18/10/2025
Aruapara Kushtia
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aruapara Kushtia, Social service, kushtia, Kushtia.
18/10/2025
15/06/2025
আজ এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক, দিনমনি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ইংরেজি শিক্ষক জনাব জাফর স্যার ফজরের নামাজের পর ইন্তেকাল করেছেন।
إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করবো)
স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক, মহান ব্যক্তিত্ব, এবং সত্যিকার অর্থে একজন জ্ঞানদ্বীপ। তাঁর শিক্ষাদান ছিল শুধু পাঠ্য বইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়—তিনি আমাদের জীবনের পথ দেখিয়েছেন, নৈতিকতা শিখিয়েছেন এবং একজন অভিভাবকের মতো ভালোবাসা দিয়েছেন।
তিনি ছিলেন মেধাবী, সদালাপী, বিনয়ী ও পরোপকারী। স্যারের জীবন ও কর্মে আমরা প্রেরণা খুঁজে পাই, তাঁর প্রতিটি কথা আজও কানে ভাসে। তাঁর মৃত্যু শুধু আমাদের শিক্ষা পরিবার নয়, গোটা সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি।
আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আমীন। 🤲🏻
স্যার, আপনার অবদান আমরা কখনও ভুলবো না। আপনি থাকবেন আমাদের হৃদয়ে চিরভাসমান।
04/06/2025
হাটের হাসিল না দিলে কুরবানি হবে?
প্রশ্ন: কুরবানির সময় গরু কেনার পর হাসিল দেওয়া কি বাধ্যতামূলক, না দিলে কি কোন সমস্যা হবে?
উত্তর: হাসিল হাটের ভাড়া। এটি হাট কর্তৃপক্ষের হক। যা হাটের সুবিধা গ্রহণের বিনিময়ে নেওয়া হয়। তাই এ টাকা পরিশোধ করা জরুরি। হাসিল না দিলে হাট কর্তৃপক্ষের হক নষ্ট করার গুনাহ হবে।
তাই কেউ হাসিল না দিয়ে থাকলে হাট কর্তৃপক্ষের কাছে তা পৌঁছে দিতে হবে। অবশ্য হাসিল না দেওয়ার কারণে কুরবানি নাজায়েজ হয়ে যাবে না। হাসিল কুরবানির অংশ নয়। তবে এটি হাট কর্তৃপক্ষের হক। তাই এটি আদায় করা জরুরি।
হাটের হাসিল কে দেবে
গবেষকদের মতে, পশুর হাট বসানোর পর জমির ভাড়া হিসেবে ক্রেতা বা বিক্রেতা থেকে হাসিলের নামে যে টাকা উসুল করা হয়, তাতে শরয়ি দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। এটি নেওয়া যাবে।
হাটের এই হাসিল কে আদায় করবে—তা নির্ধারণ হবে দেশীয় আইন ও প্রচলিত নিয়মনীতির ওপর নির্ভর করে। কোথাও বিক্রেতার হাসিল দেওয়ার প্রচলন থাকলে বিক্রেতা দেবেন, অথবা ক্রেতার দেওয়ার প্রচলন থাকলে ক্রেতা হাসিল পরিশোধ করবেন।
আরেকটি বিষয় হলো, কোনো কোনো হাটে দেখা যায়—হাটের ইজারাদারেরা হাসিলের নামে এত বেশি টাকা নেন, যা হাসিল প্রদানকারীর ওপর জুলুমের পর্যায়ে পড়ে। এমনটি কোনোভাবেই করা যাবে না।
তথ্যসূত্র: ফাতাওয়া হিন্দিয়া: ৪/৪২৬, কিফায়াতুল মুফতি: ৭/৩৩১, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ১১/৩১৮
18/02/2025
"এ দেশে কারো সাথে তর্ক করা মোটেও নিরাপদ নয়। এখানে রোগী সব সময় ডাক্তারের চরিত্রে অভিনয় করে।"
11/02/2025
~কুসংস্কার~
ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।।
পেঁচা ডাকলে অশুভ হয়,
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি,
কাকের ডাকের কারণ।।
পাখি ডাকলে কুটুম আসে,
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে,
শেয়াল মামার বিয়ে।।
সত্য-মিথ্যা যাচাই করি,
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা,
ঘাম থাকে যার নাকে।।
হঠাৎ করে চোখ কাঁপিলে,
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ,
ঘরেরই চৌকাটে।।
যাত্রা নাকি অশুভ হয়,
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে,
চুলকালে ডান হাতে।।
খাবার সময় উঠলে হাঁচি,
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে,
তার অকালে বউ মরে।।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও,
চোখ থাকিতে কানা।।
.................................
কবিতা-সংগৃহীত
লেখক-অজ্ঞাত
29/01/2025
21/01/2025
ভোটার হবার যোগ্যতা: যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে এবং বিগত হাল নাগাদে যারা বাদ পড়েছে এমন ব্যক্তি নিচের কাগজগুলি জমা দিয়ে ভোটার হতে পারবেন।
১| জন্ম নিবন্ধন এর কপি
২| P.S.C/J.S.C/S.S.C সনদের কপি
৩| পিতা-মাতার NID ফটোকপি
৪| বিবাহিত হলে স্বামী/স্ত্রীর NID ফটোকপি
৫| বিদ্যুৎ বিল/পৌরকর রশিদ কপি।
তথ্য সংগ্রহকারী:
সাধন চন্দ্র গোস্বামী
মোবাইল: ০১৭১০-১৬৭৬৯২
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Kushtia
Kushtia
7000

28/01/2025