েছেন? আপনার আয় কমে গেছে, খরচ কমেনি। দুশ্চিন্তা করবে ভেবে পরিবারকে এই বিপর্যয়ের কথা বলেননি। পুরো চাপ একাই মাথা পেতে নিয়েছেন। খাবার টেবিলে হেসেছেন, সে হাসির পেছনে যে বেদনা লুকিয়ে আছে তা কাউকে বুঝতে দেননি। ভেতরে ভেতরে আপনি শেষ হয়ে গেছেন। আপনি দিশেহারা, বিধ্বস্ত। চাপ সইতে না পেরে হয়তোবা হঠাৎ করেই একদিন হার্ট অ্যাটাকে মারা যাবেন।
এ পরিস্থিতি যে কি ভয়াবহ তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না। আর্থিক সংকট মোকাবিলায় আপনার করণীয় কি? এখানে ১০ টি পরামর্শ তুলে ধরা হলো যা আপনার কাজে লাগবে।
১. দয়া করে পরিবারের সাথে সমস্যা শেয়ার করুন। তারা আজ বা কাল ব্যাপারটা জানবেনই, তাই গোপন না করে তাদের নিয়েই পরিস্থিতি মোকাবেলা করুন।
২. প্রয়োজনে নাটকীয়ভাবে জীবনযাত্রার খরচ নামিয়ে আনুন। মিডল ক্লাসের প্রচলিত 'ইগো'র কারণে আমরা অযথা অনেক খরচ বাড়িয়েছি, যেগুলো চাইলে বাদ দেয়া যায়। কম দামের বাড়িতে শিফট করুন, গাড়ি বিক্রি করে দিন, অন্যান্য অপ্রয়োজনীয় খরচ বাদ দিন। কে কি বলল সেদিকে পাত্তা দিবেন না, এখন টিকে থাকাটাই আসল।
৩. বাচ্চাদের স্কুল খরচ খুব বেশি হলে সেটাও বদলে ফেলুন। স্কুলের পরিচয়ে ছাত্রছাত্রীদের আখেরে কোনো লাভ হয় না, কাজ হয় তার রেজাল্টে, সেটা যে কোনো ধরনের স্কুল থেকেই করা যায়। টিউশন খরচ অতিরিক্ত হলে টিউটর বাদ দিন। তুলনামূলক কম খরচের স্কুলে বাচ্চাদের শিফট করে আপনি নিজেই সন্ধ্যার পর ২/৩ ঘন্টা বাচ্চাকে পড়ান।
৪. সময়টা খারাপ, আপনার হার্টের ওপর চাপ পড়ছে, তাই কোনো সমস্যা না থাকলেও মাঝে মাঝে ইসিজি করিয়ে হার্ট স্পেশালিস্টের সাথে আলাপ করুন।
৫. সমস্যা নিয়ে ভাইবোনের সাথে আলোচনা করুন। পরিবারের যে ভাই বা বোন বিপদে পড়েছেন, তাকে অন্যরা আগলে রাখুন। টাকা গেলে টাকা আসবে, ভাই-বোন গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই কঠিন সময়ে সবাই এক ছাতার নিচে আশ্রয় নিন। একজনের উষ্ণতা দিয়ে আরেকজনকে রক্ষা করুন।
৬. এই দুঃসময়ে পরিবারের সদস্যরা যুথবদ্ধ থাকুন। পরিবারের সবার সম্মিলিত প্রচেষ্টা যদি কাজে লাগানো যায় তাহলে সবাই উপকৃত হবেন। স্থায়ী বেদনাকে আমন্ত্রণ জানানোর চেয়ে এটা অনেক ভালো। মনে রাখবেন, যে মেষ শাবক পালছুট হয়, সে-ই বাঘের কবলে পড়ে। পরিবারের সমস্যাগ্রস্ত সদস্যকে রক্ষা করার জন্য যুথবদ্ধ পরিবারের একতাবদ্ধ আর্থিক পরিকল্পনা অনেক বড় ওষুধ হিসেবে কাজ করবে।
৭. দয়া করে সমস্যার কথা ঘনিষ্ঠ বন্ধুদের বলুন। আর যেসব বন্ধুরা ভালো আছেন, তারা বিপদগ্রস্ত বন্ধুকে আগলে রাখুন। প্রয়োজনে তার জন্য "বেইল আউট" প্ল্যান করুন। সবাই হাত লাগালে বিপন্ন বন্ধুটিকে আবার দাঁড় করিয়ে দেওয়া মোটেও অসম্ভব নয়।
