05/02/2026
Happy Birthday, Alinur Rahman
Today we celebrate a person whose actions speak louder than words a leader who chooses responsibility over recognition, service over spotlight, and nature over neglect. As the General Secretary of Save Tree Foundation, your dedication, humility, and hands-on work for a greener tomorrow continue to inspire volunteers, youth, and communities alike.
May this new year of your life be filled with strength, wisdom, good health, and countless opportunities to plant hope not just in soil, but in hearts.
Thank you for standing for trees, the environment,
and future generations.
22/01/2026
Save Tree Foundation-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য শুধু একটি তারিখ নয়, এটি ভালোবাসা, দায়িত্ব আর মানবিকতার এক গভীর অনুভূতি। কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই বিশেষ দিনটি আমরা উদযাপন করেছি “কুষ্টিয়া বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়”-এর বিশেষ শিশুদের সঙ্গে যাদের হাসিই আমাদের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি।
কেক কাটা, একে অপরের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেওয়া আর শিশুদের নিজ হাতে গাছ রোপণের সেই মুহূর্তগুলো দিনটিকে করে তুলেছে সত্যিকার অর্থেই অর্থবহ ও স্মরণীয়। ওদের মুখের নিষ্পাপ হাসি আর ছোট হাতে রোপণ করা গাছগুলো যেন আমাদের ভবিষ্যতের প্রতিশ্রুতি হয়ে উঠেছে।
এই সুন্দর আয়োজন সম্ভব হয়েছে Save Tree Foundation-এর কুষ্টিয়া টিমের আন্তরিক প্রচেষ্টা ও ভালোবাসার কারণে। পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইলো গভীর কৃতজ্ঞতা আপনাদের সময়, উপস্থিতি ও সহমর্মিতাই দিনটিকে এতটা বিশেষ করে তুলেছে।
আমরা বিশ্বাস করি, এমন অন্তর্ভুক্তিমূলক ও মানবিক উদ্যোগই একটি সুন্দর সমাজ গড়ে তোলে। আগামীতেও শিশুদের পাশে থেকে, প্রকৃতির যত্ন নিয়ে, আরও অনেক হাসিমুখ তৈরি করতে আমরা এগিয়ে যেতে চাই।
The 5th Anniversary of Save Tree Foundation is not just a date for us; it represents a deep sense of love, responsibility, and humanity. On this special occasion, our Kushtia District Team celebrated the day with the special children of the Kushtia School for Children with Intellectual Disabilities and Autism, whose smiles became the most meaningful part of our celebration.
Cutting the cake, sharing moments of care and affection, and watching the children plant saplings with their own hands made the day truly memorable. Their innocent smiles and the trees planted by their little hands stood as hopeful promises for a greener and more compassionate future.
This heartfelt initiative was made possible through the sincere efforts and dedication of the Save Tree Foundation Kushtia Team. We also express our deep gratitude to our volunteers and well-wishers. Your time, presence, and empathy made this celebration truly special.
We strongly believe that inclusive and humane initiatives like this help build a better society. In the days ahead, we will continue to stand beside children, care for nature, and work towards creating many more smiles.
Save Trees For Our Next Generation 🌱
22/01/2026
Save Tree Foundation-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আমাদের চুয়াডাঙ্গা জেলা টিমের উদ্যোগে কুমার নদের পাশে আলমডাঙ্গার সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। প্রকৃতির বুকেই প্রকৃতির জন্য এই আয়োজন আমাদের দায়িত্ববোধ ও ভালোবাসার প্রতিফলন।
নদীর পাড়ে রোপণ করা প্রতিটি গাছ শুধু সবুজের প্রতীক নয়, বরং একটি সুন্দর ও টেকসই ভবিষ্যতের প্রতিশ্রুতি। আজকের এই ছোট উদ্যোগই আগামীর আলমডাঙ্গাকে আরও সবুজ, আরও প্রাণবন্ত করে তুলবে এই বিশ্বাস নিয়েই আমাদের পথচলা।
এই উদ্যোগ বাস্তবায়নে যারা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত ছিলেন, সেই চুয়াডাঙ্গা জেলা টিমের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সময়, শ্রম ও আন্তরিকতাই আমাদের এগিয়ে চলার শক্তি।
সবুজের এই যাত্রা অব্যাহত থাকবে প্রকৃতি ও মানুষের পাশে থেকে Save Tree Foundation সবসময় কাজ করে যাবে।
On the occasion of the 5th Anniversary of Save Tree Foundation, our Chuadanga District Team successfully implemented a tree plantation program along the Kumar River in Alamdanga, with the aim of enhancing the natural beauty of the area. This initiative, carried out in the heart of nature for the sake of nature itself, reflects our deep sense of responsibility and commitment to environmental stewardship.
