কেক নিয়ে এমন কাড়াকাড়ি ইবিতে কখনো হয়নি। এই লজ্জা রাখি কই?
পাখি চত্বর, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পাখি চত্বর, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, Landmark & historical place, islamic university, Kushtia.
ধন্যবাদ প্রিয় অভয়ারণ্য। শুভকামনা সবসময় 💗
29/07/2023
ইবির পাখি চত্বর এখন বেহাল!
ঠিকাদারের ভুল পরিকল্পনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের পাশের পাখি চত্বর এখন বেহাল। বিশ্ববিদ্যালয়ের ক্লান্ত শিক্ষার্থী ও পর্যটকদের জন্য বেঞ্চ বানিয়ে সাময়িক বিশ্রামের ব্যবস্থা করা হলেও এখন অবহেলায় বেঞ্চগুলো মাটিতে চাপা পড়ে রয়েছে। ঠিকাদারের ভুল পরিকল্পনায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে মফিজ লেকের পাশে পাখি ঠিকাদারের চত্বরে বসার স্থানগুলোর মধ্যে বেঞ্চগুলো পুকুর সংস্কারে উত্তোলনকৃত মাটিতে চাপা পড়ে। এতে মানুষের পাশাপাশি কমেছে পাখিদেরও আনাগোনা। প্রতি বছরের শীত মৌসুমে পরিযায়ী পাখির আনাগোনা দেখা যেত এই লেকে। এসব পাখির নিরাপদ আশ্রয় গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল ইবি প্রশাসন। তবে কয়েক বছরের ব্যবধানে বৈচিত্র্য হারিয়েছে এই পাখি চত্বর। এ বিষয়ে দ্রুত সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ শিক্ষার্থীরা।
চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জেবা আফিয়া মৌ বলেন, "প্রকৌশল অফিসের পাশে জায়গাটা স্বপ্নের মতো ছিল। আমাদের নৈসর্গ অধ্যয়নের জন্য অন্যতম জায়গা ছিলো এটা। এছাড়া ক্লাস শেষ করে সবাই মিলে আড্ডা দিতাম। মৃদুমন্দ বাতাস, গাছপালা ঘেরা আলোছায়া - একটা অন্যরকম সুন্দর পরিবেশ ছিল। কিন্তু এখন তো ঝোপঝাড়ে পরিপূর্ণ। বসার স্থানগুলোও মাটিতে চাপা পড়ে গেছে। এজন্য এখন আর ওদিকে যাওয়ার পরিবেশ নেই, বসা তো দূরের বিষয়! তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি দ্রুত জায়গাটি সংস্কার করে পুনরায় নান্দনিক সৌন্দর্য্য ফিরিয়ে আনা হবে এবং আবারও আমাদের পদচারণায় মুখর হবে জায়গাটি।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ. কে. এম শরীফ উদ্দিন বলেন, 'বিষয়টা আমার নজরে এসেছে। মূলত পুকুর খননের মাটি এখানে ফেলে রাখা করা হয়েছে। যে ঠিকাদার প্রতিষ্ঠান এই পুকুর খননের কাজ করেছে ওনি শুনছি দেশের বাহিরে। আমাদের ইঞ্জিনিয়ারদের এই সংক্রান্ত নথিপত্র খুঁজতে বলেছি।'
তথ্য : রানা আহম্মেদ অভি
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
বিঃদ্রঃ আপনার চোখে দেখা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, ছবি ও ভিডিও পাঠিয়ে দিতে পারেন আমাদের ইনবক্সে...
31/01/2023
কর্দমাক্ত পাখি চত্বর 😪
23/01/2023
পাখি চত্বর থেকে প্যারাডাইজ রোড 😍
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Islamic University
Kushtia
7003
