26/02/2024
"মন চায় না দিতে বিদায় কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায়"
জনাব রেজওয়ানা নাহিদ, সহকারী কমিশনার (ভূমি) , আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা স্যারের বদলিজনিত বিদায় সংবর্ধনা। স্যারের আগামীর পথচলা আরও সুন্দর ও সাফল্যমন্ডিত হোক।।
20/02/2024
""শোক বার্তা""
আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, উপজেলা ভূমি অফিস, আলমডাঙ্গায় কর্মরত জনাব মোঃ তানবীর আজিজ, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, আজ ২০/০২/২০২৪ তারিখ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
19/02/2024
১৯/০২/২৪ তারিখে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের ফটোকপি ও কম্পিউটার দোকান খোলা রাখায় ০৪ টি দোকান মালিককে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী সরকারি কর্মচারী কর্তৃক যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্য করার অপরাধে মোট ৪,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা শুরুর পূর্ববর্তী ০১ (এক) ঘণ্টা হতে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ০১ (এক) ঘন্টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের আশেপাশের ফটোকপির দোকান বন্ধ থাকবে।
পরীক্ষা চলাকালীন সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।
14/02/2024
আজ ১৪/০২/২৪ তারিখে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ০২ টি বেকারী প্রতিষ্ঠান মালিক কে পণ্য মোড়কজাতকরণের লাইসেন্স না থাকা এবং মোড়কে উৎপাদন ও মেয়াদোর্ত্তীনের তারিখ উল্লেখ না থাকায় মোট ৮,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মোঃ আবু সিয়াম, পরিদর্শক, বিএসটিআই, খুলনা উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন। সঙ্গীয় ফোর্স হিসেবে পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
08/02/2024
আজ ০৮/০২/২৪ তারিখ জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রয়ের দায়ে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। ট্রাকে মাটি পরিবহনের ফলে গ্রামীণ রাস্তাগুলো কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
07/02/2024
আজ ০৭/০২/২৪ তারিখে ধান/চালের অবৈধ মজুদ বন্ধে চলমান বাজার মনিটরিং কার্যক্রম
01/02/2024
আজ ০১/০২/২৪ তারিখে আলমডাঙ্গা উপজেলাধীন পৌরসভার অন্তর্গত এরশাদপুর নামক স্থানে এবং ডাউকি ইউনিয়নের হাউসপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় পরিচালিত মোবাইল কোর্টে বুপ্রেনরফাইন ইনজেকশন ব্যবহারের দায়ে ০১ জনকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- অর্থদণ্ড প্রদান এবং ০১ জনকে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
29/01/2024
আজ ২৯/০১/২৪ তারিখে আলমডাঙ্গা উপজেলাধীন বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় রাস্তা কর্দমাক্ত করে জনসাধারণের চলাচলের দূর্ভোগ সৃষ্টি করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ০২ জনকে ১৫,০০০/- করে মোট ৩০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। সঙ্গীয় ফোর্স হিসেবে পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
28/01/2024
"অক্টোবর হতে ডিসেম্বর ২০২৩" পর্যন্ত ত্রৈমাসিক দাপ্তরিক সার্বিক কার্যক্রম মূল্যায়নে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হাওয়াই জনাব রেজওয়ানা নাহিদ স্যারকে উপজেলা ভূমি অফিস, আলমডাঙ্গার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। স্যারের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা।❤️❤️
23/01/2024
আজ ২৩/০১/২৪ তারিখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং অবৈধ মজুদ বন্ধে চলমান বাজার মনিটরিং কার্যক্রম।