Watch Tower, Kishoreganj

Watch Tower, Kishoreganj

Share

This is a Amazing place. You can watch the high point of kishoreganj from here...
This is the top place of Kishoreganj...
Watch this and enjoy the beau

27/02/2026

ভাবুন, আমেরিকার মতো একটি গ্লোবাল সুপারপাওয়ার, যাদের শুধুমাত্র মিডল ইস্টেই ৩০ থেকে ৪০টি মিলিটারি বেস আছে, আর সেখানে মোতায়েন আছে প্রায় ৪০ হাজার সৈন্য. . . তারা যদি হঠাৎ করে আক্রমণ করার অনুমতিই না পায়?

হ্যাঁ, ঠিকই শুনেছেন। জিওপলিটিক্সের ময়দানে অসম্ভব বলে কিছু নেই। কাতার বা সৌদি আরবের মতো মিত্র দেশগুলো যদি হঠাৎ পলিটিক্যাল চাপের কারণে আমেরিকাকে বলে দেয়, আমাদের মাটি ব্যবহার করে ইরানের ওপর কোনো সামরিক হামলা চালানো যাবে না, তখন কী হবে? আমেরিকার এত বিশাল আয়োজন কি মুহূর্তেই জিরো হয়ে যাবে?

সবাই ভাবে আমেরিকার কাছে সবকিছুর কন্ট্রোল আছে, তারা চাইলেই যেকোনো মুহূর্তে গেম পাল্টে দিতে পারে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির এই গেম এতটা সোজা নয়। তাদের 'প্ল্যান এ' অর্থাৎ, লোকাল বেস থেকে আক্রমণ করার সুযোগ যদি ফেইল করে, তাদের বাধ্য হয়ে শিফট করতে হবে 'প্ল্যান বি'-তে। আর এই প্ল্যান বি বা সেকেন্ড স্ট্র্যাটেজি হলো এমন এক জ্যামিতিক ফাঁদ, যা শুধু মিডল ইস্ট নয়, পুরো পৃথিবীর মানচিত্র এবং অর্থনীতিকে এক ধাক্কায় পাল্টে দিতে পারে।

তাহলে আসল লজিকটা কী? এই নতুন মাস্টারপ্ল্যান কীভাবে কাজ করবে? চলুন দেখা যাক।

এখন আপনি ভাবতে পারেন, ভাই, আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ হলে আমার কী? আমি তো বাংলাদেশে বসে আছি, আমার নিজের লাইফেরই হাজারটা প্যারা।

এখানেই আপনি সবচেয়ে বড় ভুলটা করছেন। কারণ এই যুদ্ধ শুধু মিসাইল, ড্রোন আর ফাইটার জেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর সরাসরি আঘাত আসবে আপনার পকেটে।

পারস্য উপসাগরের হরমোজ প্রণালী হলো পৃথিবীর তেলের সবচেয়ে বড় চেকপয়েন্ট। গ্লোবাল সাপ্লাই চেইনের বিশাল একটা অংশ এই রুট দিয়ে পার হয়। ইরান যদি এই রাস্তায় একটা ব্লক তৈরি করে বা মাইন বসিয়ে দেয়, তবে সারা বিশ্বে তেলের দাম রাতারাতি আকাশছোঁয়া হয়ে যাবে। এর ইমপ্যাক্ট হবে হিউজ!

