16/12/2025
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষ্যে সদরপুর, মিরপুর, কুষ্টিয়ায় দিনব্যাপী ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কৃষকের বাতিঘরের সৌজন্যে এবং সদরপুর মাস্টারপাড়া যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় ৮০ জনের ব্লাড গ্রুপ টেস্ট করে তাৎক্ষণিক রিপোর্ট প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা এমন মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম চালুর দাবি জানান।
24/08/2025
সারের সংকট মিরপুরে প্রচন্ড! তবে অতিরিক্ত মূল্য দিলেই মিলছে তা। এতে অনেক ক্ষেত্রেই লোকসান গুনতে হচ্ছে সাধারণ কৃষকদের।
02/01/2025
ইংরেজি নতুন বছর ২০২৫ উপলক্ষ্যে ২৫টি পরিবারকে ফলদ গাছের চারা উপহার দিল কৃষকের বাতিঘর
-----------------------------------------------------------------
পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে ইংরেজি নতুন বছর ২০২৫ উপলক্ষ্যে ২৫টি পরিবারকে ফলদ গাছের চারা উপহার দিল কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থা। বসত বাড়ির আঙ্গিনায় রোপনের লক্ষ্যে এসব ফলদ চারা বিতরণ করা হয়।
বুধবার (১ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাতে সংস্থার কার্যালয়ে স্থানীয়দের মাঝে এই উপহার প্রদান করা হয়। এসময় কাঁঠাল, লেবু, মালটা, পেয়ারা, আঙুর, জামরুল, জলপাই, বরই, কদবেলসহ বিভিন্ন ফলের চারা উপহার দেওয়া হয় বৃক্ষ প্রেমীদের।
সকালে কৃষকের বাতিঘরের পক্ষ থেকে এসব ফলের চারা বিতরণের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন। তিনি এসময় বলেন, গাছের উৎপাদিত ফল দিয়ে একদিকে যেমন নিজেদের পুষ্টির চাহিদা মিটবে, তার সাথে অতিরিক্ত ফল বিক্রি করে আয়ও করা সম্ভব। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ু পরিবর্তন রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব গাছ।
নতুন বছরের শুরুতে ফলের চারা উপহার পেয়ে খুশি হয়েছেন স্থানীয় জনগনও। তারা জানান, নতুন বছর শুরু হয় নতুন সম্ভাবনা, আশা ও ভালোবাসার বার্তা নিয়ে। এই সময় একটি সুন্দর উপহার ভালোবাসা ও যতœ প্রকাশ করে। সেই জায়গাটি থেকে কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থা উপহার হিসেবে ফলদ গাছের চারা বিতরণ করছে, এটি সত্যিই নতুন এবং উন্নত মানসিকতার পরিচয় বহন করে। নতুন বছরের শুরুতে এমন উপহার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।
বছরের শুরুতেই ২৫টি পরিবারকে ফলদ গাছের চারা উপহার দেওয়ার আয়োজনটি সমন্বয় করেন কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও কোষাধ্যাক্ষ মো. আশাদুজ্জামান (রতন), সদস্য মো. নাহিদ হাসান এবং কৃষকের বাতিঘর হেলথ কেয়ার প্রোগ্রামের কো-অর্ডিনেটর নাসরিন আক্তার।
কৃষকের বাতিঘরের প্রতিষ্ঠাতা ও সভাপতি হোসাইন মোহাম্মদ সাগর জানান, ঋতুবৈচিত্র্যে বাংলার প্রকৃতি সাজে নানান সাজে। এ দেশে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফলের সমাবেশ ঘটে। এর মধ্যে কোনও ফল মিষ্টি, কোনও ফল টক, আবার কোনও ফল ভিন্ন স্বাদের। প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ এসব ফল পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে। তাই বসতবাড়ির আঙ্গিনায় ফলদ গাছের চারা রোপণের জন্য ইংরেজি নতুন বর্ষ ২০২৫ উপলক্ষ্যে ২৫টি পরিবারকে এই উপহার দেওয়া হয়।
26/12/2024
বিভিন্ন সারের দোকানে উচ্চমূল্যে সার বিক্রয়ের খবরে আজ আমলার বিভিন্ন সারের দোকান পরিদর্শন করেন মিরপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মতিয়র রহমান। এসময় তিনি ব্যবসায়ীদের নির্দিষ্ট মূল্যে সার বিক্রয়ের জন্য আহ্বান জানান এবং কৃষকদের সঙ্গেও কথা বলেন।
পরিদর্শন কার্যক্রম শেষে তিনি কৃষকের বাতিঘরে আসেন এবং এবং আমাদের কার্যক্রম সম্পর্কে ধারনা নেন। একইসঙ্গে তিনি কৃষকদের উন্নয়নে কৃষকের বাতিঘরের সদস্যদের আরও জোরালোভাবে কাজের আহ্বান জানান। একইসঙ্গে এই সংস্থার মাধ্যমে কৃষকদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, নাইম রেজা এবং জাহিদ হাসান । কৃষকের বাতিঘরের পক্ষে এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মো. সামসুল হক, প্রতিষ্ঠাতা ও সভাপতি হোসাইন মোহাম্মদ সাগর, সহ-প্রতিষ্ঠাতা ও কোষাধ্যক্ষ মো. আশাদুজ্জামান (রতন), সদস্য মো. নাহিদ হাসান সহ অন্যান্যরা।
16/12/2024
Hello, Everyone! 🌟
I’m excited to share some wonderful news with you all about a project very close to my heart that we’ve been working on through my social organization, Krishaker Batighar (Lighthouse of Farmers in translation). For the past three months, we’ve been running an affordable healthcare program designed to bring essential medical services to people’s doorsteps, and today, I’m thrilled to announce that we’ve crossed 300+ subscribers! 🎉
Let me tell you more about what we’re doing:
The Concept is- In Bangladesh, healthcare is often costly, especially for regular checkups or minor issues. Recognizing this, we’ve developed a program where anyone can receive full-month healthcare services for just 90 Taka (less than $01).