৮. মধ্যবিত্তের যে ইগোর কথা বলছিলাম তা বাদ দিয়ে আয়ের বিকল্প উৎস বের করুন। যেমন, ছাত্রজীবনে যিনি টিউশনি করতেন, তিনি প্রয়োজনে তাতে ফিরে যান। যাদের বাড়িতে জায়গা আছে, তারা কৃষি থেকে আয়ের ব্যবস্থা করুন। পুকুর থাকলে মাছ চাষ করুন, হাঁস-মুরগি পালন করুন। বাড়ির মহিলারা সেলাইয়ের কাজ, হোম মেইড ফুড এধরনের ছোটো ছোটো উদ্যোগ নিন।অনলাইন/অফলাইনে বিক্রি করুন। সততাকে পুঁজি করলে ক্রেতার অভাব হবে না।
৯. প্রতি বছর পুনর্মিলনী/ রিইউনিয়নের বন্যা আমরা দেখি। লাখ লাখ টাকা এসব অনুষ্ঠানে খরচ হয়ে। এসব অ্যালামনাই এসোসিয়েশন বিপদগ্রস্ত সদস্যর পাশে দাঁড়াতে পারেন। নয়ত এসব মিলনমেলা একটি লোক দেখানো মূল্যহীন ব্যাপার বলে প্রমাণিত হবে।
১০. সবশেষে বলি, বাড়ির একমাত্র উপার্জনকারী সদস্য হচ্ছেন নিঃসঙ্গ শেরপা। তাকে একাই লড়াই করতে হয়। এ একাকী যোদ্ধাকে বাড়ির সবাই স্বস্তি দিন, যত্ন করুন, মায়ায় ডুবিয়ে রাখুন। তিনি যাতে অযথা চাপে না পড়েন সেদিকে নজর দিন। দশ মিনিটের বুকে ব্যথায় যিনি মারা যাচ্ছেন, তা আসলে দশ মিনিটের ব্যথা নয়, দিনের পর দিনের জমানো কষ্ট। অনিশ্চয়তার দীর্ঘ ব্যথার চাপ আসলে তিনি আর নিতে পারেননি। একমাত্র আমাদের সম্মিলিত হাত সে বুকে রাখলেই তার ব্যথা কমবে।
--সংগ্রহীত
01/06/2025
📌 এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিগ্যেস করলো, “তোমার কি মনে হয়, ছেলে হবে না মেয়ে হবে ?”
স্বামী – যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাবো, মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো…
স্ত্রী- আর যদি মেয়ে হয় ?
স্বামী - আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোন কিছু শেখানোর দরকার নেই।
স্ত্রী- কেন ?
স্বামী - কারন, আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সবকিছু শেখাবে… কি পরতে হবে…কিভাবে খেতে হবে… কোথায় কি বলতে হবে না বলতে হবে… একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতই…আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে… … যখন আমি কোন কিছু করতে তাকে নিষেধ করবো সে আমাকে বুঝতে চেষ্টা করবে। আর সবসময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছাক, সারাজীবন এটাই চাইবে যে আমি তাকে একটা Baby Doll এর মতই ভালবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে, যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনদিন ক্ষমা করবে না।
স্ত্রী- তার মানে হচ্ছে, তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না ?
