19/10/2025
গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, ইচ্ছা-২০০৮ এর অন্যতম সদস্য মো: লিটন হোসেনের পিতা: মোঃ গোলাম কিবরিয়া ওরফে পাচো মোল্লা। ইন্তেকাল করিয়াছেন, ইন্না-লিল্লাহাহী ও ইন্না ইলাইহী রাজিউন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি,
আমিন
10/10/2025
ইচ্ছা-২০০৮ এর স্থায়ী সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুধু অনলাইন নয় #আমবাড়ীয়া গ্রামের বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার টাঙ্গিয়ে প্রচারণা চলছে। ইনশাআল্লাহ আগামী জুম্মার নামাজের পর মসজিদ গুলোতে লিফলেট বিতরণ হবে ।
10/10/2025
আসসালামু আলাইকুম
আপনারা সবাই অবগত আছেন দীর্ঘ সময় ধরে ইচ্ছা-২০০৮ (একটি সামাজিক সংগঠন) আপনাদের সার্বিক সহযোগিতায় আমবাড়ীয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামে সামাজিক, মানবিক ও উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করে আসছে।
👍গ্রামের সার্বিক উন্নয়নে ইচ্ছা-২০০৮ ব্যপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
💕গ্রাম উন্নয়নে আপনার সুচিন্তিত মতামত, পরামর্শ ও অংশগ্রহণ আমাদের জন্য একান্ত প্রয়োজন।
❤️ইচ্ছা-২০০৮ এর সদস্য হতে এখনই কমেন্ট দেওয়া লিংকে ক্লিক করুন অথবা কিউআর কোড স্ক্যান করুন।
🙏আমবাড়ীয়া বাসীর কাছে বিশেষ অনুরোধ দয়া করে বেশি বেশি শেয়ার দিয়ে অন্যকে জানতে সুযোগ দিন।
30/09/2025
আলহামদুলিল্লাহ
ইচ্ছা-২০০৮ এর নিম্নবর্ণিত সদস্যদের আর্থিক সহযোগিতায় আমবাড়ীয়া ইউনিয়নের ০৭ ওয়ার্ডের একজন অসুস্থ ও দুস্থ ব্যক্তিকে চিকিৎসা বাবদ এককালীন কিছু অর্থ তার অভিভাবকের নিকট প্রদান করা হলো।
ধন্যবাদ সবাইকে
Md. Milon Hossen
পথের পথিক
Asaduzzaman Nur
এনামুল হক রাহাব
Auntor Hossain
tarikul islam
Liton Hossen
anisur Rahman
Jewel Rana
@ Motiur Rahman Suzon
Al Akhir
Saddam Hossen
SK Suruj
21/07/2025
সর্বশেষ খবর অনুযায়ী ঢাকা সিএমএইচ-এ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে মারাই গিয়েছেন বিধ্বস্ত প্লেনের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।আত্মার শান্তি কামনা করছি।
আর, মাইলস্টোনের বাচ্চাদের সাথে যা হয়েছে তা মেনে নেয়ার মত না,কি করুণ চিত্র!
আল্লাহ যেন ক্ষয়ক্ষতি কমিয়ে দেন, আহত/নিহতদের পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন।
জীবন কতই না অনিশ্চিত! জীবনের পরিণতি কখনো কখনো কতই না নির্মম!
14/04/2025
নতুন উদ্যমে, নতুন স্বপ্নে এবং সম্ভাবনায় শুরু হোক বাংলা নতুন বছরের পথ চলা ✨
ইচ্ছা-২০০৮ সংগঠন এর পক্ষ থেকে রইল নববর্ষের আন্তরিক শুভেচ্ছা 🌺
শুভ নববর্ষ - ১৪৩২
12/04/2025
মজলুম গা #জাবাসীর প্রতি সংহতি জানাতে, এই মুহূর্তে
ইচ্ছা-২০০৮ ( একটি সামাজিক সংগঠন) আমবাড়ীয়া, খোকসা, কুষ্টিয়া কতিপয় সদস্য ‘মার্চ ফর গাজা’য় স্বতস্ফুর্ত অংশগ্রহণ করছে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সাথে নিয়ে।
তেরা মেরা রিশতা কিয়া
লা ইলাহা ইল্লাল্লাহ।🖤
ইতিহাস হয়ে থাকুক " মার্চ ফর গাজা"
08/04/2025
আসসালামুয়ালাইকুম
অদ্য ০৮/০৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আমবাড়ীয়া গ্রামের মোঃ আবুল কালাম আজাদ এর চিকিৎসা বাবদ এককালীন আর্থিক সহযোগিতার আবেদনের প্রেক্ষিতে "ইচ্ছা-২০০৮" এর পক্ষ থেকে এককালীন ১০,০০০.০০ টাকা অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদানের সময় আমবাড়ীয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং "ইচ্ছা-২০০৮" এর একাংশ উপস্থিত ছিলেন।
আল্লাহ আমাদের অনুদান কবুল করেন, আমিন।
#আমবাড়ীয়া
#খোকসা
#কুষ্টিয়া
31/03/2025
আমাদের ইফতার ও দোয়া
"ইচ্ছা-২০০৮" সংগঠনের ইফতার মাহফিল - Ajj News24
ঢাকাঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার আমবাড়ীয়ার একটি সামাজিক সংগঠন "ইচ্ছা -২০০৮" এর উদ্যোগে ইফতার ও দোয়া ম....
31/03/2025
গতকাল ২৯ শে রমজান ৩০ শে মার্চ ২০২৫ রোজ রবিবার। ইচ্ছা ২০০৮ (একটি সামাজিক সংগঠন) আমবাড়ীয়া, খোকসা, কুষ্টিয়া, সংগঠনের পক্ষ থেকে গ্রামের সর্বস্তরের ৪০০+ লোককে ইফতার মাহফিল শেষ করার প্রাক্কালে আলহামদুলিল্লাহ 🖤
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা 🥀🌹
ঈদ মোবারক 🌙⭐
30/03/2025
আমাদের আজকের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন ও ইফতার মাহফিলের নিউজ কভার।
সবাই শেয়ার করে দিবেন প্লীজ।
"ইচ্ছা-২০০৮" এর উদ্যোগে ১৪ তম ইফতার ও দোয়া মাহফিল এবং ঈদ সামগ্রী বিতরণ - ডি বি এন ৩৬৫ নিউজ
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামে "ইচ্ছা -২০০৮" ( একটি সামাজিক সংগঠন) এর উদ্যোগে ১৪তম ইফতার ও দোয়া ম....