বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন-কিশোরগঞ্জ জেলা

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন-কিশোরগঞ্জ জেলা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন-কিশোরগঞ্জ জেলা, Political organisation, Kishoreganj City, Kishoreganj.

24/10/2025

ইসকন সন্ত্রাসীদের ন্যাক্কারজনক কর্মকান্ডের তীব্র নিন্দা, অবিলম্বে নিষিদ্ধের দাবি বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের
------------------------------------------------------------
গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়ার পর পঞ্চগড়ে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মাওলানা মো. মুহিবুল্লাহ মিয়াজীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে়ছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ। এবং কথিত হিন্দু সন্ত্রাসী সংগঠন ইসকন-এর ধারাবাহিক সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অবিলম্বে বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

আজ (২৩ অক্টোবর ২০২৫) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. শাহীনুর আলম আকন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, আমরা লক্ষ্য করছি, সন্ত্রাসী সংগঠন ইসকন সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে এবং সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর জন্য গায়ে় পরে হামলা করছে। এর নিকৃষ্টতম উদাহরণ হলো, চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কুমার দাস গ্রেফতার হলে তার মুক্তির দাবিতে সহিংসতা করে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা। এছাড়াও মন্দির দখল করে আস্তানা গড়ে তোলা, শিশু নির্যাতন ও জমি দখলের মতো অন্যায় কর্মকান্ডে লিপ্ত। তাদের কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও ইসরাইলের মতো চরমপন্থী গোষ্ঠীর কার্যক্রমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

তারা জোর দিয়ে বলেন, এই ধারাবাহিক জঘন্য তৎপরতার অংশ হিসেবেই আলেম সমাজকে স্তব্ধ করার জন্য টঙ্গীর জনপ্রিয় আলেম মাওলানা মুহিবুল্লাহ মিয়াজীকে অপহরণ করে হত্যার চেষ্টা চালানো হয়ে়ছে। শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে টার্গেট করা হয়ে়ছে, যা দেশে মত প্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। অপহৃত মুহিবুল্লাহ মিয়াজীকে বেশ কয়েকবার হুমকিমূলক চিঠি পাঠানোর পর সরকার যথাযথ পদক্ষেপ নিলে এমন ঘটনা ঘটতো না।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং তাদের সকল দেশবিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে। মাওলানা মুহিবুল্লাহ মিয়াজীকে অপহরণ ও নির্যাতনকারী সকল দোষীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, সরকার যদি এই ভয়ংকর সন্ত্রাসী গোষ্ঠীকে অতিদ্রæত নিষিদ্ধ না করে তাহলে ইসকনের সন্ত্রাসী তৎপরতায় দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টের সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে।

বার্তাপ্রেরক
মো: শফিকুল ইসলাম
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন

Photos from বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন-কিশোরগঞ্জ জেলা's post 12/06/2025

সালুয়াদিতে নিহত শরীফ মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা কমিটির সদস্য মো: শহিদুল্লাহর ভাই সন্ত্রাসী হামলায় নিহত শরীফ মিয়ার পরিবারকে নগদ অর্থ সহায়তার মাধ্যমে পরিবারটির পাশে দাঁড়িয়েছে জেলার নেতৃবৃন্দ। শরীফ মিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাতেই এই সহায়তা প্রদান করা হয়। একইসঙ্গে, সংগঠনের নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) সকালে কিশোরগঞ্জের সালুয়াদিতে নিহত শরীফ মিয়ার পরিবারে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মুনঈম খান, আরিফুল ইসলাম, হুমায়ুন কবির, এবং পাকুন্দিয়া থানা শাখার সদস্য ইব্রাহিম, শহিদুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ নিহত শরীফ মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, "শরীফ মিয়ার এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।"

Photos from বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন - Bangladesh Khelafath Chatro Andolon's post 11/06/2025

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন বুরুদিয়া ইউনিয়ন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

গতকাল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার অন্তর্গত বুরুদিয়া ইউনিয়নে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় তাওহীদ, রিসালাত, আখেরাত এবং খেলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে প্রাঞ্জল আলোচনা উপস্থাপন করা হয়। বক্তারা ইসলামী জীবনদর্শনের ভিত্তি হিসেবে তাওহীদ ও রিসালাতের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং আখেরাতের জবাবদিহিতার চেতনা সমাজে জাগ্রত করার আহ্বান জানান।

তারা বলেন, মানবতার মুক্তির একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধানভিত্তিক খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, যেখানে ইনসাফ, ন্যায়বিচার এবং কল্যাণের বাস্তব প্রতিফলন ঘটবে।

মাহফিলে স্থানীয় ছাত্র-জনতা, উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

28/05/2025

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন - Bangladesh Khelafath Chatro Andolon ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দেশব্যাপী রচনা প্রতিযোগিতা ২০২৪ এর "পুরস্কার বিতরণী" অনুষ্ঠান আগামী ৩০মে ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের রচনা প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনার সপ্রসন্ন উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
স্থান: জামিয়া নূরীয়া ইসলামীয়া, কামরাঙ্গীরচর।

Want your business to be the top-listed Government Service in Kishoreganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Kishoreganj City
Kishoreganj
2300