29/02/2024
কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের বিদায়ী এবং নতুন পোস্টমাস্টার
আজ ২৯ ফেব্রুয়ারি ২০২৪, রোজ বৃহস্পতিবার বদলিজনিত কারণে বিদায় নিলেন পোস্টমাস্টার জনাব তাহমিনা মমতাজ এবং কিশোরগঞ্জ প্রধান ডাকঘরে নতুন পোস্টমাস্টার হিসেবে যোগদান করেছেন জনাব সুদীপ ঘোষ।
বিদায়ী পোস্টমাস্টার জনাব তাহমিনা মমতাজ তার ২ বছরের কর্মকালে কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের সার্বিক উন্নয়ন ও সংস্কারমুলক কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। যোগদানের পর তিনি তার সৃজনশীল পদক্ষেপের মাধ্যমে ডাকঘরের সেবার মান বৃদ্ধি করেছেন।
পোস্ট অফিসের
১. জমির নামজারিকরণ
২. ভাড়াভবন হতে নতুন ভবনে অফিস স্থানান্তর
৩. কর্মচারীদের পরিচয়পত্র আইডি কার্ড প্রদান
৪. ফিলাটেলি এন্ড পোস্টাল ডেমনস্ট্রেসন কর্নার স্থাপন
৫. প্রায় ২০ বছর পর জামিয়া ইমদাদিয়া অফিসের ভাড়া বর্ধিতকরণ
৬. গণশুনানীর আয়োজন
৭. চেকের মাধ্যমে গ্রাহকের পেমেন্ট চালুকরণ
৮. প্রধান ডাকঘরের ওয়েবসাইড তৈরির উদ্যোগ গ্রহণ
৯. ডাক জীবন বীমা এজেন্ট সমাবেশ আয়োজন
১০. হেল্পডেস্ক তৈরী
১১. সকল লেটারবক্স পরিদর্শন ও সংস্কার
১২. সার্ভিস সম্পর্কে দেয়াল লিখার মাধ্যমে প্রচারকাজ
১৩. ফুলবাঘান তৈরী
১৪ অভিযোগ বক্স স্থাপন
১৪. শুদ্ধতা লাইব্রেরি স্থাপণস আরও নানাধরণের বৈচিত্র্য কাজের জন্য স্মরণীয়।
এছাড়া জনাবা তাহমিনা মমতাজ কর্মচারীদের কাজে উৎসাহিত করার জন্য
-ফটোগেলারী স্থাপ্পন
-ফাল্গুনী উৎসব আয়োজন
-কর্মচারীদের সমন্বয়ে মিটিং আয়োজন
-ডিভিশন অফিসের যৌথ আয়োজনে খেলাধুলা ও ডাক দিবস উদযাপন ও পারিবারিক মিলনমেলায় অংশগ্রহণ করেছেন।
তার বদলী বিদায়লগ্নে কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের পক্ষ হতে বিদায়ী শুভেচ্ছা এবং নতুন পোস্টমাস্টারের প্রতি অনেক প্রত্যাশা জানাই।
25/02/2024
বাংলাদেশ ডাক বিভাগ, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত পারিবারিক মিলনমেলা ২০২৪ এর খণ্ডচিত্র
তারিখঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৪
স্থানঃ উবাই পার্ক, কিশোরগঞ্জ
প্রধান অতিথিঃ জনাব মোঃ ফরিদ আহমেদ, পিএমজি, কেন্দ্রীয় সার্কেল
আয়োজনেঃ ডাক পরিবার, কিশোরগঞ্জ।
21/02/2024
রক্তের বিনিময়ে পাওয়া আমাদের মাতৃভাষার অধিকার বাংলাকে বিশ্বব্যাপী গৌরবময় স্থানে অধিষ্ঠিত করেছে। অমর ২১শে ফেব্রুয়ারি আমাদের উজ্জ্বল ইতিহাস, এগিয়ে যাওয়ার প্রেরণা। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
14/02/2024
কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের অবসরপ্রাপ্ত পোস্টাল অপারেটর এবং পোস্ট অফিস পরিদর্শক (শহর) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কিশোরগঞ্জ ডাক পরিবার।
14/02/2024
ফাল্গুন ১৪৩০ এবং ফাল্গুন ১৪২৫
14/02/2024
ফিলাটেলি সম্পর্কিত কয়েকটি মজার তথ্য
14/02/2024
কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের পক্ষ থেকে সবাইকে ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
10/02/2024
পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা এর ০৯-০২-২০২৪ খ্রি: তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল
08/02/2024
কিশোরগঞ্জ সদরের সকল লেটার বক্স পরিদর্শন কার্যক্রমঃ
কিশোরগঞ্জ সদরের সকল লেটার বক্স আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে প্রাপ্ত ব্যবহার অনুপযোগী লেটার বক্স মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিদর্শনে উপস্থিত ছিলেন সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার জনাব তাহমিনা মমতাজ, সহকারী পোস্টমাস্টার জনাব বিকাশ চন্দ্র ঘোষ, পোস্ট অফিস পরিদর্শক জনাব রবীন্দ্র চন্দ্র দেবনাথ, অপারেটর মোঃ ইউসুফ আলী এবং কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের ডাকপিয়নবৃন্দ।
07/02/2024
কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের কর্মচারী বিদায় ও বরণ অনুষ্ঠান।
তারিখঃ ০৭ ফেব্রুয়ারি, ২০২৪
স্থানঃ সভাকক্ষ, কিশোরগঞ্জ প্রধান ডাকঘর।