কুয়াকাটা পৌরসভা

কুয়াকাটা পৌরসভা

Share

Kuakata Pourasava

06/04/2026
01/04/2026

আজ কুয়াকাটা পৌরসভার জন্য সত্যিই একটি স্মরণীয় দিন। দীর্ঘ কর্মজীবনের পথ পেরিয়ে আমাদের সবার প্রিয় সহকর্মী, পৌরসভার অফিস সহায়ক চানমিয়া আজ সম্মানজনক অবসরে যাচ্ছেন।
বহু বছর ধরে তিনি নীরবে, বিনয় ও নিষ্ঠার সাথে এই পৌরসভাকে সেবা দিয়ে গেছেন। অনেক সময় বড় দায়িত্বের কথা আমরা সামনে থেকে দেখি, কিন্তু প্রতিষ্ঠানের শক্ত ভিত তৈরি হয় সেই মানুষদের হাতেই, যারা প্রতিদিন আন্তরিকতা নিয়ে কাজ করে যায়। চানমিয়া ভাই সেই মানুষদের একজন, যাঁর পরিশ্রম ও সততা আমাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে।
আজ আমরা শুধু একজন সহকর্মীকে বিদায় জানাইনি, বরং একজন বিশ্বস্ত মানুষকে সম্মান জানিয়েছি। কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক ও সম্মানজনক বিদায়, যা তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের প্রতি আমাদের কৃতজ্ঞতার ছোট্ট প্রকাশ।
আমি ব্যক্তিগতভাবে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। এমন মানুষদের কারণেই একটি প্রতিষ্ঠান মানুষের আস্থা অর্জন করে এবং এগিয়ে যায়।
চানমিয়া ভাইয়ের সুস্থতা, শান্তি ও সুন্দর আগামীর জন্য আমরা সবাই দোয়া করি। তাঁর জীবনের নতুন অধ্যায় হোক আনন্দ, মর্যাদা ও সুখে ভরা।

কুয়াকাটা পৌরসভা সবসময় তার নিবেদিতপ্রাণ মানুষদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করবে।


মোঃ আনোয়ার হাওলাদার

30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোকের খবরে গভীরভাবে মর্মাহত।

03/11/2025

৪ ও ৫ নভেম্বর কুয়াকাটায় ঐতিহ্যবাহী রাসমেলা ✅

11/10/2025

কুয়াকাটা পৌরসভার উদ্যোগে “পৌর কর মেলা ২০২৫” আগামী ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই মেলায় উপস্থিত থেকে আপনার পৌরকর পরিশোধ করুন সহজে ও সময়মতো, এবং কুয়াকাটা পৌরসভাকে আরও উন্নত ও নাগরিকবান্ধব করতে সহযোগিতা করুন।

👉 স্থান: কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ
🕘 সময়: সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

আপনার অংশগ্রহণই আমাদের প্রেরণা।
চলুন, একসাথে গড়ে তুলি একটি সুন্দর ও সুশৃঙ্খল কুয়াকাটা। 🌿

— কুয়াকাটা পৌরসভা

Photos from কুয়াকাটা পৌরসভা's post 11/08/2025

CTCRP প্রকল্পের আওতায় কুয়াকাটা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের গুনগতমান পরিদর্শন করেন অত্র পৌরসভার প্রশাসক মহোদয়, প্রকল্পের কনসালটেন্টবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা / কর্মচারীবৃন্দ।

10/04/2025

২০২৪-২০২৫ অর্থবছরে বয়স্ক ও বিধবা ভাতা প্রাপ্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৭/০৪/২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন প্রত্যাশীদের পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

08/04/2025

পটুয়াখালী কুয়াকাটার পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত কচ্ছপখালী খালটি পরিস্কার পরিছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক মহোদয়।

Photos from কুয়াকাটা পৌরসভা's post 25/02/2025

কুয়াকাটা পৌরসভার আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন।

24/02/2025

কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে মাছ বাজারে Trash Bin বিতরণ...

Want your business to be the top-listed Government Service in Kuakata?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Kuakata Municipality Road
Kuakata
8652

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00