Char Shoulmari

Directions Website

Char Shoulmari our native village

17/08/2026

New Delhi India to.Italy 🇮🇳🛫🇮🇹

আসসালামু আলাইকুম। এতদ্বারা রৌমারী উপজেলার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক ক...
15/08/2026

আসসালামু আলাইকুম। এতদ্বারা রৌমারী উপজেলার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি "ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬" এর শুমারিকালীন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো।

ধন্যবাদ।

⚡😭 **৪১টি বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ বন্ধ—জ্বালানির অভাবে!**দেশের বিদ্যুৎ পরিস্থিতি যেন দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। সেই ভ...
11/08/2026

⚡😭 **৪১টি বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ বন্ধ—জ্বালানির অভাবে!**

দেশের বিদ্যুৎ পরিস্থিতি যেন দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। সেই ভয়াবহ অবস্থার একেবারে কেন্দ্রে দাঁড়িয়ে আছি আমরা। 😭

আজ রাত **৪টার দিকে ঘুম ভেঙে গেল।** দেখি সোলারও লোড আউট! 😩
বিদ্যুৎ নেই, সোলারও নেই—শেষ পর্যন্ত ছেলেকে হাতপাখা দিয়ে বাতাস করতে করতে বাকি রাতটুকু পার করতে হলো। 💔

বিদ্যুতের আশায় না থেকে সোলারের ওপর নির্ভর করেই কোনোমতে জীবন চালাচ্ছিলাম। কিন্তু সোলারও আজ বেইমানি করে বসলো! 🫣

**২৪ ঘণ্টায় যদি মাত্র ২–৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে, তাহলে মানুষ চলবে কীভাবে?**
দিনে যতটুকু চার্জ হয়, দিনেই শেষ! রাতে আবার অন্ধকার, গরম আর দুর্ভোগ। 😭

জানি, কষ্টটা শুধু আমার একার নয়—**কষ্টে আছেন সবাই।**
অনেকে হয়তো মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে সবাই একই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন।

আপনাদের প্রতি সমবেদনা জানানো ছাড়া আপাতত আর কোনো উপায় দেখছি না। 🤣😭

**আহাগো বিদ্যুৎ! 🫣⚡
তুমি আসো, একটু আলো দিয়ে যাও—মানুষ যে হাঁপিয়ে উঠেছে! 😭**

10/08/2026

চর শোলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর বস্তাপচা রেজাল্ট নিয়ে দুই লাইন বলে যান।

সেরা রেজাল্ট। অভিনন্দন ব্রহ্মপুত্র মডেল স্কুল।
10/08/2026

সেরা রেজাল্ট। অভিনন্দন ব্রহ্মপুত্র মডেল স্কুল।

এতো বৃষ্টি আগে দেখিনাই🤔🌧️
05/08/2026

এতো বৃষ্টি আগে দেখিনাই🤔🌧️

05/08/2026

কুত্তা-বিলাই বৃষ্টি হচ্ছে🤪

আমাদের ৬ নং চর শৌলমারী ইউনিয়নকে ব্রহ্মপুত্র নদ এর ভাঙন থেকে রক্ষায় আমরা কি সবাই একসঙ্গে এগিয়ে আসতে পারি না?প্রতি বছর ...
19/07/2026

আমাদের ৬ নং চর শৌলমারী ইউনিয়নকে ব্রহ্মপুত্র নদ এর ভাঙন থেকে রক্ষায় আমরা কি সবাই একসঙ্গে এগিয়ে আসতে পারি না?
প্রতি বছর ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙনে আমাদের অসংখ্য পরিবার ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার উৎস হারাচ্ছে। এই দুর্যোগ শুধু কিছু মানুষের নয়—এটি পুরো চর শৌলমারী ইউনিয়নের অস্তিত্বের প্রশ্ন।
সরকারি স্থায়ী প্রকল্প অবশ্যই প্রয়োজন। তবে সেই প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় বসে না থেকে, আমরা কি স্থানীয়ভাবে একটি সম্মিলিত উদ্যোগ নিতে পারি না?
ছবির মতো বাঁশের খুঁটি ও বাঁশের বেড়া ব্যবহার করে, স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রম ও সহযোগিতায় নদীর ঝুঁকিপূর্ণ অংশে পরীক্ষামূলকভাবে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া যেতে পারে। উপযুক্ত স্থানে ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এমন উদ্যোগ পানির স্রোতের গতি কিছুটা কমাতে এবং পাড় ভাঙনের ক্ষয়ক্ষতি আংশিকভাবে হ্রাস করতে সহায়ক হতে পারে।
আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি। আমাদের জনপ্রতিনিধি, সমাজের সচেতন ব্যক্তিবর্গ, শিক্ষক, যুবসমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। ঐক্যবদ্ধ মানুষের শক্তিই পারে একটি জনপদকে রক্ষা করতে।