স্বামী- সেটা না… এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে… কিন্তু সে শিখবে। আর মেয়ে এই সব গুন নিয়েই পৃথিবীতে জন্ম নেবে।
স্ত্রী- কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না।
স্বামী- কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকবো। এতে কোন কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল…কারন মেয়েরা সবসময় বিনাশর্তে ভালবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে মেয়ে ভাগ্য সবার হয় না… যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ সে ঘরেই মেয়ের জন্ম হয়।
-- সংগ্রহীত
゚ #মানবতারডাক
31/05/2025
ঘরের পরিবেশ আপনার সন্তানকে পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে। মেধাবী শিক্ষার্থী হিসেবে সন্তানকে গড়ে তোলায় বাড়ির পড়ার স্থান বিশেষ গুরুত্বপূর্ণ।
তেমনি আরো কিছু বিষয় আছে যা সন্তানের মেধা বিকাশে বিশেষ প্রভাব ফেলে। ‘রিডার্স ডাইজেস্ট’ অবলম্বনে জানানো হলো ১০ টি উপায়, যা আপনার সন্তানকে মেধাবী করতে সহায়তা করবে।
•
১. রুটিন মেনে চলতে শেখান :
আপনার সন্তানকে পরিকল্পনা করতে শেখান। সময়ের কাজ সময়ে করতে রুটিন তৈরি করুন ও তা মেনে চলতে শেখান। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করানোটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, নির্দিষ্ট স্থানে তাকে জিনিসপত্র রাখতে শেখান। যেমন- স্কুল থেকে এসে ব্যাকপ্যাক রাখার জায়গা ঠিক করে দিন যেন সকালে খোঁজাখুজি করতে না হয়।
২. প্রতিদিন পড়ার আগে একটু বিনোদন :
স্কুল থেকে এসেই পড়ার টেবিলে বসানো নয়, বরং তাকে পোশাক ছাড়তে বলুন। হালকা নাশতা খেতে দিন। পড়ার টেবিলে বসার আগে অবশ্যই তার বিনোদনের ব্যবস্থা রাখুন। হতে পারে তা টেলিভিশন দেখা অথবা বাইরে একটু খেলতে যাওয়া।
৩. কাজের তালিকা তৈরি :
বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো মনে রাখার জন্য সন্তানের ঘরের পড়ার টেবিলের সামনে রাখুন হোয়াইট বোর্ড। অথবা আর্ট পেপারে রং করেও বানিয়ে নিতে পারেন ছোট ক্যালেন্ডার। সেখানে তার খেলার দিন, বন্ধুদের জন্মদিন সবকিছু উল্লেখ থাকবে। সে বুঝতে শিখবে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন।
৪. পড়ার টেবিল থাকুক গোছানো ও শান্ত :
বিশেষজ্ঞরা জানান, পড়ার আলাদা টেবিল ছাড়াও ডাইনিং টেবিল, কিচেন কাউন্টার এবং ঘরে যদি আপনার ছোট্ট কাজের জায়গা থাকে তবে সেখানেও সন্তানরা পড়তে পারবে। এর জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তানদের পড়ার জন্য যা প্রয়োজন তা যেন হাতের কাছে থাকে, শান্ত পরিবেশ ও গোছানো থাকে। এতে তার পড়া থেকে মনোযোগ সরবে না।
৫. মাঝে মাঝে দিন ব্রেক :
সবসময় পড়ার কথা বলবেন না সন্তানদের। হালকা বিশ্রামের জন্য তাদের বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলতে দিন। খেলাধূলা করুক সে। তবে দেখবেন বিছানায় শুয়ে শুয়ে যেন সে স্মার্টফোন না ঘাটে।
