টিফিনবক্স - Tiffin Box

টিফিনবক্স - Tiffin Box

Share

আমরা সুবিধাবঞ্চিত মানুষের জন্য সর্বদা প্রস্তুত 🌸

04/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সকলের সদয় দৃষ্টি ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমরা আয়োজন করছি আমাদের বাৎসরিক উদ্যোগ “ঈদ উপহার বিতরণ”। আসন্ন ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আপনাদের পক্ষ থেকে ভালোবাসার উপহার পৌঁছে দিতে চাই।

এবার আমরা “টিফিনবক্স” এর মাধ্যমে উপহার হিসেবে বিতরণ করতে চাই—
👗 শাড়ি/মহিলাদের কাপড়
👕 লুঙ্গি
🧒 বাচ্চাদের নতুন কাপড়
🧳 বাজার সামগ্রী

আপনার সামান্য সহযোগিতাই কারো ঈদকে করে তুলতে পারে আনন্দময়। একার পক্ষে যতটা কঠিন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ততটাই সহজ। আসুন, আমরা একসাথে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার হাত বাড়াই।

আপনি চাইলে আর্থিক অনুদান অথবা শাড়ি/লুঙ্গি/বাচ্চাদের কাপড় প্রদান করেও অংশ নিতে পারেন। আপনার দেওয়া এই ভালোবাসা আমরা সযত্নে পৌঁছে দেবো প্রাপকের হাতে।
নতুন বছরে পৌঁছে যাবে নতুন আনন্দ, নতুন হাসি। ❤️

💳 আর্থিক অনুদান পাঠানোর মাধ্যম:
বিকাশ: 01600253008
নগদ: 01600253008
রকেট: 01600253008

📞 যেকোনো প্রয়োজনে যোগাযোগ: 01600253008

আমরা আপনাদের পাশে চাই। আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়ে যাবে “টিফিনবক্স” এর এই মানবিক উদ্যোগ।

“মানুষ মানুষের জন্য” 🤍 fans

21/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিশোরগঞ্জ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় টিফিনবক্স

Photos from টিফিনবক্স - Tiffin Box's post 18/02/2026

দেখতে দেখতে আমাদের প্রিয় টিফিনবক্স – Tiffin Box আজ ৬ বছরে পদার্পণ করেছে 🌺
এই যাত্রা সহজ ছিল না, কিন্তু আপনারা আমাদের পাশে থাকার কারণে, আমাদের চেষ্টা, ভুল-ত্রুটি এবং সফলতা সবই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এগোচ্ছে।

আমরা প্রতিদিন চেষ্টা করি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, সমাজের ছোট বড় সাপোর্ট দিয়ে তাদের জীবনকে সহজ করার জন্য। এবং আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেছেন, ভালোবাসা ও দোয়া দিয়েছেন, তা আমাদের পথকে আলোকিত করেছে 🌟

এই যাত্রা শুধুই আমাদের নয় – এটি আমাদের সমস্ত বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের সঙ্গে মিলিত প্রচেষ্টা।
আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি।

চলুন সবাই মিলে পাশে থাকি, ভালোবাসা ছড়িয়ে দিই এবং আমাদের কমিউনিটির জন্য ইতিবাচক পরিবর্তন গড়ে তুলি 🌿💛

ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের পক্ষ থেকে। 🌸

17/02/2026

🎉 আগামীকাল আমাদের টিফিনবক্স পরিবারের ৬ বছরে পদার্পণ! 🎉

আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমরা ৬টি বছর পার করতে চলেছি 🥰

এই বিশেষ মুহূর্তটাকে আপনাদের সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই।
আগামীকাল ছোট্ট করে কেক কাটিং আয়োজন রাখা হয়েছে 🍰✨

আপনাদের মধ্যে যারা ফ্রি থাকবেন, সবাইকে আন্তরিক আমন্ত্রণ—
চলে আসবেন গুরুদয়াল মুক্তমঞ্চ এরিয়ায়।বিকাল ৪ টায় সবার জন্য উন্মুক্ত যে কেউ আসতে পারেন।
আপনাদের উপস্থিতিই আমাদের সবচেয়ে বড় পাওয়া ❤️

এভাবেই টিফিনবক্স পরিবারের পাশে থাকবেন, দোয়া ও ভালোবাসায় আগলে রাখবেন 🤲💛

📞 যোগাযোগ: 01600253008

08/01/2026
Photos from টিফিনবক্স - Tiffin Box's post 07/01/2026

এই কনকনে শীতের ঠান্ডায় অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের হাসিমুখের কারণ হতে পেরে টিফিনবক্স টিম কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতার জন্য।