Each tree planted along the riverbank represents not only greenery but also a promise of a more beautiful and sustainable future. With this small yet meaningful step, we move forward with the belief that today’s efforts will help shape a greener and more vibrant Alamdanga tomorrow.
We extend our heartfelt gratitude to all members, volunteers, and well-wishers of the Chuadanga District Team who enthusiastically contributed to making this initiative a success. Your time, effort, and sincerity are the driving force behind our continued progress.
This green journey will continue, as Save Tree Foundation remains steadfast in standing beside both nature and people for a better future.
Save Trees For Our Next Generation 🌱
22/01/2026
Save Tree Foundation-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের পটুয়াখালী জেলা টিমের উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। জ্ঞান, তারুণ্য ও প্রকৃতির মিলনে এই আয়োজন দিনটিকে করে তুলেছে আরও তাৎপর্যপূর্ণ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোপণ করা প্রতিটি গাছ শুধু সবুজের সংযোজন নয়, বরং পরিবেশ সচেতন একটি প্রজন্ম গড়ে তোলার নীরব অঙ্গীকার। শিক্ষার আলোয় বেড়ে ওঠা তরুণদের হাতে যখন গাছের চারা ওঠে, তখনই শুরু হয় টেকসই ভবিষ্যতের পথচলা।
এই সুন্দর উদ্যোগ বাস্তবায়নে পটুয়াখালী জেলা টিমের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের নিষ্ঠা, পরিশ্রম ও ভালোবাসাই Save Tree Foundation-এর শক্তি।
সবুজের এই যাত্রা অব্যাহত থাকবে দেশের প্রতিটি প্রান্তে আমরা প্রকৃতি ও মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।
On the occasion of the 5th Anniversary of Save Tree Foundation, a tree plantation program was organized at the Patuakhali Science and Technology University campus under the initiative of our Patuakhali District Team. The convergence of knowledge, youth, and nature made the occasion even more meaningful.
Each sapling planted on the university campus represents more than just an addition to greenery it symbolizes a silent commitment to nurturing an environmentally conscious generation. When young minds shaped by education take part in planting trees, the journey toward a sustainable future truly begins.
We extend our sincere gratitude to all members, volunteers, and supporters of the Patuakhali District Team for successfully implementing this impactful initiative. Your dedication, hard work, and passion are the true strength of Save Tree Foundation.
This green journey will continue across every corner of the country, as we remain committed to standing beside both nature and people for a better tomorrow.
Save Trees For Our Next Generation 🌱
31/12/2025
Happy New Year 2026
Cheers to another year of collective action, green leadership, and unforgettable memories Together,
we rise for the planet planting hope, nurturing change, and shaping a sustainable future for generations to come.
This journey is powered by youth,
driven by purpose, and rooted in love for Earth.
15/12/2025
মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
১৬ই ডিসেম্বর আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়, যে দিনে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা শুধু মাটির নয়, বরং আমাদের প্রকৃতি, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক বিশাল দায়িত্ব।
আজকের এই দিনে Save Tree Foundation এর পক্ষ থেকে আমরা সকলকে আহ্বান জানাই।
আসুন, আমাদের গাছপালা রক্ষা করি, আরও বৃক্ষরোপণ করি এবং প্রকৃতি রক্ষায় একসাথে কাজ করি। গাছ বাঁচালে শুধু পরিবেশই নয়, বাঁচবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও।
আমাদের বীর মুক্তিযোদ্ধারা লড়েছিলেন একটি সুন্দর, সবুজ এবং শান্তিময় বাংলাদেশের জন্য। সেই দেশ গড়তে, আমাদের সকলের দায়িত্ব পরিবেশ রক্ষা ও গাছের যত্ন নেওয়া।
গাছ লাগাই, প্রকৃতি বাঁচাই।
Save Trees For Our Next Generation! 🌳
শুভ বিজয় দিবস ১৬ই ডিসেম্বর!
