28/03/2026
“Congratulations to our newly appointed Cadet Sergeant, Apurbo Roy Joy. We wish him all the best in his new role.”
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNCC platoon Gurudayal Govt. College, Government Organization, Kishoreganj.
28/03/2026
“Congratulations to our newly appointed Cadet Sergeant, Apurbo Roy Joy. We wish him all the best in his new role.”
27/03/2026
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন কতৃক গার্ড অফ অনার প্রদান, কুচকাওয়াজ এবং বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ...
উক্ত কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাডেট আন্ডার অফিসার(CUO) রেজুওয়ানুল হক পূর্ণ, বিএনসিসি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাডেট সার্জেন্ট অপূর্ব রায় জয়, ব্যান্ড কন্টিনজেন্টের কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাডেট সার্জেন্ট মোঃ আরিফুজ্জামান।
প্যারেড পরবর্তী সময়ে অত্র প্লাটুন সহ অন্যান্য প্লাটুনের ক্যাডেটদের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সার্বিক সহযোগিতা ও দায়িত্বে ছিলেন প্রফেসর আন্ডার অফিসার(PUO) মোঃ মতিউর রহমান.
25/02/2026
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শৃঙ্খলা রক্ষায় এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণ...
11/01/2026
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে ক্যাডেট মিনহাজুর রহমান মৃত্ত্বিককে প্রাণঢালা অভিনন্দন❤️
11/01/2026
গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে আপনাকে প্রাণঢালা অভিনন্দন CUO স্যার, আপনার জন্য শুভকামনা রইলো❤️
08/01/2026
“Congratulations to our newly appointed Cadet Sergeant, Md. Arifujjaman. We wish him all the best in his new role.”
Bangladesh National Cadet Corps, BNCC 🇧🇩
📍BTA
18/12/2025
🇧🇩 ইতিহাসের প্রভাতে যেখানে নীরবতা কথা বলে, সেখানে শৃঙ্খলায় উচ্চারিত হয় বিজয়ের ভাষা।
মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়কালে গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের চৌকস ক্যাডেটগণ জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলক স্থলে পতাকা উত্তোলন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করে। ঐতিহাসিক ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয়ের মাহাত্ম্যে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে স্বপ্রতিষ্ঠানে ক্যাডেটদের সুশৃঙ্খল ও মানসম্মত মহড়া প্রদর্শনের মাধ্যমে ফুটে ওঠে প্রশিক্ষণগত দক্ষতা, নেতৃত্ব ও সামরিক শৃঙ্খলার সুস্পষ্ট প্রতিফলন। জাতীয় পতাকা উত্তোলনকালীন সশস্ত্র সালামের মাধ্যমে মাতৃভূমির প্রতি জানানো হয় অবিচল আনুগত্য ও দায়িত্ববোধ। কলেজ প্রাঙ্গণে বিএনসিসি সেনা শাখা এবং ব্যান্ড কন্টিনজেন্টের সমন্বয়ে আয়োজিত প্যারেড মহড়া অনুষ্ঠানের গাম্ভীর্য ও মর্যাদা আরও সুদৃঢ় করে।
এরপর গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট গুরুদয়াল সরকারি কলেজের চৌকস কন্টিনজেন্ট গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রীয় কলেজের মাঠে একটি সুসংগঠিত ও উচ্চমানের কুচকাওয়াজে অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে ক্যাডেটগণ সম্পূর্ণ মাঠের নিয়ন্ত্রণ গ্রহণ করে শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করে।
উক্ত কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার CUO রেজুওয়ানুল হক পূর্ণ, বিএনসিসি কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন ক্যাডেট কর্পোরাল অপূর্ব রায় জয় এবং ব্যান্ড মেজর হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাডেট কর্পোরাল মোঃ আরিফুজ্জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রফেসর আন্ডার অফিসার PUO জনাব মোঃ মতিউর রহমান।
মহান বিজয় দিবসে গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন দৃঢ়ভাবে প্রতীয়মান করে—
বিজয়ের চেতনা শব্দে নয়, শৃঙ্খলায়; আবেগে নয়, দায়িত্ব পালনের মধ্যেই তার প্রকৃত প্রকাশ।
04/12/2025
🩸স্বেচ্ছায় রক্তদান — দায়িত্ব, শৃঙ্খলা ও মানবতার দৃষ্টান্ত🩸
গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট খালেদুজ্জামান মাহি আজ স্বেচ্ছায় রক্তদান করেছেন। একজন ক্যাডেটের মূল পরিচয়—দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা এবং মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই প্রকাশ পায়। মাহির এই উদ্যোগ সেই মূল্যবোধেরই বাস্তব প্রকাশ।
এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন রক্ষা করতে পারে; আর সেই জীবনরক্ষার অভিযানে অংশ নেওয়া আমাদের প্লাটুনের জন্য গর্বের বিষয়।
সালাম ও শুভকামনা ক্যাডেট মাহি। আপনার মানবিক পদক্ষেপ আমাদের সকল ক্যাডেটের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। 🇧🇩
01/12/2025
পদোন্নতি প্রাপ্ত ক্যাডেট আন্ডার অফিসার (CUO) দের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে CUO রেজুওয়ানুল হক পূর্ণ স্যারকে র্যাংক-ব্যাজ এবং ক্রস-বেল্ট পরিয়ে দেন ২ বিএনসিসি ব্যাটালিয়নের এডজুটেন্ট মেজর শাহরিয়ার স্যার এবং ৪ বিএনসিসি ব্যাটালিয়নের এডজুটেন্ট মেজর আবু রিফাত মোঃ মোতালেব স্যার...
| Wednesday | 12:00 - 14:00 |
| Thursday | 12:00 - 14:00 |