Kushtia - Our Pride

Directions

Kushtia - Our Pride কুষ্টিয়া জেলার আয়তন ১,৬২১.১৫ বর্গ কি
(1)

কুষ্টিয়া একটি প্রাচীন জনপদ। পূর্বে কুষ্টিয়া নদীয়া জেলার একটি মহকুমা ছিল। এর উত্তরে রাজশাহী, নাটোর ও পাবনা, দক্ষিণে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা, পূর্বে রাজবাড়ী এবং পশ্চিমে মেহেরপুর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।
কুষ্টিয়ার ভিতর দিয়ে বয়ে যাওয়া প্রধান নদীগুলো হল পদ্মা, গড়াই, মাথাভাঙ্গা, কালীগঙ্গা ও কুমার। এ কারণে দেখার মত অনেক স্থান কুষ্টিয়ায় রয়েছে।

***রবীন্দ্রনাথের কুঠিবাড়ী: কুমারখালি উপজেলার শিলাইদহ কুঠিবাড়ী রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত। এখানে আম্রকাননে কবিগুরু অনেক গান ও কবিতা রচনা করেছেন। সংস্কারের অভাবে বর্তমানে কূঠিবাড়ীর অবস্থা খারাপ। তবুও কবিপ্রেমীরা এখানে এসে কবি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। কুঠিবাড়ীটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
***ফকির লালন সাঁইজির মাজার: বাংলার বাউল সম্রাট ফকির লালন সাঁই এই কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে কর্ম সম্পাদন করেছিলেন । তার মাজার বর্তমানে বাউলদের আখড়া হিসেবে পরিচালিত আছে । লালন ভক্তের কাছে তাই অঞ্চলটি পূণ্যভূমি রূপে পরিগণিত।
***পাকশী রেল সেতু: বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু পাকশী রেল সেতু কুষ্টিয়ার ভেড়ামারায় আছে। হার্ডিঞ্জ ব্রীজ সেতুর একটি স্প্যান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বিমানের গোলায় ধ্বংস হয়ে যায়।
***লালন শাহ সেতুঃ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু হিসেবে "লালন শাহ" সেতুটি কুস্টিয়া জেলার পদ্মা নদীর উপর ২০০১ সালের ১৩ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেতুটি উদ্ধোধন করেন । ২০০৪ সালের ১৮ মে যান চলাচল শুরু হয় । সেতুটি বাংলাদেশ ও জাপান যৌথভাবে নির্মিত হয় । সেতুটির চারপাশের মনোরম পদ্মা নদীর দৃশ্য প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে যায় । অনেক দর্শনার্থী সেতুটি পরিদর্শনের জন্য সেতুর চারপাশে প্রতিদিন বিরাজমান ।

