বই পাগল - Boi Pagol

বই পাগল - Boi Pagol

Share

Life is full of struggle.

08/04/2020

আজ নতুন করে আরও আক্রান্তের সংখ্যা ৫৪ জন। এবং ভাইরাস সংক্রমণের কারণে মৃত্যু হয় ৩ জনের।

20/03/2020

হয় একসাথে থাকবো আর না হয় থাকবো না! হয় ভালোবাসবো খুব, আর না হয় বাসবো না! কিন্তু এর মাঝামাঝি যে সম্পর্কগুলো তৈরি হয়, অর্থাৎ যারা কোনোদিন একসাথে থাকতে পারবে না জেনেও ভালোবাসে দূর থেকে,

সেইসব সম্পর্কগুলো ভীষণ ভাবে ছুঁয়ে থাকে, তার নাম শুনলেও বুকের ভেতরটা মুচড়ে ওঠে, কিন্তু সম্পর্কগুলোয় বাঁধন থাকে না কোনো, সম্পর্কগুলো টিকে থাকে না কক্ষনো, স্রেফ দুই একটা কথা মনে পড়লে চোখটা খচখচ করে ওঠে ভিড়ের মধ্যেও....

~ কৃপা বসু

05/03/2020

বইঃ ইতিহাসের স্বপ্নভঙ্গ।
লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়।
মূল্যঃ ৪০ টাকা।
কন্ডিশনঃ পুরাতন বই।
ফ্রী ডেলিভারিঃ গুরুদয়াল সরকারি কলেজ মাঠ, কিশোরগঞ্জ সদর।

১৯৯০ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভাঙ্গা হল বার্লিনের প্রাচীর, এক হলো দুই জার্মানি। ঐতিহাসিক এই সন্ধিক্ষণে উন্মাদনায় মিলনোৎসবের প্রত্যক্ষ সাক্ষী রূপে এক বন্ধুকে নিয়ে উপস্থিত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। আরও দু-চারজন বন্ধুকে সঙ্গী করে সেখান থেকে তিনি যান হাঙ্গেরি, রুমানিয়া এবং পোল্যান্ডে।
প্রায় বিনা যুদ্ধে, কোনও সাম্রাজ্যের পতনের মতন, পূর্ব ইউরোপের যেসব দেশে ঘটে গেছে বিস্ময়কর পালাবদল, এই দেশগুলিও তাদের অন্যতম।
সমাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সেখানকার মানুষ ফিরতে চাইতেন গণতন্ত্রে। অথচ মানুষের সভ্যতার যে-অগ্রগতি তাতে গোষ্ঠিতন্ত্র, রাজতন্ত্র, সামন্ততন্ত্র, ধনতন্ত্র এবং গনতন্ত্র পার হয়ে সমাজতন্ত্রের দিকেই ইতিহাসের স্বাভাবিক পদক্ষেপ। তবু এইসব দেশে সমাজতন্ত্র ব্যর্থ হল কেন?
এই বিস্ময় এবং প্রশ্ন নিয়েই প্রতিটি দেশে ঘুরেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, মিশেছেন স্থানীয় মানুষের সঙ্গে, জেনেছেন তাঁদের মতামত। সেই প্রত্যক্ষ দর্শন ও অভিজ্ঞতারই পরিচয় এই দুরন্ত কৌতূহলকর গ্রন্থে।

29/02/2020

অতীতকে বর্তমান বদলে দেয়। পিছনে ফিরে দেখো, যা রেখে এসেছ তা আর অবিকৃত পাবে না।
—কিরণ দেশাই (ভারতীয় লেখক)

12/02/2020

“আল্লাহর নিকট দোয়া অপেক্ষা
অধিক মর্যাদাশীল আর কিছুই হতে
পারেনা।”
--বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)

30/12/2019

আমার মুখ বন্ধ রেখে আমি তোমার সাথে আরো শত উপায়ে কথা বলেছি।

-জালালুদ্দিন রুমি

30/12/2019

আমি চলে গেলেও
আমার চশমা রেখে যাবো
তোমায় দেখবো বলে

__বিমেলেন্দু চক্রবর্তী

14/12/2019

মানুষ অকৃতজ্ঞ। সে বিপদ-আপদ গুলো গুনে গুনে রাখে, কিন্তু নিয়ামত গুলো ভুলে যায়।

হাসান আল-বসরি (রহ.)

08/12/2019

যদি কখনও কাউকে ভালবাসো তাহলে তাকে বিয়ে করো না।
ভালবাসা হল বেনারসী শাড়ির মত, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়, তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ।

#সাতকাহন
~ সমরেশ মজুমদার।

08/12/2019

চলে নীল শাড়ী নিঙাড়ি নিঙাড়ি
পরান সহিতে মোর
সেই হৈতে মোর হিয়া নহে থির
মন্মথ-স্বরে ভোর
__ দ্বিজ চণ্ডীদাস

03/12/2019

সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে।অনুরাগ–কুম্কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে।

- কাজী নজরুল ইসলাম

Want your business to be the top-listed Government Service in Kishoreganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Hossainpur, Dhaka
Kishoreganj
2300