24/11/2025
A very Happy Birthday to our inspiring Treasurer Summiya Islam!
Every great organization grows strong roots through people who give their heart to its mission and you, Summiya, are one of those rare souls who nurture with passion, precision, and purpose.
Your dedication has been a guiding light for Save Tree Foundation turning plans into action, ideas into impact, and challenges into opportunities.
You remind us that leadership isn’t just about managing it’s about caring, believing, and empowering others to grow together.
On your special day, we celebrate you your kindness, your brilliance, and your unwavering commitment to a greener, better tomorrow.
May your year ahead bloom with happiness, success, and endless inspiration.
With love and gratitude,
Save Tree Foundation Family
22/11/2025
সংসারের যাবতীয় কাজ সামলাতে সামলাতে দিনের একটা প্রহর আনোয়ারার নিজের হয়ে যায়। বাড়ির পাশের ছোট্ট আঙিনাটুকু যেটা আছে সেটা ঠিক তার ব্যক্তিগত স্বপ্নের মতোই উঠান। সেখানে তিনি গড়ে তুলেছেন ছোট্ট এক কৃষি-বাগান।
টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ, রোদ ঝলমলে সকাল, কিংবা ক্লান্ত দুপুর কিংবা অলস বিকেলে সবকিছুর মাঝেই তিনি শাক-সবজির চারা গুলোকে দেখেন নিজের সন্তানের মতো। রোপণ থেকে বেড়ে ওঠার প্রতিটা ধাপে তার যত্নের মায়ামাখা ছাপ পরিষ্কার ও ভালোবাসার।
এই আনোয়ারা এখন সেভ ট্রি ফাউন্ডেশন ও CWCS এর উদ্যোগে পরিচালিত ‘শস্যবাড়ি পর্ব-০২’ এর একজন শস্যবীজ গ্রহীতা। আমাদের প্রোজেক্ট ইনচার্জ যখন অডিটে তার বাড়িতে যান, আনোয়ারা হেসে বলেছিলেন,
“এই উদ্যোগটা আমার জীবনে নতুন উদ্যম এনে দিয়েছে বেশ। আমার ছোট্ট উঠানের জন্য নতুন অতিথি হিসেবে এনেছিলাম নতুন শাকগুলোর বীজ; ওদের থেকে চারাও হয়েছে আস্তে আস্তে বড় হচ্ছে । ওরা যেন আমার ঘরের নতুন সদস্য।”
তার চোখের ভেতরে আরো গভীরভাবে একটু গর্ব, একটু আনন্দ দেখা দিয়েছে; একদম সাধারণ মানুষের নীরব তৃপ্তির মতো।
তিনি আরও জানান, খুব শীঘ্রই সে অতিথিদের থেকে কিছু শাক তুলে রান্না করবেন। পরিবারের সাথে খাবেন, আর যেটুকু বেশি হবে সেটুকু প্রতিবেশীদের সাথে ভাগ করে দেবেন। কারণ তার ভাষায়,
“ভাগ করে খাওয়ার আনন্দটাই আলাদা।”
আনোয়ারার এই গল্প শুধু এক নারীর ঘুরে দাঁড়ানোর গল্প নয়; এটা ছোট্ট আঙিনা থেকে বড় স্বপ্ন বুনে ফেলার গল্প।
28/10/2025
Happy Birthday to our Green Visionary — Asif Mostafiz
From planting trees to planting dreams, your journey has been an inspiration to every heart in Save Tree Foundation.
You don’t just talk about change you grow it, leaf by leaf, action by action.
May your life bloom with the same positivity and purpose you spread across our planet.
Keep leading, keep inspiring, and keep making the earth greener one step, one smile, and one tree at a time.
Save Tree Foundation Family 🌳