আপনার রোজগারে শুধুমাত্র আপনার ও আপনার পরিবারেরই হক নেই, কিছু হক আছে এমন কিছু মানুষের, যাদেরকে আপনি চেনেনই না, যাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই...
নবপ্রত্যয় সেচ্ছাসেবী ও সমাজকল্যাণ সংস্থা
একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন।
08/06/2025
আলহামদুলিল্লাহ,,,,
৬ই জুন ২০২৫ ইং তারিখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নবপ্রত্যয় সেচ্ছাসেবী ও সমাজকল্যাণ সংস্থা 'র পক্ষ থেকে ঈদ প্রনোদনা বিতরণ কার্যক্রম ২০২৫ সম্পন্ন হয়েছে।
আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় সামনে আমরা আমাদের সংস্থা'র কার্য পরিধি আরও বৃদ্ধি করব,,, ইনশাআল্লাহ।
11/04/2025
"রক্ত দিলে কমে না শক্তি,
বরং বাড়ে পুণ্যের ভক্তি।
একটি রক্ত, একটি প্রাণ,
মানবতার হোক সম্মান।" ❤️
গতকাল ১০ই এপ্রিল ২০২৫, রোজ বৃহস্পতিবার ( রাত ৯:৩০ মিনিট ) আমাদের প্রাণপ্রিয় সংগঠনের একজন সদস্য মোঃ শাহীন ( O+) স্বেচ্ছায় রক্তদান করেছেন। আমরা সকলেই তার এই মহৎ কাজকে সাধুবাদ জানাই।
নবপ্রত্যয় স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণ সংস্থা'র পক্ষ থেকে তার এই লাল ভালোবাসা'র উপহারকে শ্রদ্ধা ও সম্মানের সহিত অভ্যর্থনা জানাই।
30/03/2025
''''''' মানুষ মানুষের জন্য,💞
জীবন জীবনের জন্য ''''''💓
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে সবাই উদযাপন করার উদ্দেশ্যে নব্যপ্রত্যয় সেচ্ছাসেবী ও সমাজকল্যাণ সংস্থা'র পক্ষ থেকে গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। আজ ৩০ই মার্চ রোজ: রবিবার সংগঠনের সদস্যগণ অসহায় দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের বাড়ি গিয়ে পণ্য সামগ্রী বিতরন করি।
ইনশাআল্লাহ ভবিষ্যতে নব প্রত্যয়ের কর্মপরিধি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আরো বিস্তৃত করবো। আমাদের ‘নব প্রত্যয় এর মূল লক্ষ্য সমাজের প্রান্তিক পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। তাই ঈদ উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা পেলে আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখবো।
ইনশাআল্লাহ।🥰💓
আয়োজনে ঃ নব্যপ্রত্যয় সেচ্ছাসেবী ও সমাজকল্যাণ সংস্থা।
মাগুরী পুর্বপাড়া, তাড়াইল,কিশোরগঞ্জ।
21/03/2025
আগামী ৩০ মার্চ, ২০২৫ রোজ : রবিবার
নবপ্রত্যয় সেচ্ছাসেবী ও সমাজকল্যাণ সংস্থা 'র পক্ষ থেকে ঈদ প্রণোদনা কার্যক্রম - ২০২৫ এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান সফল করার জন্য সকলের উপস্থিতি ও সহযোগীতা একান্তভাবে কামনা করছি।
16/11/2024
আলহামদুলিল্লাহ,,,,
আজ সন্ধ্যা ৬:০০ ঘটিকায় নবপ্রত্যয় সেচ্ছাসেবী ও সমাজকল্যাণ সংস্থা 'র শীত বস্ত্র বিতরণ কার্যক্রম ২০২৪ সম্পন্ন হয়েছে।
আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় সামনে আমরা আমাদের সংস্থা'র কার্য পরিধি আরও বৃদ্ধি করব,,, ইনশাআল্লাহ।
23/12/2023
আলহামদুলিল্লাহ , নবপ্রত্যয় সেচ্ছাসেবী ও সমাজকল্যাণ সংস্থা'র পক্ষ থেকে মাগুরী মোহাম্মদীয়া এতিমখানা এর সকল ছাত্রদের শীত-বস্ত্র বিতরণ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। সবার মুখের হাসিটা আমাদের সংগঠনের প্রতিটা সদস্যের হাজার বছর বেঁচে থাকার অনুপ্রেরণা।
উক্ত কার্যক্রমে সহোযগী সকল ভাইদের জানাই নবপ্রত্যয় সেচ্ছাসেবী ও সমাজকল্যাণ সংস্থা'র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
20/02/2023
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবপ্রত্যয় সেচ্ছাসেবী ও সমাজকল্যাণ সংস্থা'র পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। এই মহান একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে আগামীকাল সকাল ছয় ঘটিকায় প্রভাত ফেরী ও বীর শহীদদের মাগফেরাত কামনায় কুরআনি দোয়া ও মাহফিল এর আয়োজন করা হয়েছে। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আয়োজিত উক্ত প্রভাতফেরি ও দোয়া মাহফিলে অংশগ্রহনের জন্য সকলেই বিনীত ভাবে অনুরোধ করা হল।
সার্বিক সহযোগিতায় : মাগুরি মোহাম্মদীয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসী।
স্থান : মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Kishoreganj
2310