এই শীতে যাদের একান্তভাবেই শীতবস্ত্রের প্রয়োজন, আমরা নিজ উদ্যোগে তাদের দোরগোড়ায় গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছি। আমরা শুধু সহায়তা দিয়েই থেমে থাকি না; বরং তাদের কাছে গিয়ে আসা–যাওয়ার বাড়তি খরচ যেন না হয়, সেই দিকটাও খেয়াল রাখি। পাশাপাশি তাদের শারীরিক অবস্থার খোঁজ নেই এবং সম্ভব হলে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা যায় কি না—সেটিও দেখার চেষ্টা করি।

আলহামদুলিল্লাহ, টিফিনবক্স টিম সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে এই মানবিক উদ্যোগটি সুন্দরভাবে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। যারা শুরু থেকে পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও দোয়া ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন—সবার প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য শুকরিয়া। 🤍

আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি।

Photos from টিফিনবক্স - Tiffin Box's post 06/01/2026

এই শীতে যাদের একান্তভাবেই শীতবস্ত্রের প্রয়োজন, আমরা নিজ উদ্যোগে তাদের দোরগোড়ায় গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছি। আমরা তাদের কাছাকাছি গিয়ে শুধু সহায়তা দিয়েই থেমে থাকি না; বরং তাদের আসা–যাওয়ার খরচ বাঁচানোর চেষ্টা করি এবং শারীরিক অবস্থার খোঁজ নিয়ে, সম্ভব হলে বিনামূল্যে কোনো চিকিৎসা দেওয়া যায় কি না—সেটাও দেখছি।

আলহামদুলিল্লাহ, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি টিফিনবক্স টিম–এর মাধ্যমে এই উদ্যোগটি সুন্দর ও সফলভাবে বাস্তবায়ন করতে। যারা পাশে আছেন, ছিলেন এবং সবসময় দোয়া ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন—সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য শুকরিয়া। 🤍

Photos from টিফিনবক্স - Tiffin Box's post 05/01/2026

আপনাদের দেওয়া ভালোবাসা ও সহযোগিতা আমরা নিজেরাই মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছে দিচ্ছি। আমরা চাই না, কয়েক টাকার কম্বলের জন্য কেউ কষ্ট করে আমাদের কাছে আসুক।

যে টাকায় আমরা একটি প্রোগ্রাম আয়োজন করি, সেই একই টাকায় যেন আরও ১০০ জন মানুষের পাশে দাঁড়ানো যায়—এই চিন্তা থেকেই আমাদের প্রতিটি উদ্যোগ। এই ধারাবাহিকতায়, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা এত বছর ধরে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছি।

মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসই আমাদের শক্তি। দোয়া করবেন, যেন সামনে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি। 🤍

Photos from টিফিনবক্স - Tiffin Box's post 04/01/2026

আপনাদের দেওয়া ভালোবাসা ও সহায়তা এক এক করে সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। 🤍
এই কনকনে শীতে তাদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

যারা এই উদ্যোগে অংশ নিয়েছেন, পাশে থেকেছেন—সকলের জন্য উনারা দোয়া করছেন।

আপনাদের বিশ্বাস, ভালোবাসা আর সহযোগিতাই আমাদের এগিয়ে চলার শক্তি।

আল্লাহ যেন আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দেন।
এই মানবিক উদ্যোগে যুক্ত থাকা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। 🤲✨

আরও ছবি আসা বাকি আছে আমি রেগুলার আপডেট করে দিবো।

Photos from টিফিনবক্স - Tiffin Box's post 03/01/2026

আপনাদের সহযোগিতাতেই আমাদের এই আয়োজনটুকু সম্ভব হয়েছে।
আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে এবার লিস্ট অনুযায়ী পুরো কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি—এটা আমাদের একটি সীমাবদ্ধতা ও ব্যর্থতা।

একজন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে এই দায়ভার আমি নিজেই নিচ্ছি। তবে এই ব্যর্থতাই আমাদের থামিয়ে দেবে না। ইনশাআল্লাহ, টিফিনবক্স-কে আমি আবার আগের জায়গায়, আগের শক্তিতে ফিরিয়ে আনবো।

এই যাত্রায় আপনাদের দোয়া, সহযোগিতা এবং পাশে থাকার সাপোর্টটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

মোজাম্মেল হোসেন সাজন

Want your business to be the top-listed Government Service in Kishoreganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Kishoreganj Sadar, Dhaka
Kishoreganj
2300