20/03/2026
ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ি জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজের প্রধান জামায়াত সকাল ৯টা অনুষ্ঠিত হইবে প্রথম জামায়াতের পরেই দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হইবে।
উক্ত ঈদের জামায়াতে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের শরিক হওয়ার জন্য আহবান করা হইলো।
06/06/2025
ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ি জামে মসজিদে ঈদ উল আযহার নামাজের প্রধান জামায়াত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হইবে প্রথম জামায়াতের পরেই দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হইবে।
উক্ত ঈদের জামায়াতে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের শরিক হওয়ার জন্য আহবান করার হইলো।
30/03/2025
ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ি জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজের প্রধান জামায়াত সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হইবে প্রথম জামায়াতের পরেই দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হইবে।
উক্ত ঈদের জামায়াতে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের শরিক হওয়ার জন্য আহবান করার হইলো।
25/11/2024
"মানবতার সেবায় মানুষের চিকিৎসায়"
ঐতিহাসিক হয়বতনগর দেওয়ান বাড়ি'র উদ্যোগে আগামী ২৭/১১/২০২৪ তারিখ রোজ বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উক্ত ক্যাম্পে মেডিসিনের ডাক্তার রোগী দেখবেন।
রোগী দেখার সময় বেলা ১১ ঘটিকায়,
স্থান: হয়বতনগর দেওয়ান বাড়ি জামে মসজিদ সংলগ্ন।
16/06/2024
ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ি জামে মসজিদে ঈদ উল আযহার নামাজের প্রধান জামায়াত সকাল ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হইবে প্রথম জামায়াতের পরেই দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হইবে।
উক্ত ঈদের জামায়াতে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের শরিক হওয়ার জন্য আহবান করার হইলো।।
10/04/2024
ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ি জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজের প্রধান জামায়াত সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হইবে প্রথম জামায়াতের পরেই দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হইবে।
উক্ত ঈদের জামায়াতে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের শরিক হওয়ার জন্য আহবান করার হইলো।।
10/02/2024
অষ্টাদশ শতাব্দীর শেষপ্রান্তে 'হয়বতনগর' নামে পরিচিত ছিলো বর্তমান কিশোরগঞ্জ শহর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চালানো প্রথম সার্ভেতে(1776) সার্ভেয়ার James Rannel এর করা মানচিত্রে হোসেনপুর(OSsunpour) এবং জংগলবাড়ি (Junglebary) এর মধ্যবর্তী স্থানটিকে হয়বতনগর (Hobitnagar) হিসেবে দেখানো হয়েছে। ঐ সময়কালে এই স্থানটি জোয়ার হোসেনপুর পরগনার অংশ ছিলো যার জমিদার ছিলেন ঈসা খানের বংশধর হয়বত খানের পুত্র আব্দুল্লাহ খান। আবদুল্লাহ খান 'পাগলা মসজিদের' জিলকদর খান পাগলা সাহেবের দাদা। ব্রজকিশোর প্রামাণিক পরিবার ফ্রেঞ্চদের কাপড়ের ব্যবসার সাথে জড়িত ছিলেন। ফ্রেঞ্চরা পলাশির পর বাংলা থেকে বিতারিত হলে তারা কুঠি কিনে রাখেন। ঐ কুঠিবাড়ির অবস্থান 'কাটাখাল' যা একরামপুর ব্রিজ থেকে বত্রিশ মনিপুরী ঘাটের দিকে কোথাও ছিলো। কুঠিকে কেন্দ্র করে বাজারটি ধীরে ধীরে বড় হয়ে উঠলে ১৮৪০ সনে ইংরেজরা তাদের থানা 'হয়বতনগর' থেকে সরিয়ে ব্রজকিশোরের বাজার 'কিশোরগঞ্জে' স্থাপন করে। পরে ১৮৬০ সনের দিকে থানাটি যে বাজারে অবস্থিত তার নামে কিশোরগঞ্জ মহকুমা স্থাপন করে। একইভাবে করিম খানের বাজার করিমগঞ্জ প্রতিষ্ঠা হয়।
তথ্য সূত্র: সৈয়দ রাফাত
02/05/2022
ঐতিহাসিক হয়বতনগর সাহেব-বাড়ী জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজের প্রথম জামায়াত সকাল ৯টায় এবং দ্বিতীয় জামায়াত ৯টা৩০মিনিটে অনুষ্ঠিত হইবে।
28/02/2022
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো হয়বতনগর এলাকাবাসীর
কিশোরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড এর একটি বিশাল জনপদ হয়বতনগর। এই নগরের প্রধান প্রবেশদ্বার হয়বতনগর সাহেব-বাড়ি মোড় হইতে হয়বতনগর সাহেব-বাড়ির পশ্চিম পর্যন্ত রাস্তাটি সুদীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ছিল অবহেলিত। গত ২৮/০২/২০২২ইং তারিখে নতুন ভাবে আরসিসি রাস্তা নির্মান করা হয়েছে। উক্ত রাস্তাটি এলাকাবাসীর চলাচল ও যানবাহন যাতায়াতের জন্য হয়বতনগর সাহেব-বাড়ির সাহেবগণ তাদের নিজস্ব ভূমি থেকে রাস্তা হিসাবে দিয়েছেন। এছাড়াও উক্ত রাস্তা প্রশস্ত করার ক্ষেত্রে রাস্তার পাশে সংশ্লিষ্ট দোকান মালিক, বাড়ির মালিক ও ভূমির মালিকগণ তাদের নিজ ভূমি থেকেও রাস্তার জন্য কিছু জায়গা ছাড় দিয়েছেন। হয়বতনগর এলাকাবাসীর জন্য আজ আনন্দের দিন।
নতুন রাস্তা নির্মাণের সাথে ওতপ্রোতভাবে জড়িত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
10/01/2022
করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি-চলাচলে বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত।
13/05/2021
#বিশেষ_ঘোষণা
ঐতিহাসিক হয়বতনগর সাহেব-বাড়ী জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের প্ৰথম জামাত সকাল ৮টা৩০মিনিটে এবং দ্বিতীয় জামায়াত সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হইবে।
সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উক্ত ঈদের জামায়াতে শরিক হওয়ার জন্য আহ্বান করা হইলো।
বি:দ্র: স্বাস্থ্যবিধি মেনে সকলে মাস্ক ও নিজ নিজ জায়নামাজ সাথে নিয়ে আসবেন।
অনুরোধক্রমে- হয়বতনগর সাহেব-বাড়ি জামে মসজিদ কমিটি।