৬. দেয়ালের রঙ :
সন্তানের পড়ার ঘরে থাকুক পর্যাপ্ত আলো-বাতাস। ঘরের দেয়ালের রং যেন গাঢ় না হয় সেদিকে খেয়াল রাখুন। এতে শিশুর সৃজনশীলতা নষ্ট হয়। সবসময় পড়ার ঘরের দেয়াল রাখুন হালকা শেডের।
৭. দূরে থাকুক অপ্রয়োজনীয় জিনিস :
পড়ার টেবিলে কখনোই অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। যদি কোনো কিছু অশোভন দেখায়, হতে পারে তা বইয়ের স্তুপ তবে বড় ফটো ফ্রেম দিয়ে ঢেকে রাখুন। সন্তানকে ফাইল অর্গানাইজার কিনে দিন। দিতে পারেন কনটেইনার। কনটেইনারে অবশ্যই কাগজ দিয়ে ট্যাগ দিয়ে নেবেন। কাগজে লেখা থেকেই শিশু জেনে নিতে পারবে কী আছে সেখানে।
৮. পর্যাপ্ত আলো রাখুন ঘরে :
স্কুলের বাড়ির কাজে শিশুদের অনেক সময় ব্যবহার করতে হয় গ্রাফ পেপার। রেখাচিত্র আঁকাসহ অনেক সূক্ষ কাজ করতে দেওয়া হয় তাদের। এ কাজে প্রয়োজন উজ্জ্বল আলো। সন্তানের ঘরে তাই অকৃপণভাবে রাখুন পর্যাপ্ত আলো।
৯. পড়ার ঘর হোক আরামদায়ক ও বুক শেলফ রাখুন :
পড়ার ঘরে পর্যাপ্ত পরিমাণ খালি স্থান রাখুন। সেখানে যেন থাকে সন্তানের পছন্দের খেলনা। বিভিন্ন আকৃতির বালিশ ঘরের মধ্যে তাদের আরাম এনে দিবে। শুধু কি পড়ার বই পড়বে আপনার সন্তান? একঘেয়েমির কারণে শিশুরা পড়াশোনায় মনোযোগী হতে পারে না। তাই ঘরে রাখুন বইয়ের শেলফ। সেখানে রাখুন মজাদার ও রঙিন গল্পের বই।
১০. বাবা-মা হিসেবে নিজের দায়িত্ব বুঝুন :
সন্তানের ঘরের জন্য কোন কোন নতুন পরিবর্তন আনা যায় তা ভেবে বের করুন। সন্তান স্কুলের শিক্ষকদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারছে কিনা, তার বাড়ির কাজে সহায়ক হবে এমন ওয়েবসাইটের খবর রাখা, কোন সফটওয়্যার দরকার এবং কোন কোন ক্ষেত্রে শিশু পিছিয়ে আছে সে বিষয়ে খেয়াল রাখুন।
-- সংগ্রহীত
__________________
31/05/2025
👉সঠিকভাবে সন্তান প্রতিপালনে মনোবৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু নির্দেশনা:
✅বাচ্চার সব চাহিদা পূরণ করবেন না।আপনার সামর্থ্য এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তাকে ধারণা দিন।বাচ্চা আপনার কাছে যা চায় সেটি তার জন্য আদতে অর্থবহ কিনা সে বিষয়টি তাকে বুঝিয়ে বলুন।
✅বাচ্চার সব কথা শুনবেন, কিন্তু সব কথা মানবেন না।
শোনা মানে গুরুত্ব দেওয়া, আর মানা মানে বাচ্চার সিদ্ধান্ত ও স্বেচ্ছাচারিতায় সায় দেওয়া।
✅ কোথায় এবং কোন পরিস্থিতিতে 'না' বলতে হয় সেটা বাচ্চাকে শেখান।মনে রাখবেন 'না' বলতে পারার ব্যপারটি ব্যক্তিত্বের দৃঢ়তা।
✅সন্তানের সামনে নিজের ভুল স্বীকার করুন, কিন্তু নিজের দুর্বলতা বা অতীত জীবনের কোন কালো অধ্যায় তুলে ধরবেন না। মা-বাবার দোষ ও দুর্বলতা জানলে সন্তানেরা সুযোগ নেয়ার উপলক্ষ পায়।
✅শিশুকে শেখান কিভাবে ভাবতে হয়। তার মধ্যে সমস্যা সমাধানের ক্ষমতা গড়ে তুলুন, মত প্রকাশের স্বাধীনতা দিন।
✅ বাচ্চার ছোট সাফল্যগুলোতেও আনন্দ প্রকাশ করুন এবং ব্যর্থতায় খোঁটা দেয়া থেকে বিরত থাকুন।এতে তার আত্মবিশ্বাস এবং ভালো কিছু করার স্পৃহা বাড়ে।