বিশিষ্ট ব্যক্তিত্বঃ
*সাধক লালন ফকির: ধারনা করা হয় কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের ভাঁড়রা গ্রামে তার জন্ম আনুমানিক জন্ম -১৭৭৪ ইং, মৃত্যু- ১৮৯০ ইং।তিনি তাঁর বাউল গানের জন্য বিখ্যাত। তাঁর বাঁধা মরমী গানগুলো আজ সারা বিশ্বে সমাদৃত।
*প্যারী সুন্দরী: মিরপুর উপজেলার সদরপুরের অধিবাসী। জন্ম-১৮০০, মৃত্যু-১৮৭০। নীলকর টমাস আইভান কেনির কৃষকদের উপর অত্যাচারের বিরুদ্ধে কৃষক আন্দোলন করেন।
*কাঙাল হরিনাথ মজুমদার: জন্ম কুমারখালি পৌর এলাকার কুণ্ডুপাড়ায় ১৮৩৩ ও মৃত্যু-১৮৯৬ । একাধারে সাময়িক পত্রসেবী , সমাজ বিপ­বী ও বাউল কবি ছিলেন। তাঁর রচিত বিজয়বসন্ত বাংলা ভাষা সাহিত্যের উল্লখযোগ্য গ্রন্থ।
*মোহিনী মোহন চক্রবর্তী: কুমারখালি এলঙ্গী গ্রামেজন্ম-১৮৩৮ ও মৃত্যু-১৯২১। তিনি একাধারে চাকুরীজীবি ও ব্যবসায়ী ছিলেন । তিনি চক্রবর্তী এন্ড সন্স নামে পূর্ববাংলার সর্ববৃহৎ কাপড়ের কল নির্মান করেন।
*গগন হরকরা: অনুমান করা হয় কুমারখালির শিলাইদহের গোবরখালী কসবা গ্রামে তার জন্ম। আনুমানিক জন্ম-১৮৪৫মৃত্যু-১৯১০। ডাকহরকরা ও পিওন হওয়া সত্বেও গানে পারদর্শী ছিলেন। তার লিখিত ‘আমি কোথায় পাব তারে ,আমার মনের মানুষ যেরে’ গানটির আঙ্গীক ও সুরের অনুসরনে রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত রচনা করেন।
*মীর মশাররফ হোসেন: কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে তাঁর জন্ম । জন্ম-১৮৪৭,মৃত্যু-১৯১১। বাংলা সাহিত্যে তাঁর অবদান অনসীকার্য। তাঁর সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ ‘‘বিষাদ সিন্ধু’’।
*অক্ষয়কুমার মৈত্রেয়: মিরপুর থানার শিমুলিয়া গ্রামে জন্ম-১৮৬১, মৃত্যু-১৯৩০। ইতিহাসবিদ,আইনজীবি ও সাহিত্যিক। তাঁর আলোচিত দু’টি গ্রন্থ হচ্ছে সিরাজদ্দৌলা ও মীর কাশিম। বিজ্ঞান সম্মত প্রণালীতে বাংলা ভাষায় ইতিহাস রচনায় পথিকৃত।
*যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়: ওরফে বাঘা যতীন কুমারখালি উপজেলার কয়া গ্রামেজন্ম-১৮৭৯, মৃত্যু-১৯১৫। দেশকে ইংরেজের কবল থেকে মুক্ত করতে এই স্বদেশী নেতা সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করেন।
*ড. রাধা বিনোদ পাল: কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামে জন্ম।জন্ম-১৮৯৬,মৃত্যু- ১৯৬৭। তিনি আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচনা করেন। এছাড়া তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন।
*ড. কাজী মোতাহার হোসেন: কুমারখালি উপজেলার লক্ষিপুর গ্রামে তাঁর জন্ম।জন্ম- ১৮৩৭,মৃত্যু- ১৯৮১। একাধারে সাহিত্যিক,শিক্ষাবিদ,সঙ্গীতজ্ঞ ও দাবাড়ু ছিলেন।১৯৬৬ সালে বাংলা একাডেমী ও ১৯৭৯ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
*মাহমুদা খাতুন সিদ্দিকা: পৈতৃকনিবাস কুমারখালি উপজেলার নিয়ামতবাড়ীয়া গ্রামে।জন্ম- ১৯০৬, মৃত্যু- ১৯৭৭।বাঙ্গালী মুসলিম মহিলাদের মধ্যে প্রথম সনেট ও গদ্য ছন্দে কবিতা লিখেছেন।বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ১৯৬৭ এবং একুশে পদক ১৯৭৭।
*আজিজুর রহমান: কুষ্টিয়া থানার হাটশহরিপুর গ্রামেজন্ম- ১৯১৪, মৃত্যু-১৯৭৮।একাধারে কবি, গীতিকার ও কুষ্টিয়ার ইতিহাস সন্ধানী। তার রচিত গানের সংখ্যা প্রায় ২০০০।১৯৭৯ সালে একুশে পদক পান।
*আকবর হোসেন: কুমারখালি উপজেলার কয়া গ্রামে জন্ম- ১৯১৭, মৃত্যু- ১৯৮১।তিনি ছিলেন জনপ্রিয় উপন্যাসিক। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে অবাঞ্জিত,কি পাইনি,নতুন পৃথিবী প্রভৃতি।
*রোকনুজ্জামান খান দাদাভাই: কুষ্টিয়ার ভেড়ামারা থানায় জন্ম- ১৯২৫, মৃত্যু- ১৯৯৯। খ্যাতনামা শিশু সংগঠক।শিশু সাহিত্যে ১৯৬৮ সালে বাংলা একাডেমী পুরস্কার পান।
*কাজী আরেফ আহমেদ: কুষ্টিয়া মিরপুর উপজেলার কচুবাড়ীয়া গ্রামে জন্ম- ৮ই এপ্রিল ১৯৪২ , মৃত্যু- ১৯৯৯ ।১৯৬২ এর নিউক্লিয়াসের সদস্য ও মুজিব বাহিনীর অন্যতম সংগঠক ছিলেন তিনি ।পশ্চিমাঞ্চলীয় সেক্টরে মুজিব বাহিনীর ডিপুটি প্রধান হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন কাজী আরেফ, মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার।
*শিবেন্দ্রমোহন রায়: (? - ৯ ডিসেম্বর, ১৯৪৯) ছিলেন ব্রিটিশ আমলের কমিউনিস্ট কর্মী এবং মানবিক অধিকার আন্দোলনের শহীদ।
*শাহ আজিজুর রহমান: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।শাহ আজিজুর রহমান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাই জন্মগ্রহণ করেন।
*খন্দকার আব্দুল ওয়াহেদ: কুষ্টিয়া জেলার শ্রমিক মেহনতি মানুষের নেতা ছিলেন। তিনি শ্রমিক আন্দলনের কারনে অনেক বার কারা বরন করেন। তিনি কুষ্টিয়া জেলা গনতন্ত্রি পার্টির জেলার সভাপতি ছিলেন। তার রাজনেতিক সহচর ছিলেন কমরেড রওশন আলি নির্মল সেন মনি, সিংহ সৈয়দ মাসুদ রুমি সহ আর অনেকে।