**ব্রহ্মপুত্র আমাদের ঐতিহ্য, আমাদের জীবন এবং আমাদের ভবিষ্যৎ।**
এই নদীকে রক্ষা করা মানেই আমাদের ঘর, আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং আমাদের ৬ নং চর শৌলমারী ইউনিয়নকে রক্ষা করা।
**আসুন, দল-মত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়াই।
ঐক্য, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই হোক নদীভাঙন প্রতিরোধে আমাদের প্রথম পদক্ষেপ।**
Adv Anowar Hossen

আগামীকাল রোজ শুক্রবার ও শনিবার সকাল  ৭ টা হতে বিকাল ৬টা  পর্যন্ত জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ লাইন বন্ধ থাকবে স...
25/06/2026

আগামীকাল রোজ শুক্রবার ও শনিবার সকাল ৭ টা হতে বিকাল ৬টা পর্যন্ত জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ লাইন বন্ধ থাকবে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের চর শৌলমারী ইউনিয়নে বিভিন্ন ধরনের সংবাদ, প্রচারণা ও আলোচনা চোখে পড়ছে।...
25/06/2026

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের চর শৌলমারী ইউনিয়নে বিভিন্ন ধরনের সংবাদ, প্রচারণা ও আলোচনা চোখে পড়ছে। দুঃখজনকভাবে, এর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে একে অপরের বিরুদ্ধে দোষারোপ, মিথ্যা তথ্য প্রচার এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে শুধুমাত্র ব্যক্তিগত বা রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে।

আমি একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই—চর শৌলমারী ইউনিয়নের সাধারণ জনগণ আগের মতো আর অসচেতন নেই। আমরা এখন অনেক বেশি সচেতন, তথ্যপ্রযুক্তি সম্পর্কে অবগত এবং আমাদের অধিকার সম্পর্কে জানি। অনেকেই হয়তো মনে করছেন, চেয়ারম্যানের চেয়ারটি যেন একটি “সোনার হরিণ”, যেখানে বসতে পারলেই বিপুল অর্থের মালিক হওয়া যাবে। কিন্তু এবার বিষয়টি এত সহজ হবে না।

আমার ব্যক্তিগত একটি প্রস্তাব আছে। আমাদের ইউনিয়নের সচেতন ও নিরপেক্ষ নাগরিকদের নিয়ে একটি সামাজিক জবাবদিহিমূলক কমিটি গঠন করা যেতে পারে। এই কমিটির মূল কাজ হবে—

• ইউনিয়নে কত টাকা বাজেট এসেছে তা জনগণকে জানানো।
• সেই বাজেটের কতটুকু কাজ বাস্তবায়িত হয়েছে এবং কতটুকু হয়নি তা পর্যবেক্ষণ করা।
• উন্নয়ন কর্মকাণ্ডে কোনো অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি হলে তা চিহ্নিত করা।
• বিদ্যমান আইন ও বিধান অনুযায়ী সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার জন্য কাজ করা।

আমরা চাই, যারা চেয়ারম্যান বা মেম্বার নির্বাচিত হবেন তারা যেন বুঝতে পারেন—এটি অর্থ উপার্জনের স্থান নয়; এটি জনগণের সেবা ও দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পদ।

যদি জনগণের পক্ষ থেকে শক্তিশালী জবাবদিহি নিশ্চিত করা যায়, তাহলে ভবিষ্যতে শুধু ব্যক্তিগত লাভের আশায় নয়, বরং এলাকার উন্নয়নের আন্তরিক ইচ্ছা নিয়ে নতুন ও যোগ্য মানুষ নেতৃত্বে আসবেন।

আমি একজন আইনজীবী হিসেবে ঘোষণা করছি যে, এই উদ্যোগের জন্য যতটুকু আইনগত সহায়তা প্রয়োজন, তা সম্পূর্ণ বিনা খরচে ও বিনা পারিশ্রমিকে দিতে আমি প্রস্তুত আছি।

যারা সত্যিকার অর্থে সচেতন, নিরপেক্ষ এবং ইউনিয়নের উন্নয়নে আগ্রহী, তাদের মতামত ও অংশগ্রহণ কামনা করছি। আপনাদের মন্তব্য ও পরামর্শের ভিত্তিতেই আমরা একটি কার্যকর কমিটি গঠনের উদ্যোগ নিতে পারি।

এই কমিটির কাছে চেয়ারম্যান, মেম্বার, গ্রাম্য সালিশের প্রভাবশালী ব্যক্তি কিংবা কোনো ঘুষখোর মাতব্বর—কেউই জবাবদিহির ঊর্ধ্বে থাকবে না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করতে চাই।

সবশেষে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই—এই উদ্যোগ হবে সম্পূর্ণ নির্দলীয়। এখানে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রভাব থাকবে না। আমাদের একমাত্র লক্ষ্য হবে চর শৌলমারী ইউনিয়নের স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নয়ন নিশ্চিত করা।
আনোয়ার হোসেন
এডভোকেট
ঢাকা জজ কোর্ট
০১৯১৭২৫৮০৯১
#চরশৌলমারী

Address

Rowmari, Kurigram, Rangpur
Kurigaon
5640

Alerts

Be the first to know and let us send you an email when Char Shoulmari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share