তেলের দাম বাড়লে ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে, আর ট্রান্সপোর্ট কস্ট বাড়লে আপনার প্রতিদিনের বাজারের চাল, ডাল, সবজি থেকে শুরু করে ইলেকট্রনিক্স, সবকিছুর দাম ডাবল হয়ে যাবে। আপনি টেরও পাবেন না কীভাবে হাজার মাইল দূরের একটা পলিটিক্যাল মুভ আপনার মাসের বাজেটকে ধ্বংস করে দিচ্ছে। সবাই মনে করে যুদ্ধ মানে শুধু মিলিটারির ব্যাপার, কিন্তু বাস্তবতা হলো, এটা গ্লোবাল ইকোনমির একটা বিশাল রি-সেট বাটন। সাধারণ মানুষের পকেট কেটে এই যুদ্ধের ফান্ডিং হয়।

14/02/2026

ওয়াচ টাওয়ারের সৌন্দর্য সবাইকে বিমোহিত করে।

Photos from Watch Tower, Kishoreganj's post 14/02/2026

গাছের জন্য ওয়াচ টাওয়ারের সৌন্দর্য আজ বিলুপ্ত প্রায়!

04/02/2026

জেফ্রি এফস্টেইনের প্রকাশিত ইমেইলগুলো ইমরান খানকে ঘিরে এক অস্বস্তিকর বাস্তবতার ইঙ্গিত দেয়। ২০১৮ সালে পাকিস্তানের নির্বাচনে জয়ের পর এফস্টেইন ইমরান খানকে “বিশ্ব শান্তির জন্য হুমকি” বলে উল্লেখ করেন এবং তাকে এরদোয়ান, খামেনী, শি জিনপিং ও পুতিনের চেয়েও বিপজ্জনক বলে দাবি করেন।

তিনি ইমরান খানকে অযোগ্য ও কট্টর ইসলামপন্থী বলে কটাক্ষ করেন, এমনকি তার ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন। একই ইমেইলে ২০১৮ সাল থেকেই ইমরান খান ও পিটিআইকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়।

যার ধারাবাহিকতায় ২০২২ সালে অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। বর্তমানে ২০২৩ সালের আগস্ট থেকে ইমরান খান কারাগারে বন্দী।তার পরিবার ও দল বলছে, তাকে ডেথ সেলে অমানবিক পরিবেশে রাখা হয়েছে এবং গুরুতর চোখের সমস্যার কারণে তার ডান চোখের দৃষ্টি চিরতরে হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

আর যিনি এসব লিখেছিলেন—সেই জেফ্রি এফস্টেইন নিজেই ছিলেন কুখ্যাত যৌন অপরাধী, যিনি ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করেন, যার সঙ্গে বহু প্রভাবশালীর নাম জড়িয়ে আছে—সব মিলিয়ে ইমরান খানের বর্তমান পরিণতিকে দীর্ঘদিনের ষড়যন্ত্রের ফল বলেই মনে হচ্ছে।

04/02/2026

জেফ্রি এপস্টাইন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সংগ্রহের জন্য যে পদ্ধতি ব্যবহার করতেন, তা ছিল ভয়াবহভাবে সুপরিকল্পিত ও নৃশংস। এই নেটওয়ার্কের অন্যতম প্রধান সহযোগী ছিলেন ব্রিটিশ সামাজিক ব্যক্তিত্ব গিলিন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েল বিভিন্ন শপিং মল কিংবা স্কুলের আশপাশে ঘুরে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। এরপর তাদের ক্যারিয়ার গড়ে দেওয়ার মিথ্যা স্বপ্ন দেখানো হতো। সরাসরি যৌন কাজের কথা বলা না হয়ে বেশিরভাগ সময় বলা হতো—এপস্টাইন একজন প্রভাবশালী বিনিয়োগকারী, যিনি মানসিক চাপ কমাতে শুধু একটি ম্যাসাজ চান।

এই অপরাধমূলক নেটওয়ার্ক চালাতে ব্যবহৃত হতো একাধিক কৌশল।

প্রতিটি ম্যাসাজ সেশনের জন্য মেয়েদের কয়েকশো থেকে কয়েক হাজার ডলার দেওয়া হতো। পাশাপাশি ভবিষ্যতে মডেলিং বা বড় সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো, যা ছিল সম্পূর্ণ প্রতারণা।