Heartbroken by the Devastating Tragedy in Nepal 💔🇳🇵Deeply shocked and saddened by the catastrophic flash floods and land...
27/08/2026

Heartbroken by the Devastating Tragedy in Nepal 💔🇳🇵

Deeply shocked and saddened by the catastrophic flash floods and landslides that have hit northern Nepal near the Tibet border. A sudden glacier collapse has triggered a massive wall of mud and water, washing away entire mountain villages, homes, highways, and critical infrastructure.

The scale of this disaster is truly devastating. More than 150 innocent lives have been confirmed lost, and hundreds of people, including local residents, hydropower workers, and foreign tourists, remain missing. Behind every statistic is a family shattered by grief and desperately praying for any news of their loved ones.

In this hour of dark crisis, our hearts, thoughts, and deepest prayers go out to the people of Nepal. We stand in solid solidarity with the grieving families and pray for the safety of those still missing. Huge respect to the brave rescue teams who are racing against time and battling extreme conditions to save lives.

May the departed souls rest in eternal peace, and may Nepal find the strength to heal from this immense pain. 🙏🕊️



Photo: Alamy/Zuma https://theconversation.com/nepal-tibet-floods-when-disaster-strikes-before-communities-recover-from-previous-climate-extremes-crisis-escalates-290484

22/05/2026

আমাদের সবার ভেতরেই একটা করে দানব বাস করে। কোনো কোনো দিন তুমি সেই দানবটাকে নিয়ন্ত্রণে রাখো, আবার অন্য কোনো দিন সে তোমাকে নিয়ন্ত্রণ করে। আর এই দানবটা সবসময় ক্ষুধার্ত থাকে; লালসা আর তীব্র আকাঙ্ক্ষাই এর খাদ্য। যখন তুমি ঘুমে মগ্ন, তখনও এই দানবটা জেগে থাকে, সে কখনো ঘুমায় না। তোমার নিজের টেনে দেওয়া প্রতিটা সীমারেখা পার হওয়ার জন্য সে তোমাকে প্রলোভিত করে। প্রতি মুহূর্তে সে তোমাকে পরীক্ষা করে, তোমাকে তাড়া করে বেড়ায়। আর যখন সে তোমার আপনজনদেরই তোমার শত্রুতে পরিণত করে ফেলে—বুঝবে, দানবটা তোমাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে।

জুম্মা মোবারক।

যাদের ঘামে সচল থাকে দেশের অর্থনীতির চাকা, সেই সব মেহনতি মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।শুভ মে দিবস!
01/05/2026

যাদের ঘামে সচল থাকে দেশের অর্থনীতির চাকা, সেই সব মেহনতি মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

শুভ মে দিবস!

