Pakundia Upazila, Kishoreganj - পাকুন্দিয়া উপজেলা, কিশোরগঞ্জ

Pakundia Upazila, Kishoreganj - পাকুন্দিয়া উপজেলা,  কিশোরগঞ্জ

Share

Pakundia (Bengali: পাকুন্দিয়া) is an Upazila of Kishoreganj District in the Division of Dhaka, Bangladesh. Pakundia (Town) consists of three mouzas.

Pakundia Upazila (kishoreganj district) with an area of 180.52 sq km, is bounded by hossainpur and kishoreganj sadar upazilas on the north, kapasia and monohardi upazilas on the south, katiadi upazila on the east, gaffargaon upazila on the west. Main rivers are Old Brahmaputra, Narasunda and Banar. The town has an area of 5.02 sq km. It has a population of 4773; male 52.99%, female 47.01%. Literac

Photos from Pakundia Upazila, Kishoreganj - পাকুন্দিয়া উপজেলা,  কিশোরগঞ্জ's post 24/05/2025

সম্রাট শাহজাহানের রাজত্বকালে ১৬৫২ খ্রিস্টাব্দে পাকুন্দিয়ার এগারসিন্দুরে ঐতিহাসিক এই অপূর্ব সুন্দর সাদী মসজিদটি নির্মিত হয়। পোড়ামাটির অলঙ্করণে সমৃদ্ধ এই মসজিদটি সম্পূর্ণ ইটের তৈরি। এ ধরনের টেরাকোটা মসজিদ সত্যি বিরল।

কিশোরগঞ্জের পুরাকীর্তির অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ সাদী মসজিদ। বর্গাকৃতির এ মসজিদটির প্রত্যেক বাহু ২৭ ফুট দীর্ঘ। মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট চারপাশে চারটি বুরুজ আছে এবং বুরুজ গুলি ছোট গম্বুজ ও ফিনিয়েল দ্বারা আবৃত। বক্রাকারে কার্নিশ প্রাক মুঘল যুগের ইমারত কে স্মরণ করিয়ে দেয়। বহু পত্র বিশিষ্ট পূর্ব দিকের প্রধান খিলান ও আকর্ষণীয় এই কেন্দ্রীয় প্রবেশপত্র টি অপেক্ষাকৃত বড় এবং বাইরের দিকে অপেক্ষাকৃত ছোট। প্রবেশ পথগুলির চারদিকে পোড়ামাটির চিত্র ফলকের কাজ রয়েছে এবং প্রধান দরজার দুপাশে অপূর্ব সুন্দর ভাবে পোড়ামাটির নকশাকৃত ফলকদ্বারা কারুকার্যমন্ডিত।

ভিতরে মেহরাব তিনটি অনিন্দ্য সুন্দর। মূল মেহরাবটি অপেক্ষাকৃত বড় এবং পোড়ামাটির চিত্রফলক এর সাহায্যে সুনিপুণভাবে অলংকৃত। মুঘল শাসন আমলে সুবা বাংলায় শান্তি স্থাপনের পর পোড়ামাটির অলংকরণ আবার পুনরুজ্জীবিত হয়, এর অলংকরণ তাই প্রমাণ করে।

মূল মেহরাবের আয়তাকার ফ্রেমটি উপরের দিকে কিছুটা বাঁকানো। পোড়ামাটির ফলকচিত্র তিন দিকে পত্রাকারের খিলানটির বাইরের দিকে সুন্দর ভাবে খাজকাটা।

উপরের দিকে রয়েছে ফুলের প্রতিকৃতি, খাঁজ কাটা অংশে নিচের দিক সুন্দর প্যানেল দ্বারা সজ্জিত। অন্য দুটি মেহারাব ও সুন্দরভাবে অলংকৃত। এগুলোয় সুলতানি আমলের স্থাপত্য কৌশল লক্ষ্য করা যায়।
© Pakundia Upazila, Kishoreganj - পাকুন্দিয়া উপজেলা, কিশোরগঞ্জ।

23/12/2020

ঐতিহ্যবাহী এ নদীটি আমাদের পাকুন্দিয়ার সৌন্দর্য, আমাদের প্রাণের স্পন্দন।
https://www.facebook.com/পুরাতন-ব্রহ্মপুত্র-মির্জাপুর-পাকুন্দিয়া-কিশোরগঞ্জ-115817833521696/

পুরাতন ব্রহ্মপুত্র - মির্জাপুর, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী নদ।

Photos 25/07/2014

পাকুন্দিয়ার নামকরণ °°
"পাকুয়ান দেহ" থেকে পাকুন্দিয়া
পাকুন্দিয়া বাজারের দক্ষিনাংশে মির্জাপুর-
পাকুন্দিয়া রোডের পশ্চিমপার্শ্বে মলং শাহ
নামে একজন আউলিয়া দরবেশের মাজার আছে।
তিনি মধ্যযুগে এ এলাকায় ইসলাম ধর্ম প্রচারের
oজন্য এসেছিলেন। কেউ কেউ বলেন তিনি এগার
সিন্দুরে আগত ১১জন আউলিয়ার অন্যতম একজন
ছিলেন। বর্তমান মাজার স্থলে তিনি অবস্থান
করতেন। এই মলংশাহ দরবেশের পাকুন(পবিত্র)+দ
েহ থেকে "পাকুয়ান দেহ" অর্থাৎ উর্দু
ভাষী শব্দে 'পাকওয়ান দেহ'
যা লোকমুখে উচ্চারণ বিবর্তনের
ফলে পাকুন্দিয়া শব্দে রূপ নেয় এবং এ অঞ্চলের
নামকরণ হয় পাকুন্দিয়া।
"পাকুড়" থেকে পাকুন ও "দিয়া"মিলে পাকুন্দিয়া
বহু ভাষাবিদ ও গবেষক ডঃ সুকুমার সেনের
মতে 'পাকুন ও দিয়া' এ দ্থুটো শব্দ মিলে এo
এলাকার নাম হয়েছে পাকুন্দিয়া। 'পাকুন'
অর্থাৎ পাকুড় গাছ'আর "দিয়া' অর্থ
দুপাশে নদী বা খাল অর্থাৎ জলাভুমি বেষ্টিত
টিলাভূমি বা উঁচু স্থান। তাঁর মতে এই অঞ্চলের
দু পাশে খাল-নদী বেষ্টিত উঁচু স্থানে প্রচুর
'পাকুড় গাছ' ছিল। 'পাকুন' শব্দটি 'পাকুড়'
শব্দের বিবর্তিত রূপ; এই বিবর্তিত শব্দ পাকুন
এবং এখানকার ভৌগলিক পরিবেশ 'দিয়া' মিলে এ
এলাকার নামকরণ 'পাকুন্দিয়া' হয়েছে।

04/07/2014

ZIP CODE: 2300

Want your business to be the top-listed Government Service in Kishoreganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Pakundia
Kishoreganj
2300