এপস্টাইনের নিজস্ব বোইং ৭২৭ প্রাইভেট জেট ব্যবহার করে ফ্লোরিডা বা নিউইয়র্ক থেকে মেয়েদের তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসে নিয়ে যাওয়া হতো। প্রাইভেট বিমান হওয়ায় সেখানে কোনো সাধারণ যাত্রী বা কঠোর নিরাপত্তা যাচাই থাকত না—যা মানব পাচারকে আরও সহজ করে দিত।

একবার কোনো মেয়ে এই ফাঁদে পড়লে তাকে আরও নতুন মেয়ে জোগাড় করতে চাপ দেওয়া হতো। এর বিনিময়ে বেশি টাকা, সুরক্ষা বা বিশেষ সুবিধার আশ্বাস দেওয়া হতো।

এপস্টাইন তার ক্ষমতা টিকিয়ে রাখতে প্রভাবশালী রাজনীতিবিদ ও সেলিব্রিটিদের সঙ্গে তোলা ছবি ও সম্পর্ককে ঢাল হিসেবে ব্যবহার করতেন। দ্বীপে পৌঁছানোর পর অনেক ক্ষেত্রেই মেয়েদের পাসপোর্ট ও ফোন কেড়ে নেওয়া হতো, যাতে তারা পালাতে বা সাহায্য চাইতে না পারে।

এপস্টাইন আজ মৃত। কিন্তু তার তৈরি করা এই জঘন্য নেটওয়ার্কের বহু মানুষ এখনও আইনের বাইরে রয়ে গেছে—এটাই সবচেয়ে ভয়ংকর সত্য।

04/02/2026

২০০৯ সালে মেক্সিকোর একটি হোটেলের সামনে এক মডেল, গ্যাব্রিয়েলা রিকো, হঠাৎ চিৎকার করে দাবি করেছিলেন—তিনি নাকি কিছু প্রভাবশালী ব্যক্তিকে শিশুদের মাংস খেতে দেখেছেন। ঘটনাটি তখন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা প্রতিবেদনে আসে।

কিছুক্ষণের মধ্যেই তাকে মাদকাসক্ত বা মানসিক রোগী হিসেবে উপস্থাপন করা হয় সব ইন্টারন্যাশনাল মিডিয়ায়। এরপর গ্যাব্রিয়েলা রিকোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি—তিনি কার্যত গুম হয়ে যান বলে অভিযোগ ওঠে।

এই ঘটনার সত্যতা নিয়ে স্বাধীন ও চূড়ান্ত প্রমাণ আজও প্রকাশ্যে নেই।যেভাবে অভিযোগকারীকে অবিশ্বাস্য প্রমাণ করে ঘটনাটি চাপা দেওয়া হয়েছে এবং পরে তার হদিস মিলেনি—তা ক্ষমতা, ভয় এবং নীরবতার ভয়ংকর চিত্রই তুলে ধরে।

04/01/2026

পৃথিবীতে ২০০ এর মতো দেশ আছে৷ জাতিসংঘের মতে ১৯৫টা দেশ৷ এর মধ্যে ৬০টার মতো দেশে কম বেশি তেল পাওয়া যায়৷ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার, লিবিয়া, নাইজেরিয়া, আলজেরিয়া, আরব আমিরাত, রাশিয়া এবং বাকি অন্যান্য আরও কিছু দেশ আছে যাদের তেল আছে৷ এদের সবার কাছে সম্মিলিতভাবে বিশ্বের মোট তেলের ৮২% আছে৷ অন্যদিকে বিশ্বের মোট তেলের ১৮% একাই আছে ছোট্ট এই লাল ভূখন্ডটাতে৷ যেখানে ৬০ দেশ মিলিয়ে ৮২% আর এদের একার কাছেই আছে ১৮%৷ তেলের দিক থেকে এদের ধারের কাছেও কেউ নেই৷ তেলের বাজারে বিশ্বে সবচেয়ে পরিচিত যে মুখ সেই সৌদি আরবের কাছে আছে ২৬৭ বিলিয়ন ব্যারেল তেল৷ আর এই ভূখণ্ডে আছে ৩০৩ বিলিয়ন ব্যারেল। ভাবা যায়!