কুষ্টিয়াতে সকল পেট্রোল পাম্পে কাল থেকে (Tellimit.com) ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এর  মাধ্যমে মোটরসাইকেলে তেল নেওয়া বাধ্যতাম...
15/04/2026

কুষ্টিয়াতে সকল পেট্রোল পাম্পে কাল থেকে (Tellimit.com) ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এর মাধ্যমে মোটরসাইকেলে তেল নেওয়া বাধ্যতামূলক। যে ভাবে রেজিষ্ট্রেশন করবেন ওয়েবসাইট এর মাধ্যমে দিয়ে ।

দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে কতগুলো তাজা প্রাণ অকালে ঝরে গেল! স্বজনদের আহাজারি আর বুকফাটা কান্না আকাশ-বাতাস ভারী করে তুলছ...
26/03/2026

দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে কতগুলো তাজা প্রাণ অকালে ঝরে গেল! স্বজনদের আহাজারি আর বুকফাটা কান্না আকাশ-বাতাস ভারী করে তুলছে। উৎসবের আনন্দ মুহূর্তেই শোকের সাগরে পরিণত হলো। আল্লাহ নিহতদের জান্নাতবাসী করুন এবং পরিবারকে এই অসহ্য শোক সইবার ক্ষমতা দিন। আমিন।

এখন পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটে বাস দূর্ঘটনায় যেসকল নিহতদের পরিচয় পাওয়া গিয়েছেঃ

১)রেহেনা আক্তার(৬১)
স্বামী- মৃত ইসমাঈল হোসেন খান,
গ্রাম- ভবানীপুর, লালমিয়া সড়ক, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী।

২) মর্জিনা খাতুন(৫৬)
স্বামী- মো: আবু বক্কর সিদ্দিক, গ্রাম- মজমপুর, ওয়ার্ড নং-১৮, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া।

৩) রাজীব বিশ্বাস(২৮)
পিতা- হিমাংশু বিশ্বাস, গ্রাম+ডাকঘর - খাগড়বাড়ীয়া, থানা- কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।

৪) জহুরা অন্তি(২৭)
পিতা- মৃত ডা: আবদুল আলীম, গ্রাম- সজ্জনকান্দা, ৫ নং ওয়ার্ড, রাজবাড়ী পৌরসভা।

৫) কাজী সাইফ(৩০)
পিতা- কাজী মুকুল, গ্রাম- সজ্জনকান্দা, ৫ নং ওয়ার্ড, রাজবাড়ী পৌরসভা।

৬) মর্জিনা আক্তার(৩২)
স্বামী- রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ইউপি- ছোট ভাকলা, উপজেলা- গোয়ালন্দ, রাজবাড়ী।

৭) ইস্রাফিল(৩)
পিতা- দেলোয়ার হোসেন, গ্রাম- ধুশুন্দু, ইউপি- সমাজপুর, উপজেলা-খোকসা, কুষ্টিয়া।

৮) সাফিয়া আক্তার রিন্থি(১২), পিতা-রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ইউপি- ছোট ভাকলা, উপজেলা- গোয়ালন্দ, রাজবাড়ী।

৯) ফাইজ শাহানূর(১১)
পিতা- বিল্লাল হোসেন, গ্রাম- ভবানীপুর, ইউপি- বোয়ালিয়া, উপজেলা-কালুখালী, রাজবাড়ী।

১০) তাজবিদ(৭)
পিতা- কেবিএম মুসাব্বির, ৫ং ওয়ার্ড, সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী।

১১) আরমান খান(৩১), পিতা- আরব খান, পশ্চিম খালখোলা, উপজেলা- বালিয়াকান্দি, রাজবাড়ী।
(গাড়ির চালক)

১২) নাজমিরা@ জেসমিন(৩০), স্বামী- আব্দুল আজিজ,
গ্রাম- বেলগাছি, ইউপি- মদেন্দ্রপুর, উপজেলা-কালুখালী, রাজবাড়ী।

১৩) লিমা আক্তার(২৬)
পিতা- সোবাহান মন্ডল, গ্রাম-রামচন্দ্রপুর, ইউপি- মিজানপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী।

১৪) জোস্ন্যা(৩৫)
স্বামী- মান্নান মন্ডল, গ্রাম- বড় চর বেনি নগর, ইউপি- মিজানপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী।

১৫) মুক্তা খানম(৩৮)
স্বামী- মৃত জাহাঙ্গীর আলম, পিতা- সিদ্দিকুর রহমান, গ্রাম- নোয়াধা, ইউপি- আমতলী, উপজেলা-কোটালীপাড়া, গোপালগঞ্জ।

১৬) নাছিমা(৪০)
স্বামী- মৃত নূর ইসলাম,গ্রাম-মথুয়ারাই, ইউপি-পলাশবাড়ী, উপজেলা-পার্বতীপুর , দিনাজপুর ।

১৭) আয়েশা আক্তার সুমা(৩০), স্বামী- মো: নুরুজ্জামান, গ্রাম- বাগধুনিয়া পালপাড়া, উপজেলা-আশুলিয়া, ঢাকা জেলা।