✅বাচ্চাকে স্ক্রিনটাইম নয়, কোয়ালিটি টাইম দিন।মনে রাখবেন ইলেকট্রনিক ডিভাইসে সময় কাটানো বা যেকোনো বস্তুবাদী উপহারের চেয়ে আপনার সঙ্গ শিশুর জন্য বেশি গুরুত্বপূর্ণ।
✅ শিশুকে অন্য কারো সাথে তুলনা করবেন না।
"তুমি তোমার মতো ভালো করছো" – তাকে এই বার্তাটা দিন।
✅সন্তানকে নিঃশর্তভাবে ভালোবাসুন।কোনকিছু দিয়ে পরে সেটি নিয়ে তাকে খোঁটা দিবেন না।পারফরম্যান্স দেখে বা ফিডব্যাকের আশায় সন্তানকে ভালোবাসা উচিত নয়।
✅ গতানুগতিক লেখাপড়ার বাইরেও বাচ্চাকে কোন একটা ফিল্ডে দক্ষ করে তুলুন।অনুসন্ধান করুন বাচ্চা কিসে বেশি আগ্রহী। তার আগ্রহে বাধা সৃষ্টি করবেন না।
সন্তানকে কেন্দ্র করে আপনার প্রতিটি বুদ্ধিদীপ্ত পদক্ষেপই, তার সুন্দর ও সফল ভবিষ্যত নির্মাণের রসদ।
সংগ্রহীত
জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।
এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।
[collected]
03/05/2025
পৃথিবীটা মানুষের হোক!
আমি পড়ে কান্না আটকে রাখতে পারিনি
আমার ছেলে অ্যান্ড্রু কখনও বিয়ে করবে না। তার নিজের সন্তান হবে না, গাড়িও চালাবে না, এমন অনেক কিছুই সে কখনও অনুভব করতে পারবে না—যেগুলো আমাদের কাছে স্বাভাবিক, এমনকি খুব সাধারণ মনে হয়…
কিন্তু সে সুখী। আর সে সুস্থ।
এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়।
যখন কোনো অপরিচিত মানুষ তাকে দেখে হেসে ওঠে, তখন আমার পুরো দিন আলোয় ভরে যায়।
যখন কোনো মেয়ে তাকে মমতা ভরা দৃষ্টিতে দেখে, তখন শুধু তার মুখেই নয়, বরং তার পুরো শরীরজুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে। মানুষ হয়ে ওঠার জন্য খুব বেশি কিছু লাগে না।
এবার শুনুন একটি গল্প:
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে, এক ছাত্রের বাবা এমন এক আবেগঘন বক্তব্য দেন, যা সেখানে উপস্থিত সবার হৃদয়ে গভীর ছাপ ফেলে।
স্কুল এবং এর আন্তরিক কর্মীদের ধন্যবাদ জানানোর পর তিনি বলেন—
“যখন প্রকৃতির ভারসাম্য ব্যাহত হয় না, তখন সবকিছুতে একটি স্বাভাবিক শৃঙ্খলা দেখা যায়, এক অপূর্ব সঙ্গতি দেখা যায়।”
তারপর গলা কেঁপে উঠে তিনি বলেন—
“কিন্তু আমার ছেলে হারবার্ট তো অন্যদের মতো শেখে না। সে অন্যদের মতো বুঝতেও পারে না।
তাহলে তার ক্ষেত্রে সেই প্রকৃতির স্বাভাবিক শৃঙ্খলা কোথায়?”
ঘরে নিস্তব্ধতা নেমে আসে।
তিনি আবার বলতে শুরু করেন—
“আমি বিশ্বাস করি, যখন কোনো শিশুর জন্ম হয় যিনি শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেন, তখন পৃথিবী একটি দুর্লভ সুযোগ পায়—
সেই সুযোগ হলো: মানুষের সত্যিকারের আত্মাকে প্রকাশ করার সুযোগ।
আর এই আত্মা প্রকাশ পায়—অন্যরা তাকে কীভাবে গ্রহণ করে, তার মাধ্যমে।”
এরপর তিনি একটি স্মৃতি শেয়ার করেন—
একদিন তিনি হারবার্টকে নিয়ে হাঁটছিলেন একটি মাঠের পাশে, যেখানে কিছু ছেলে ফুটবল খেলছিল।
হারবার্ট জিজ্ঞেস করল—
— বাবা, তুমি কি মনে করো ওরা আমাকে খেলতে দেবে?