শুধু তাই নয়৷ তেল ছাড়া এই ভূখণ্ডে আছে :

১৬০ টনের মতো স্বর্ণ (কেন্দ্রীয় ব্যাংক আর খনিজ সম্পদ মিলিয়ে)৷ সারাবিশ্বে মোট স্বর্নের হিসাবে ৩০-৪০ তম৷
এছাড়াও সারাবিশ্বের মোট আইরনের (লোহা) ৫% আছে এই ভূখণ্ডে৷

এছাড়াও হীরা, বক্সাইট, ইউরেনিয়ামের মতো মূল্যবান খনিজসম্পদেরও মজুত আছে এই ভূখণ্ডে৷ বুঝতেই পারছেন খনিজ সম্পদের দিক থেকে কতটা রিচ তারা৷ ভূখন্ডটির নাম ভেনুজুয়েলা৷

সম্প্রতি সারাবিশ্বের গনতন্ত্রের রক্ষাকর্তা আমেরিকা দেশটির উপর হামলা চালিয়ছে৷ আমেরিকা অভিযোগ এনেছে ভেনুজুয়েলার মাধ্যমে মাদক আমেরিকায় ঢুকে। যার কারনে আমেরিকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে৷ ভেনুজুয়েলার রাজধানী এমনকি তাদের প্রধান বিমানবন্দরেও হামলা চালিয়েছে আমেরিকা৷ ভেনুজুয়েলার ভূখণ্ডে ঢুকে তাদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়েছে আমেরিকার ডেল্টা ফোর্স৷ তাকে ক্রিমিনাল আখ্যা দেওয়া হয়েছে৷ এবং আমেরিকার আদালতেই তার বিচার হবে, আমেরিকার আদালতই তাকে শাস্তি দিবে৷ এটা কেমন গণতন্ত্র? যে অভিযোগ আনলো সে'ই আটক করলো, তার আদালতই বিচার করবে, তার আদালতই নাকি আবার শাস্তি দিবে৷ এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছে আপাতত ভেনুজুয়েলাকে আমরা চালাবো৷ ইনডিরেক্টলি একটা দেশকে দখল করার পর এই দেশ এখন আমার সাম্রাজ্যের অংশ এমন ঘোষণা দিয়ে দিলো৷ আসলে এসব অভিযোগ কিছুই না৷ আমেরিকার আসলে নজর পড়েছে ভেনুজুয়েলার খনিজ সম্পদের উপর৷ এর আগেও খনিজ সম্পদে ভরপুর এমন অনেক দেশের উপর আমেরিকা হস্তক্ষেপ গ্রহণ করেছে গনতন্ত্র আর স্বাধীনতার দোহাই দিয়ে৷

একটা স্বাধীন সার্বভৌম দেশের ভূখণ্ডে ঢুকে সেই দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া কোনো সুস্থ গনতান্ত্রিক ধারার প্রকাশ হতে পারে না৷

18/12/2025

মহাবিশ্বে প্রায় দুই হাজার বিলিয়ন (২ ট্রিলিয়ন) গ্যালাক্সি রয়েছে। যদি এগুলো পৃথিবীর সব মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তবে প্রতিটি শিশু, বৃদ্ধ ও তরুণের ভাগে গড়ে প্রায় ২৫০টি গ্যালাক্সি পড়ে। আর প্রতিটি গ্যালাক্সিতেই রয়েছে শুধু বিলিয়ন নয়, বরং ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকা। বাহ্যত মহাবিশ্ব যেন তারকা ও গ্রহে ভরে আছে, কিন্তু বিস্ময়ের বিষয় হলো—মহাবিশ্বে এমন কিছু অঞ্চলও আছে যেখানে একেবারেই কিছু নেই—না তারকা, না গ্রহ, না গ্যালাক্সি—শুধু গভীর অন্ধকার।

