ছাত্রশিবির, কুলাউড়া উপজেলা

ছাত্রশিবির, কুলাউড়া উপজেলা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ছাত্রশিবির, কুলাউড়া উপজেলা, Political Party, Kulaura.

27/05/2026

বুকে নামে ইবরাহিমের, অথই প্রেমের বান
আরশে আজিম ছুঁয়ে যাবে তবে, আমাদের কুরবান।

ছাত্রসমাজসহ দেশে ও প্রবাসে অবস্থিত সকলকে ছাত্রশিবির কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা৷

ঈদ মুবারক।

20/05/2026

পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্রশিবিরের

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির কোমলমতি শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে যৌন নির্যাতন ও বিকৃত উপায়ে হত্যার পৈশাচিক ঘটনায় তীব্র নিন্দা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২০ মে ২০২৬ (বুধবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের ওপর সংঘটিত এই অমানবিক ও নৃশংস বর্বরতার ঘটনা পুরো জাতিকে স্তম্ভিত করেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটিকে বিকৃত যৌন নির্যাতনের পর অপরাধ ধামাচাপা দিতে তার মরদেহ খণ্ডিত ও গুম করার চেষ্টা করা হয়। এই পাশবিক কর্মকাণ্ড কোনো সুস্থ ও সভ্য সমাজের চিত্র হতে পারে না। এই লোমহর্ষক ঘটনা প্রমাণ করে যে দেশে বিচারহীনতার সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় কোন্ চরম স্তরে পৌঁছেছে।"

বিবৃতিতে নেতৃবৃন্দ চলমান আইনশৃঙ্খলার তীব্র সমালোচনা করে বলেন, "রামিসার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিগত কয়েক মাসে দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন চরম আকার ধারণ করেছে। অতি সম্প্রতি সিলেটে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা, নেত্রকোনায় ১১ বছরের শিশুকে যৌন নির্যাতন এবং নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছরের কিশোরীকে অপহরণ ও নৃশংসভাবে হত্যার ঘটনা দেশবাসীকে স্তব্ধ করেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, চলতি ২০২৬ সালের প্রথম চার মাসেই ৭৭৬ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে এবং অন্তত ৮১ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপরন্তু, এসব মামলার মাত্র ৩ শতাংশের কম অপরাধীর সাজা হওয়া প্রমাণ করে দেশে বিচারহীনতার সংস্কৃতি কতটা জেঁকে বসেছে। ঘরে-বাইরে বা শিক্ষাপ্রতিষ্ঠানে—কোথাও আজ আমাদের মা-বোন ও শিশুরা নিরাপদ নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব যাদের, সেই সরকার ও প্রশাসন আইনশৃঙ্খলা বজায় রাখতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।"

নেতৃবৃন্দ আরও বলেন, "অপরাধীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি না হওয়া, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সরকার ও প্রশাসনের উদাসীনতার কারণেই ধর্ষক ও খুনিরা বারবার পার পেয়ে যাচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে রামিসাদের মতো নিষ্পাপ শিশুদের। আমরা স্পষ্ট করে বলতে চাই, আইনশৃঙ্খলার এই নাজুক পরিস্থিতি এবং বিচারহীনতার সংস্কৃতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।"

নেতৃবৃন্দ অনতিবিলম্বে গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাসহ এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে তাঁরা নিহত শিশু রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং দেশে নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়তে সর্বস্তরের জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

17/05/2026

"হল দখল কিংবা গণরুম-গেস্টরুম করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে।"

-ছাত্রশিবির, ঢাবি শাখা আয়োজিত নবীন বরণে কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ

13/05/2026

তারুণ্যের চোখে কেমন হবে আগামী বাজেট?

12/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১১৭ তম শহীদ বেলাল হোসাইন ভাইয়ের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা শাখা।



09/05/2026

আগামী ১১ই মে, সোমবার উন্মুক্ত কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

স্থান : কলেজ ক্যাম্পাস
সময় : সকাল ১০:০০ টা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
কুলাউড়া সরকারি কলেজ শাখা

১৯৮৫ সালের ১২ এপ্রিল ভারতের কলকাতা হাইকোর্টে পবিত্র কুরআন বাজেয়াপ্ত করার যে হীন রিট করা হয়েছিল, তার প্রতিবাদে ১১ মে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ।

চাঁপাইনবাবগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমবেত কুরআনপ্রেমী জনতার ওপর তৎকালীন প্রশাসনের পৈশাচিক গুলিবর্ষণে শাহাদাত বরণ করেন আব্দুল মতিন ও সেলিমসহ ৮ জন বীর সন্তান।

এরই ফলশ্রুতিতে বাংলাদেশের মুসলিমদের কুরআন প্রেমের রক্তাক্ত স্মারক হয়ে ওঠে ১১ মে। যে দিনটিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘কুরআন দিবস’ হিসেবে স্মরণ করে আসছে।

এরই ধারাবাহিকতায় ❝কুরআনের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়❞ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১১ মে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুলাউড়া সরকারি কলেজ শাখা আয়োজন করতে যাচ্ছে ‘উন্মুক্ত কুরআন বিতরণ’।

07/05/2026

একনজরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি

➤ এপ্রিল ২০২৬


05/05/2026

৫ মে ২০১৩, শাপলা চত্বরে সেই ভয়াল রাতের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মান করা হয়েছে শর্ট ডকুমেন্টরি। কী ঘটেছিল সেদিন? বিস্তারিত জানতে দেখতে পারেন।



Want your business to be the top-listed Government Service in Kulaura?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Kulaura