বাবা জানতেন, বেশিরভাগ সময় উত্তর হবে “না।”
তবুও তিনি জানতেন, যদি ওরা “হ্যাঁ” বলে, তাহলে সেটা হারবার্টের জন্য হবে এক অমূল্য মুহূর্ত—
একটা গ্রহণযোগ্যতা, একটা আত্মমর্যাদার অনুভব।
তাই তিনি একটু ভয়ে ভয়ে এক ছেলের কাছে গিয়ে বললেন—
“আমার ছেলে হারবার্ট কি তোমাদের সঙ্গে খেলতে পারবে?”
ছেলেটি একটু থেমে তার বন্ধুদের দিকে তাকাল, তারপর বলল—
“আমরা তো ৩-০ তে পিছিয়ে আছি, ১০ মিনিট বাকি… ঠিক আছে, ও আসুক। আমরা ওকে পেনাল্টি কিক নিতে দেব।”
হারবার্ট দৌড়ে গিয়ে বেঞ্চে বসা ছেলেদের সঙ্গে মিশে গেল এক বিশাল হাসি নিয়ে। সে জার্সি পরল, আর বাবা—চোখে পানি নিয়ে—এই দৃশ্য দেখলেন এক পূর্ণ হৃদয়ে।
বাকি খেলায় সে মাঠের পাশে ছিল, খুশিতে ভরপুর। আর বাকি ছেলেরাও তখন বুঝতে লাগল—এই শিশুটিকে তারা গ্রহণ করেছে।
শেষ মিনিটে তাদের দল এক পেনাল্টি কিক পেল।
যে ছেলে প্রথমে ওকে স্বাগত জানিয়েছিল, সে বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ল—
“এটা ওর সময়।”
হারবার্ট বল হাতে ধীরে ধীরে পেনাল্টি স্পটের দিকে এগিয়ে গেল।
গোলকিপার তখনই বুঝে গেল। সে ধীরে ধীরে একদিকে ঝাঁপ দিল, গোলপোস্ট ফাঁকা করে দিল।
হারবার্ট হালকা করে বলটা কিক করল।
বলটা ধীরে ধীরে গড়িয়ে গোললাইন পার করল।
গোল।
ছেলেরা চিৎকার করে উঠল আনন্দে।
তারা হারবার্টকে কাঁধে তুলে নিল, জড়িয়ে ধরল, এমনভাবে উদযাপন করল যেন সে বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোল করেছে।
বাবা তখন বলছিলেন কাঁপা কণ্ঠে—
“সেদিন, কিছু ছেলে একটা সিদ্ধান্ত নিয়েছিল…
জয়ের জন্য নয়,
বরং দুনিয়াকে একটা শিক্ষা দেয়ার জন্য—
মমতা, মানবতা আর ভালোবাসার শিক্ষা।”
হারবার্ট আর কখনো গ্রীষ্ম দেখতে পায়নি।
সে শীতেই সে চলে যায়।
কিন্তু সে কখনও ভুলে যায়নি যে, একদিন সে ছিল এক হিরো।
আর তার বাবা কখনও ভুলে যাননি সেদিন রাতে বাড়ি ফিরে হারবার্টের মায়ের হাতে তাকে তুলে দিয়ে, তার চোখের অশ্রুতে ভরা হাসি দেখে…
যেন সেটাই ছিল জীবনের সবচেয়ে সুন্দর গোল।
এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়:
প্রতিদিন আমরা বহু হাসির কনটেন্ট, ভিডিও, হালকা পোস্ট শেয়ার করি ভাবনাহীনভাবে।
কিন্তু যখন এমন কিছু সামনে আসে—যা অর্থবহ, মূল্যবান, যা সত্যিকারের সুন্দর—
তখন আমরা একটু থেমে যাই।
ভাবি:
“আমি কাকে এটা পাঠাবো?”