১৯৮১ সালে নাসার বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় ৭০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে এমনই এক রহস্যময় অঞ্চল আবিষ্কার করেন, যা সম্পূর্ণ ফাঁকা। গ্যালাক্সিতে ভরা মহাবিশ্বের মাঝখানে এই পূর্ণ শূন্যতা বিজ্ঞানীদের হতবাক করে দেয়। বৈজ্ঞানিক ভাষায় এই অঞ্চলটির নাম Boötes Void। এখানে আলো প্রতিফলিত করার মতো কোনো কঠিন বস্তু না থাকায় অঞ্চলটি চরম অন্ধকারে নিমজ্জিত—বললে ভুল হবে না, যেন মহাবিশ্বের সবচেয়ে ভয়াবহ “লোডশেডিং” এখানেই।

বিজ্ঞানীদের মতে, মহাবিশ্ব যেভাবে সমানভাবে ও নির্দিষ্ট গতিতে প্রসারিত হচ্ছে, সেই হিসাব অনুযায়ী এই অঞ্চলে হাজার হাজার গ্যালাক্সি থাকার কথা ছিল। কিন্তু বাস্তবে সেখানে দূর দূরান্ত পর্যন্ত কিছুই নেই। প্রশ্ন হলো—মহাবিশ্বের পদার্থ এই এলাকায় কেন পৌঁছাতে পারেনি? এটি আজও একটি বড় বৈজ্ঞানিক রহস্য।

এই শূন্য অঞ্চলটি এতটাই বিশাল যে, যদি কল্পনা করা যায় এমন একটি মহাকাশযান তৈরি করা হয়েছে যা এক সেকেন্ডে পাকিস্তান থেকে আমেরিকা পৌঁছাতে পারে—যা প্রায় অসম্ভব—এবং সেটি যদি Boötes Void-এর এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে, তবে অন্য প্রান্তে পৌঁছাতেও প্রায় ৩০০ ট্রিলিয়ন বছর লেগে যাবে।

সাধারণত মহাকাশযানগুলো যখন মহাশূন্যে পাঠানো হয়, তখন তাদের চারপাশে সেন্সর লাগানো থাকে, কারণ মহাশূন্যে জায়গায় জায়গায় উল্কাপিণ্ড ও মহাজাগতিক শিলা রয়েছে, এবং সেন্সর ছাড়া এগুলো সহজেই ধাক্কা লেগে ধ্বংস হতে পারে। কিন্তু যদি পঞ্চাশ হাজার মহাকাশযান কোনো সেন্সর ছাড়াই Boötes Void-এ ছেড়ে দেওয়া হয়, তবে সেগুলো ট্রিলিয়ন বছর ধরে ভ্রমণ করলেও কোনো কিছুর সঙ্গে ধাক্কা খাবে না—কারণ সেখানে সত্যিই কিছুই নেই।

বিজ্ঞানীদের বিশ্বাস, বিগ ব্যাং-এর ঠিক পরেই মহাবিশ্বের প্রসারণ শুরু হয়, যা সব দিকে সমান ছিল, এবং পদার্থও সমানভাবে বণ্টিত হয়েছিল।

09/10/2025

যিনি দিনের পরে রাত দেন আবার রাতের পরের দিন, তিনি অবশ্য দুঃখের পরে সুখ দিবেন,,, সৃষ্টিকর্তা 🧡।

Want your business to be the top-listed Government Service in Kishoreganj?

Click here to claim your Sponsored Listing.

মুক্তমঞ্চ, কিশোরগঞ্জ।

আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্য, আমাদের গুরুদয়াল কলেজের ওয়াচ টাওয়ার থেকে তুলা ছবি।

Location

Telephone

Address


Gurudoyal Govt College
Kishoreganj
2300