11/05/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কটিয়াদী থানা শাখার সদ্যসাবেক অর্থ সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা হাফেজ হাবিবুল্লাহ'র প্রবাস জীবন সুখের হোক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার অফিসিয়াল পেইজ
11/05/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কটিয়াদী থানা শাখার সদ্যসাবেক অর্থ সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা হাফেজ হাবিবুল্লাহ'র প্রবাস জীবন সুখের হোক।
09/05/2026
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের সাক্ষ্যদাতা হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো।”
সূরা আন নিসা
আয়াত : ১৩৫
08/05/2026
ফিরে দেখা ২০ অক্টোবর ২০১৪
বিশ্ব নবী সা.-এর অবমাননা, পবিত্র হজ্ব অস্বীকারকারী এবং তাবলীগ জামাত নিয়ে কটুক্তিকারী স্বঘোষিত মুরতাদ লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী পুলিশের টিয়ারসেল নিক্ষেপ, রাবার বুলেট ও লাঠিচার্জে ২শতাধিক আহত এবং শতাধিক নেতাকর্মীদের গ্রেফতার করে।
07/05/2026
বিজেপির জয়ে কলকাতায় মুসলিমদের দোকান ভাংচুর
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি ও ভারতকে দায়িত্বশীল হতে হবে
-ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, ভারতের পশ্চিমবাংলার নির্বাচনে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি জেতার পরে যে ধরণের সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার ঘটনা ঘটেছে তা কোন সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জেতার পর ব্যাপক সহিংসতা শুরু করেছে বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ সদস্যদের উপস্থিতিতে মিছিল থেকে মঙ্গলবার সন্ধ্যায় হামলা চালিয়ে একাধিক দোকান মাটিতে মিশিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুলডোজার দিয়ে নিউমার্কেটের দোকান ভাঙা শুরু হয়। মার্কেটের একটি বড় অংশজুড়ে চালানো হয় ভাঙচুর। নিউমার্কেটের বেশির ভাগ ব্যবসায়ী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিজেপি কর্মীরা এ সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিচ্ছিল। পুরো এলাকা ছিল বিজেপির পতাকায় মোড়া। ভাঙচুর চালানোর সময় কলকাতা পুলিশের অসংখ্য সদস্যকে সেখানে দেখা যায়। পুরো ঘটনা পুলিশ সদস্যদের সামনেই ঘটে।
অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, যে নির্বাচন বা যে গণতন্ত্র সংখ্যালঘুর নিরাপত্তাহানীর কারণ হয় তা কোন নির্বাচন হতে পারে না, এটা কোন গণতন্ত্র হতে পারে না। আমরা বিজেপি কর্মীদের এহেন নোংরা সাম্প্রদায়িক মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। সেজন্য ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে। রাজনৈতিকভাবে বিজেপিকে দায়িত্ব নিতে হবে।
বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
05/05/2026
শাপলায় যারা শাহাদাৎবরণ করেছেন এবং আহত হয়েছেন তাদেরকে জাতীয় বীরের স্বীকৃতি দিয়ে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। শাপলাকেন্দ্রীক মামলাগুলো প্রত্যাহার করে মামলায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে।
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)
আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ
05/05/2026
শাপলার ঘটনাকে বস্তুনিষ্ঠ দৃষ্টিতে দেখতে না পারার ব্যর্থতাই বিগত স্বৈরতন্ত্রের পাটাতন নির্মাণ করেছিলো
-পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ৫ মে ঐতিহাসিক শাপলা দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বলেছেন, ২০১৩ সালের ৫-মে ঢাকায় যে হত্যাকাণ্ড ঘটেছিলো তা আধুনিক জাতিরাষ্ট্রের ইতিহাসে এক বর্বরোচিত ও কলংকময় অধ্যায়। নিজ দেশের নিরস্ত্র নাগরিকদের স্বশস্ত্র অভিযান চালানোর নজীর ইতিহাসে বিরল। সেদিন যারা শাপলা চত্তরে রাত্রিযাপন করেছিলো তাদের অধিকাংশই অল্পবয়সি ছাত্র, যাদের সাথে কোন ধরণের অস্ত্র ছিলো না, যাদের অপরাধের কোন পূর্ব নজীরও ছিলো না। তেমন একদল শিক্ষার্থীদের ওপরে রাষ্ট্রের পুলিশ ও আধাসামরিক বাহিনী সামরিক অভিযানের মতো করে যেভাবে হামলে পড়েছিলো তার দৃষ্টান্ত অভিশপ্ত ইজরাইলী বাহিনীর অভিযান ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ইসলাম, মাদ্রাসা ও ইসলামপন্থার ওপরে চরম বিদ্বেষ ও জিঘাংশা থেকে সেই অভিযান পরিচালনা করেছিলো। সেই বিভৎস হত্যাকাণ্ডের পরেই আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের শেকড় আরো গভীরে প্রোথিত হয় যার পরিনাম জাতিকে বহন করতে হয়েছে আরো এগারো বছর। ইসলামী আন্দোলন বাংলাদেশের বহু নেতাকর্মী সেই বর্বরতার শিকার হয়েছে। আজ জুলাই গণঅভ্যুত্থানের পরে সেই হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কোন স্বৈরাচার নিজ দেশের নাগরিকদের সাথে এমন নৃশংসতা করতে না পারে।
পীর সাহেব চরমোনাই বলেন, ২০১৩ সালের পাঁচ-মের পরে দেশের রাজনৈতিক সংগঠন, বুদ্ধিজীবি, সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও পুনরায় বিচার-বিশ্লেষণ করা জরুরী। সরকারকে বুদ্ধিজীবি শ্রেণী ও রাষ্ট্রের ৫ম স্তম্ভ গণমাধ্যমের থেকেও কোন প্রশ্নের মুখোমুখি হতে হয় নাই; বরং বৈধতা উৎপাদন করা হয়েছে। রাষ্ট্রের সেই বর্বরতাও কেবল আদর্শিক মতভিন্নতার কারণে এক ধরণের বৈধতা পেয়েছিলো। ইসলামী আন্দোলন মনে করে, যে কোন ঘটনাকে বস্তুনিষ্ঠ দৃষ্টিতে দেখতে না পারার ব্যর্থতাই বিগত স্বৈরতন্ত্রের পাটাতন নির্মাণ করেছিলো।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর দাবী করে বলেন, শাপলায় যারা শাহাদাৎবরণ করেছেন এবং আহত হয়েছেন তাদেরকে জাতীয় বীরের স্বীকৃতি দিয়ে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। শাপলাকেন্দ্রীক মামলাগুলো প্রত্যাহার করে মামলায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ক্ষতিপূরণ দ
01/05/2026
অভিনন্দন প্রিয় সুলাইমান মাহমুদ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কটিয়াদী থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা
সুলাইমান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকার বাঙলা কলেজ শাখার ২০২৬ সেশনের সভাপতি মনোনীত হয়েছেন।
রব পথ চলা সহজ করুন🤲🤲
01/05/2026
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।
ছবি অ্যালবাম ০১
28/04/2026
আগামীকাল পাকুন্দিয়ায় আসছেন
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম
শায়েখে চরমোনাই
26/04/2026
শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার
সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত।
আজ ২৬ এপ্রিল ২০২৬ রবিবার বেলা ২: ৩০ টায় গুরুদয়াল সরকারি কলেজ গেট প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা তানভীর আহমাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া'র সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়াও এতে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আল আমিন সজিব, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আমিরুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, আলিয়া মাদরাসা সম্পাদক সাকিবুর রহমান তানভীর প্রমুখ।