“কে এটা বুঝবে?”
যিনি এই গল্পটি আপনাকে পাঠিয়েছেন, তিনি আপনার প্রতি আস্থা রাখেন।
তারা বিশ্বাস করেন আপনি এই মানবতার চেইনের একটি সংযোগ হতে পারেন।
কারণ প্রতিদিন আমাদের সামনে থাকে অসংখ্য সুযোগ—
একটু দয়া দেখানোর, একটু সহমর্মিতা ছড়ানোর,
একটু মানবিকতা ফিরিয়ে আনার।
এক মহান মানুষ বলেছিলেন:
“একটি সমাজকে বিচার করতে হলে, দেখতে হবে তারা সবচেয়ে দুর্বলদের সাথে কেমন আচরণ করে।”
02/05/2025
19/04/2025
সুস্থ থাকার রেসিপি!
চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে। লাইফ আপনার, চয়েস আপনার, ডিসিশন আপনাকেই নিতে হবে। নেগেটিভিটি যেখানেই দেখবেন, সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে।
শুনতে খারাপ লাগলেও সত্যি আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার সর্বনাশ দেখতে চায়। তারা চায় আপনার কাটা ঘায়ে সহানুভূতি নামক মলমের সাথে একটু নুন ছিটাতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার তো প্রয়োজনই নেই। কেউ যদি আপনাকে মূর্খ বলে, তাই মেনে নিয়ে হেসে বেরিয়ে আসুন। এই যে আপনি সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস ওইটাই দরকার। যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে থ্যাংক ইউ বলে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন। যারা শিরদাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তারা আসলেই জীবনটা চেনে, বোঝে।
আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি সেই সময় ভালো কোনো বই পড়ুন, প্রিয়জনের সাথে কোথাও ঘুরে আসুন, রংতুলি নিয়ে ক্যানভাস সাজান, ঘর গোছান, গান শুনুন, আরো দুটো সিনেমা দেখুন, কিছু গাছ লাগান, খেলাধুলা করুন, ছবি তুলুন, ব্যায়াম করুন, সৃষ্টিকর্তার উপাসনা করুন। মোদ্দাকথা হলো, তাদের কথায় রিয়েক্ট করবেন না। যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন, দিনশেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না।
আপনার পরিবার এবং বন্ধুদের নিয়ে একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যাদের সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। ঠিক তাদের কাছেই নিজেকে প্রকাশ করুন, তাদেরকেই এক্সপ্লেন করুন, তাদের সামনেই ঝুঁকতে শিখুন, কারণ তারা আপনার শুধু ভালোটাই চায়। বাদবাকি দুনিয়াকে জঞ্জাল মনে করে ঝেড়ে ফেলে দিন।
একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর, আপনি যে পৃথিবীতে আছেন সেটা অনেক সুন্দর, আপনাকে শুধু চলার পথে গজিয়ে ওঠা আগাছাগুলো অথবা কোণে কোণে বেড়ে ওঠা কাঁটাঝোপগুলো দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কথার উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এগুলো বাদ না দিতে পারলে, লসটা আপনারই।
(কপিড)
18/04/2025
