Jamaat-e-Islami, Kushtia.

Jamaat-e-Islami, Kushtia.

Share

Welcome to Official page of Bangladesh Jamaat-e-Islami, Kushtia.

02/06/2026
25/05/2026

বিজ্ঞপ্তি

বিষয় : সংগঠন থেকে বহিষ্কার প্রসঙ্গে

উপরোক্ত বিষয়ের আলোকে সবাইকে অবহিত করা যাচ্ছে যে, কুষ্টিয়া শহর শাখার রুকন আলী আহসান মুজাহিদ কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে অদ্য ২৫-৫- ২৬ ইং তারিখ জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত মোতাবেক তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। এখন থেকে তার কোন কার্যকলাপের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না।

অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার
জেলা সেক্রেটারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া জেলা শাখা।

Photos from Jamaat-e-Islami, Kushtia.'s post 23/05/2026

কুষ্টিয়া শহর জামায়াতের কর্মী সমাবেশে অনুষ্ঠিত।
শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে সৎ নেতৃত্বের বিকল্প নেই.. মোবারক হোসাইন

"আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই"— এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় জমকালো আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও নির্বাচনী প্রস্তুতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

​কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন।

শহর জামায়াতের সেক্রেটারী শামীম হুসাইনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসীন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা জামায়াতের সেক্রেটারী সুজা উদ্দিন জোয়ার্দার এবং জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের কল্যাণে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়, তার শতভাগ সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে সৎ ও খোদাভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। অতীতে আমরা দেখেছি কীভাবে দুর্নীতির কারণে জনগণের হক নষ্ট হয়েছে। সরকার থেকে আসা বাজেটের শতভাগ কাজ বাস্তবায়ন করতে হলে জামায়াতে ইসলামী বাংলাদেশ সমর্থিত ও মনোনীত মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর এবং পৌর মেয়র প্রার্থীদের বিজয়ী করতে হবে। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের মনোনীত প্রার্থীদের পক্ষে একযোগে কাজ করে তাদের নির্বাচিত করি। জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি সমাজ পরিবর্তনের আন্দোলন। সমাজে শান্তি, শৃঙ্খলা ও ইনসাফ কায়েম করতে হলে প্রতিটি কর্মীকে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে।"তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জোরালো আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে কেন্দ্রীয় জামায়াতের পক্ষে মোবারক হোসাইন, অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দারের নাম ঘোষণা করেন।

এসময় কুষ্টিয়া শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

20/05/2026

প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।

তুমি চলে গেছ—তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে।

আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।

আল্লাহ তা'আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।

ডা. শফিকুর রহমান
আমীরে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Photos from Jamaat-e-Islami, Kushtia.'s post 06/05/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী
পরিচিতি অনুষ্ঠিত হয়।

Photos from Jamaat-e-Islami, Kushtia.'s post 02/05/2026

কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন, জ্বালানী সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি


​কুষ্টিয়ায় গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।

শনিবার (২ মে) বিকাল ৪টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে একটি মিছিল শুরু হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর এবং কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হুসাইন।

​সমাবেশে বক্তারা সরকারের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "কার্ড কার্ড খেলার রাজনীতি বন্ধ করে সুন্দরভাবে দেশ পরিচালনা করুন, অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।" তারা অনতিবিলম্বে জুলাই বিপ্লবের চেতনা ও 'জুলাই সনদ' বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা আরও বলেন, " রাজাকার বলে আমাদের দমানো যাবে না। রাজাকার রাজাকার খেলার দিন শেষ হয়ে গেছে। যারা এই ট্যাগ ব্যবহার করে রাজনীতি করতে চেয়েছিল, তারা আজ দেশ ছেড়ে ভিনদেশে আশ্রয় নিয়েছে।"

​গণভোটের প্রসঙ্গ টেনে নেতারা বলেন, একই দিনে অনুষ্ঠিত গণভোটের রায় নিয়ে দ্বিমুখী আচরণ মেনে নেওয়া হবে না। একটি রায় মানবেন আর অন্যটি মানবেন না—এমন রাজনীতি জনতা আর বরদাশত করবে না।

​সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি ইব্রাহীম খলীল, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি মুফতি বসিমউদ্দীন, এনসিপি নেতা জান্নাতুল ফেরদৌস তনি, আহত জুলাই যোদ্ধা মোঃ উল্লাস, এবি পার্টি নেতা বেলাল মাহমুদ বিপ্লব এবং কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ আবু ইউসুফ।

​বিশাল এই গণমিছিলে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল চলাকালীন সময়ে শহরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

02/05/2026

🟥 গণমিছিল 🟥
📢 গণভোটের রায় বাস্তবায়ন
📢 জ্বালানি সংকট নিরসন
📢 দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
📢 জনদূর্ভোগ লাঘবের দাবিতে
📍 স্থান: কুষ্টিয়া স্টেডিয়াম থেকে পৌরসভা চত্বর
🤝 আয়োজনে:
১১ দলীয় ঐক্য, কুষ্টিয়া জেলা

#কুষ্টিয়া, | #শহীদ_আবরার_ফাহাদ_স্টেডিয়াম | , #ডা_শফিকুর_রহমান | , #জামায়াতে_ইসলামী | #সমাবেশ, | #উৎসবমুখর | #জনসমাগম | |

Want your business to be the top-listed Government Service in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


KUSHTIA
Kushtia