Nature Care & Human Help Foundation Kulaura

Nature Care & Human Help Foundation Kulaura

Share

মানব সেবায় আমরা। "we work for our next generation "🇧🇩

বিকাশ : 01312922119
নগদ :01303596449

16/10/2025

আজকের সাফল্য আপনাদের সাহস, অধ্যবসায় আর পরিশ্রমের প্রতিফলন।
অভিনন্দন ও শুভকামনা আগামীর পথচলায়!
অদম্য প্রেরণায় এগিয়ে যাও সফলতার খুঁজে🌸🌺

30/09/2025

ন্যাচার কেয়ার এন্ড হিউম্যান হেল্প ফাউন্ডেশন এর হিন্দু ভাইদের শুভেচ্ছা। আনন্দ মূখর পরিবেশে উদযাপন হোক আপনাদের উৎসব।

Photos from Nature Care & Human Help Foundation Kulaura's post 16/09/2025

আজকের শিশু শিক্ষার্থীদের হাসিতে লুকিয়ে আছে আগামীর সম্ভাবনা। আজকের ছোট্ট শিক্ষার্থীই আগামী দিন হবে সুন্দর সমাজ গড়ার কারিগর।
তাই Nature Care & Human Help Foundation Kulaura এর একটি টিম আজ গাজিপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে। এই সময় তাদের লেখাপড়া বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয় এবং তাদের জন্য উপহার স্বরুপ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের লেখাপড়ার বিষয়ে প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানে ন্যাচার কেয়ার টিম সবসময় বাধ্য থাকিবে বলে আশ্বাস ব্যাক্ত করেন সংগঠন এর এডমিন প্যানেল।

13/09/2025

রক্ত দিন, জীবন বাঁচান – মানবতার সর্বোচ্চ দান রক্তদান। আপনার কয়েক ফোঁটা রক্তে ফিরতে পারে কারো হাসি জীবন। রক্তদান শুধু দায়িত্ব নয়, এটি মানবতার সেরা দৃষ্টান্ত। এক ব্যাগ রক্ত, এক অমূল্য জীবন। সেই প্রেক্ষিতে আপনাদের ভালোবাসার সংগঠন Nature Care & Human Help Foundation Kulaura এর সদস্য জাহিন চৌধুরী একজন অসুস্থ রোগীকে রক্ত দান করায় সংগঠন এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।

12/09/2025

আলহামদুলিল্লাহ। Nature Care & Human Help Foundation Kulaura এর অর্থায়নে আজ বাদ মাগরিব পৃথিমপাশা ইউনিয়নের সম্মান গ্রামের একজন অসহায় মা কে ছোট পরিবার এর জন্য কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়। সকলের মানবিক দৃষ্টিকোণ থেকে সহায়তার মাধ্যমে আমরা মানবিক কার্যক্রম সম্পন্ন করতে পারছি। আগামীতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

24/08/2025

আলহামদুলিল্লাহ। সকলের মানবিক দৃষ্টিকোণ থেকে দান করা অর্থ থেকে আজ আমরা ক্যান্সার এ আক্রান্ত এই বাবা কে গ্রুপের পক্ষ থেকে নগদ ৩ হাজার টাকা দিয়ে ভালোবাসা স্বরুপ সহায়তা প্রদান করা হয়। সকলের মানবিক দৃষ্টান্তের প্রতি কৃতজ্ঞতা রইলো। মানবিক কাজে আসুন এগিয়ে আসি, জয় হোক মানবতার।

Photos from Nature Care & Human Help Foundation Kulaura's post 23/08/2025

আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের প্রিয় সামাজিক সংগঠন ন্যাচার কেয়ার এন্ড হিউম্যান হেল্প ফাউন্ডেশন কুলাউড়া এর পক্ষ থেকে কুলাউড়ার অসহায় পরিবারের একটি ছোট ভাই সোহান কিডনি সমস্যায় আক্রান্ত তাকে আমাদের গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা বাবত ৮০০০ টাকা সহায়তা প্রদান করা হয়। সকলের মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।

Photos from Nature Care & Human Help Foundation Kulaura's post 20/08/2025

কুলাউড়ায় দ্রুততম সময়ে স্টেডিয়াম নির্মাণ ও এন.সি.স্কুল মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান।
আয়োজনে: ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠন ও কুলাউড়ার সর্বস্থরের সামাজিক সংগঠন।

Nature Care & Human Help Foundation Kulaura

19/08/2025

আগামীকাল ২০শে আগস্ট
কুলাউড়ার ক্রীড়াঙ্গনের বৃহৎ আন্দোলন!
আমরা ন্যাচার কেয়ার এন্ড হিউম্যান হেল্প ফাউন্ডেশন পরিবার আসছি – আপনি আসছেন তো?

📅 তারিখ: ২০ আগস্ট ২০২৫
🕐 সময়: দুপুর ১টা
📍 স্থান: জেলা পরিষদ অডিটরিয়ামের সম্মুখ, কুলাউড়া

✊ স্টেডিয়াম চাই, কুলাউড়ার খেলাধুলার অধিকার চাই!

Photos from Nature Care & Human Help Foundation Kulaura's post 18/08/2025

আসসালামুয়ালাইকুম। প্রিয় সূধী, সকলে নিশ্চই অবগত আছেন যে আমরা আমাদের সামাজিক সংগঠন Nature Care & Human Help Foundation Kulaura এর অর্থায়নে অনেক অসহায় মানুষের সহায়তায় কাজ করি। এছাড়াও অনেকে অনেক সময় মানবিক দৃষ্টিকোণ থেকে সহায়তা করে থাকেন আর আপনাদের দান করা অর্থ আমরা অসহায় মানুষদের কাছে পৌছে দেই। এখন একজন অসহায় বাবা যিনি ক্যান্সার রোগে আক্রান্ত। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি উনাকে সাহায্য করার। তাই আপনারা যদি আপনাদের মানবিক মন থেকে কিছু টাকা দিয়ে আমাদের সাথে শরিক হোন তাহলে উক্ত অসহায় পরিবার অনেক উপকৃত হবে। যে যতটুকু পারেন সহায়তা করতে পারেন।
বিকাশঃ 01312-922119

Photos from Nature Care & Human Help Foundation Kulaura's post 15/08/2025

"শুনো মহাজন আমি নইতো একজন,আমরা অনেকজন ❤️

Nature Care & Human Help Foundation

14/08/2025

আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের প্রিয় সামাজিক সংগঠন ন্যাচার কেয়ার এন্ড হিউম্যান হেল্প ফাউন্ডেশন কুলাউড়া এর পক্ষ থেকে অসহায় 8 বছরের রাহি যার খাদ্য নালি ব্লক হয়ে গেছে তাকে অপারেশন এর জন্য আমাদের গ্রুপের পক্ষ থেকে ৮৩০০ টাকা সহায়তা প্রদান করা হয়। সকলের সহযোগিতা ও আন্তরিকতায় মানবিক কাজে অটল থাকবে সকলের এই সংগঠন।

Want your business to be the top-listed Government Service in Kulaura?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Kulaura