দ্বিতীয়জনের আগমনে আপনার পৃথিবী নতুন আলোয় ভরে উঠেছে-নতুন কোলের ঘ্রাণ ,নিষ্পাপ চোখের দৃষ্টি , ভালোবাসার এক নতুন অধ্যায় ।
কিন্তু এই নতুন ভালোবাসার ভিড়ে প্রথম জন একটু চুপ করে যায় ।
সে হয়তো এখন আর কোলের জন্য কাঁদে না, হয়তো নিজের কাজগুলো নিজে করতে শিখে ফেলেছে , কিন্তু তার ছোট্ট মনটা এখনো আপনার একটু আদর, একটু সময় ও একটুখানি মনোযোগ খোঁজে ।
মনে রাখবেন একসময় তারই হাত ধরে আপনি শিখেছিলেন মা হওয়ার মানে । তার প্রথম কথা বলা, প্রথম হাটা সবই ছিল আপনাদের বেঁচে থাকার একমাত্র আনন্দ আশ্রয় ।
সে এখন বড় হয়েছে । কিন্তু আপনার প্রয়োজন তার কাছে আগের চেয়েও বেশি । কারণ এখন সে শিখেছে ভাগ করে নিতে ,অপেক্ষা করতে, সহ্য করতে ।
🌼 দ্বিতীয় জনকে ভালবাসুন মন ভরে । কিন্তু প্রথম জনের নিঃশব্দ চাওয়া গুলো কখনো ভুলে যাবেন না । তার চোখেও খুঁজে নিন সেই নিঃশর্ত ভালবাসা, যেটা একদিন শুধু আপনাকেই ঘিরে ছিলো ।
🌻 কারণ সন্তানের সংখ্যা বাড়ে কিন্তু ভালোবাসা ভাগ হয় না -তা কেবল বাড়তেই থাকে । আর সন্তানদের জন্য আপনার বুকেও জায়গা হতে থাকে বিশাল ।
゚
15/04/2025
"ক্ষুধার্ত থাকো, বোকা থাকো" – সাফল্যের মূলমন্ত্র
স্টিভ জবসের বিখ্যাত উক্তি "Stay Hungry, Stay Foolish" শুধুমাত্র একটি বাক্য নয়, এটি জীবন ও ক্যারিয়ারের জন্য এক অসাধারণ দৃষ্টিভঙ্গি। এই দুইটি শব্দের গভীর অর্থ আমাদের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ও নিরবচ্ছিন্ন শেখার মনোভাবকে প্রসারিত করতে সাহায্য করে।
❑ ক্ষুধার্ত থাকো (Stay Hungry)
জ্ঞান ও নতুন অভিজ্ঞতার জন্য ক্ষুধার্ত হও – সাফল্যের আসল চাবিকাঠি হলো শেখার আগ্রহ। নতুন দক্ষতা অর্জন, বিভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝা এবং সবসময় উন্নতির জন্য চেষ্টা করা আমাদের এগিয়ে রাখে।
কমফোর্ট জোন থেকে বের হও – আত্মতুষ্টি আমাদের পিছিয়ে দেয়। চ্যালেঞ্জ গ্রহণ করো, ঝুঁকি নাও, আর নিজেকে প্রতিনিয়ত পরিক্ষার মুখোমুখি দাঁড় করাও।
সুযোগ খুঁজে যাও – জীবন সবসময় পরিবর্তনশীল। নতুন সুযোগ খোঁজার ক্ষুধা না থাকলে অগ্রগতি সম্ভব নয়।
❑ বোকা থাকো (Stay Foolish)
অন্যদের মতামত নিয়ে চিন্তিত হয়ো না – বড় কিছু করতে গেলে অনেকেই তোমাকে "বোকা" বলবে। কিন্তু যুগান্তকারী সব আইডিয়া শুরুতে অবাস্তব মনে হয়।
ভুল করতে ভয় পেয়ো না – সফল ব্যক্তিরা জানে যে ভুল করাই শেখার অন্যতম উপায়। ব্যর্থতা মানেই পরাজয় নয়, বরং এটি সঠিক পথে যাওয়ার জন্য একটি শিক্ষা।
নতুন কিছুর চেষ্টা করো – যদি সবসময় নিরাপদ পথে চল, তাহলে ব্যতিক্রমী কিছু করা সম্ভব নয়। সৃজনশীলতা এবং উদ্ভাবনের জন্য মাঝে মাঝে "বোকামি" জরুরি।
"ক্ষুধার্ত থাকো, বোকা থাকো" – এটি শুধু একটি অনুপ্রেরণামূলক উক্তি নয়, বরং একটি জীবনদর্শন। যদি তুমি সবসময় শেখার ক্ষুধা রাখো এবং ব্যতিক্রমী চিন্তাভাবনাকে আপন করে নিতে পারো, তাহলে সত্যিকার অর্থে সাফল্য তোমার হাতের মুঠোয় আসবে!
(সংগ্রহীত)