How It Works:
01. Twice-a-Month Home Visits: Our doctors (Assistant Medical Officers/Diploma holders) visit each subscriber’s home twice a month. During these visits, they conduct basic health checks such as Blood Pressure (BP), Sugar, Hypertension, Diabetes, Weight, and provide first aid/primary treatment if needed.
02. Emergency Care: In case of emergencies, our doctors are available 24/7 to provide immediate assistance.
03. Hospital Referrals: For more serious cases, our doctors refer patients to the appropriate hospitals for advanced care.
04. Monthly Free Medical Camp: Every month, we organize a free medical camp where our subscribers can consult with specialist doctors at no additional cost.
The Benefits:
# Regular checkups help in early detection and prevention of serious illnesses.
# Medical expenses are significantly reduced as basic care is provided at home.
# Healthcare becomes accessible to even the most remote or underprivileged areas.
Our Journey So Far: This initiative started as an experiment three months ago, and the response has been overwhelming. Reaching 300+ subscribers in this short time has been a huge milestone for us, proving that such a program is both necessary and impactful. We are incredibly happy and proud to see how this project is making a difference in people’s lives, and we’re committed to expanding it further.
Your Support:
I wanted to share this achievement with all of you because I value your encouragement and best wishes. Together, let’s make healthcare more accessible for everyone!
Thank you all for your time, and I hope to hear your thoughts on this initiative. 💚
Warm regards,
Krishaker Batighar.
30/10/2024
দুই বছর আগে কাঠমান্ডুতেই প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে যেভাবে দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছিলেন, তারই পুনরাবৃত্তি চেয়েছিলেন বাংলাদেশের নারী ফুটবল দলের খেলোয়াড়েরা। এবার মাঠে সেটিরই প্রতিফলন দেখা গেল। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় টানা দ্বিতীয়বারের মতো সাফের চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছেন লাল–সবুজের অদম্য মেয়েরা। দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস।
এমন একটা দিনই তো চেয়েছিলাম আমরা! ছাদখোলা বাসে উৎসব হবে আরও একবার! অভিনন্দন তোমাদের!
21/10/2024
সম্প্রতি প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও লাইব্রেরিতে বই উপহার দেওয়া হয়। এতে কিছু উপহার ছিল আমাদের কৃষকের বাতিঘর এর জন্যও। 🥰🥰
বই উপহার উপলক্ষ্যে সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান ছিলো শরতের শেষ সপ্তাহে। সে অনুষ্ঠানে কৃষকের বাতিঘরের পক্ষ থেকে উপহারের বই গ্রহণ করেন সংস্থার উপদেষ্টা মো. সামসুল হক এবং কো-ফাউন্ডার ও কোষাধ্যক্ষ মো. আশাদুজ্জামান (রতন)।
ধন্যবাদ বিকাশ এবং প্রথম আলো ট্রাস্টকে এই ধরণের উদ্যোগের জন্য। কৃতজ্ঞতা প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান ভাইয়া, দৈনিক আন্দোলনের বাজারের সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ভাইয়া ও বন্ধুসভা কুষ্টিয়া পরিবারের অন্যতম সদস্য ইমাম মেহেদী ভাই সহ সংশ্লিষ্ট সকলকে। 😊🙏😊
আপনাদের সকলের ভালোবাসা এবং ঐকান্তিক সহযোগিতায় সুন্দর হোক আমাদের আগামীর পথচলা।
30/08/2024
কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থার হেলথ কেয়ার প্রোগ্রামের মার্কেটিং বিভাগের জন্য কয়েকজন নারী কর্মী প্রয়োজন। কাজের এরিয়া মিরপুর উপজেলা। কাজের ধরন গ্রামের সাধারণ মানুষকে হেলথ কেয়ার প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত করা। প্রার্থীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ। কাজের সময়- সপ্তাহে ৬দিন; প্রতিদিন ৮ ঘণ্টা। সেলারি ৮ হাজার টাকা এবং যাতায়াত খরচ আলাদা। বাৎসরিক ইনক্রিমেন্ট ও অন্যান্য সুযোগ সুবিধা আছে সংস্থার নিয়ম অনুযায়ী। আগ্রহীদের 01568346312 মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো যাচ্ছে। সিভি পাঠানোর ঠিকানা: [email protected]
15/08/2024
এ জাতি মাথা তুলে দাঁড়াবেই . . .
14/08/2024
আমাদের কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থার প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার জন্য কিছু সংখ্যক প্যারামেডিক (ডিএমএফ) যোগ্যতাসম্পন্ন জনবল প্রয়োজন। আগ্রহীদের যোগাযোগের জন্য অহবান করা যাচ্ছে। প্রয়োজনে যোগাযোগ: ০১৭২২৬৩৬১৭৯