১৮) সোহা আক্তার(১১)
পিতা- সোহেল মোল্লা, গ্রাম-
রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী।

১৯) আয়েশা সিদ্দিকা(১৩)
পিতা- গিয়াসউদ্দিন রিপন, গ্রাম+ইউপি-সমসপুর, উপজেলা-খোকসা, কুষ্টিয়া।

২০) আরমান(৭ মাস),
পিতা- নুরুজ্জামান, গ্রাম- খন্দকবাড়িয়া, ইউপি-কাচেরকোল, উপজেলা-শৈলকুপা, ঝিনাইদহ।

২১) আব্দুর রহমান(৬)
পিতা-আব্দুল আজিজ, গ্রাম- মহেন্দ্রপুর, ইউপি-রতনদিয়া, উপজেলা-কালুখালী, রাজবাড়ী।

২২) সাবিত হাসান(৮)
পিতা- শরিফুল ইসলাম,
গ্রাম- আগমারাই, ইউপি-দাদশি, রাজবাড়ী সদর, রাজবাড়ী।

২৩) আহনাফ তাহমিদ খান(২৫)
পিতা-ইসমাইল হোসেন খান,
গ্রাম-ভবানীপুর, ৮নং ওয়ার্ড, রাজবাড়ী সদর।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।দীর্ঘ এক মাসের সংযম আর সিয়াম সাধনা শেষে আমাদের দ্বারে কড়া নাড়ছে খুশির ঈদ। এই ঈদের নির...
20/03/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

দীর্ঘ এক মাসের সংযম আর সিয়াম সাধনা শেষে আমাদের দ্বারে কড়া নাড়ছে খুশির ঈদ। এই ঈদের নির্মল আনন্দ যেন কেবল একটি দিনের জন্য সীমাবদ্ধ না থেকে আমাদের প্রতিটি হৃদয়ে সারাবছরের জন্য গেঁথে থাকে।

দোয়া করি, মহান আল্লাহ আমাদের দীর্ঘ এক মাসের সকল ইবাদত ও নেক আমল কবুল করে নিন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

✨ ঈদ মোবারক ✨

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপার...
30/12/2025

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া (১৯৪৫–২০২৫) এর ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি।

রাষ্ট্র পরিচালনা ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর দায়িত্বশীল নেতৃত্ব, দৃঢ় অবস্থান এবং জনগণের প্রতি অঙ্গীকার বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

#বেগমখালেদা_জিয়া #গভীরশোক #শ্রদ্ধা_স্মরণ #পরিবারের_প্রতিসমবেদনা #বিএনপি

 #সতর্কতামূলক_পোস্টবিজ্ঞানীরা এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য পদ্ধতি আবিষ্কার করতে পারেননি যার মাধ্যমে নিশ্চিতভাবে ভূমি...
22/11/2025

#সতর্কতামূলক_পোস্ট
বিজ্ঞানীরা এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য পদ্ধতি আবিষ্কার করতে পারেননি যার মাধ্যমে নিশ্চিতভাবে ভূমিকম্পের সময় ও স্থান আগে থেকে নির্ভুলভাবে অনুমান করা যায়। তাই, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলার সর্বোত্তম উপায় হলো প্রস্তুতি এবং সচেতনতা।

যেহেতু হঠাৎ করে বাংলাদেশে ভূমিকম্পের পরিমাণ বেড়ে গেছে এবং আমরা সবাই জানি ভূমিকম্প এভাবে হতে থাকলে ঢাকাসহ অধিকাংশ স্থানে কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। এজন্য আমাদের সকলের উচিত এই ভয়াবহতার কথা চিন্তা করে নিজেদের প্রস্তুত করা এবং দেশের মধ্যে সচেতনতা গড়ে তোলা।

প্রস্তুতি এবং সচেতনতা তৈরি করার জন্য আমরা ভূমিকম্পের কথা মাথায় রেখে এটাকে তিনটি ধাপে ভাগ করতে পারি: ভূমিকম্পের আগে, চলাকালীন এবং পরের করণীয়।

#ভূমিকম্প_হবার_আগে_করণীয় (প্রস্তুতি):
ভূমিকম্প আঘাত হানার আগে যথাযথ প্রস্তুতি জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। প্রধান প্রস্তুতিগুলো হলো:

★পারিবারিক পরিকল্পনা: পরিবারের সদস্যদের সাথে আলোচনা করুন এবং একটি জরুরি পরিকল্পনা তৈরি করুন। পরিবারের সবাই যেন জরুরি যোগাযোগ নম্বর এবং নিরাপদ স্থানের বিষয়ে জানে।

★জরুরি কিট তৈরি: একটি "দুর্যোগ কিট" (emergency kit) তৈরি রাখুন। এতে শুকনো খাবার, পানি, টর্চলাইট, অতিরিক্ত ব্যাটারি, প্রাথমিক চিকিৎসা কিট, জরুরি ওষুধ, রেডিও এবং কিছু নগদ টাকা রাখুন।

★নিরাপদ স্থান চিহ্নিত করুন: আপনার বাড়ি, স্কুল বা কর্মক্ষেত্রে সবচেয়ে নিরাপদ স্থানগুলো চিহ্নিত করুন। যেমন: শক্ত টেবিল বা ডেস্কের নিচে, অথবা ঘরের ভেতরের দিকের কোনো শক্তিশালী দেওয়ালের পাশে।

★বিপদজনক স্থান এড়িয়ে চলুন: কাঁচের জানালা, আয়না, ঝোলানো জিনিসপত্র এবং আসবাবপত্রের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

★ঘরবাড়ি সুরক্ষিত করুন: ভারী আসবাবপত্রগুলো দেওয়ালের সাথে ভালোভাবে আটকিয়ে দিন যাতে এগুলো গড়িয়ে না পড়ে।

★বিদ্যুৎ ও গ্যাসের লাইন সম্পর্কে জানুন: বিদ্যুৎ ও গ্যাসের মূল সংযোগ কোথায় এবং প্রয়োজনে কিভাবে এগুলো বন্ধ করতে হয়, তা জেনে রাখুন।

#ভূমিকম্প_চলাকালীন_করণীয়:
ভূমিকম্প চলাকালীন আতঙ্কিত না হয়ে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি:

★"ঠেকনা, ঢাকা ও ধরে রাখা" (Drop, Cover, and Hold on): এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম।
ঠেকনা (Drop): সাথে সাথে মেঝেতে বসে পড়ুন।
ঢাকা (Cover): মাথা ও ঘাড়কে দুই হাত দিয়ে ঢেকে রাখুন এবং কোনো শক্ত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন।
ধরে রাখা (Hold on): কম্পন না থামা পর্যন্ত টেবিল বা ডেস্কের পায়া শক্ত করে ধরে রাখুন।

★ঘরের ভেতরে থাকলে: ঘরের ভেতরেই থাকুন। দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ বেশিরভাগ আহত হওয়ার ঘটনা ভবন থেকে বের হওয়ার সময় বা ভবনের কাছাকাছি ঘটে।

★বাইরে থাকলে: দ্রুত কোনো খোলা জায়গায় চলে যান। ভবন, গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং তার থেকে দূরে থাকুন।

★গাড়িতে থাকলে: গাড়ি থামিয়ে দিন এবং গাড়ির ভেতরেই থাকুন। সেতু, ফ্লাইওভার বা সুড়ঙ্গের নিচে থামবেন না।

#ভূমিকম্প_পরবর্তী_করণীয়
ভূমিকম্প থেমে গেলেও বিপদ পুরোপুরি কেটে যায় না। আফটারশক (aftershocks) হতে পারে এবং অন্যান্য ঝুঁকি তৈরি হতে পারে:

★আফটারশকের জন্য প্রস্তুত থাকুন: মূল ভূমিকম্পের পরেও আফটারশক হতে পারে। নিরাপদ স্থানে থাকুন এবং সতর্ক থাকুন।

★আহতদের সাহায্য করুন: যদি সম্ভব হয়, আহতদের প্রাথমিক চিকিৎসা দিন এবং জরুরি সেবায় খবর দিন।

★রেডিওতে খবর শুনুন: ব্যাটারিচালিত রেডিওর মাধ্যমে জরুরি নির্দেশনা ও খবর জানার চেষ্টা করুন।

★সাবধানে চলাচল করুন: ভাঙা কাঁচ, ধ্বংসাবশেষ বা পড়ে থাকা তারের বিষয়ে সতর্ক থাকুন।

★গ্যাস ও বিদ্যুৎ লাইন পরীক্ষা করুন: গ্যাস লিক হলে বা শর্ট সার্কিট হলে আগুন লাগার ঝুঁকি থাকে। গন্ধ পেলে বা কোনো সমস্যা দেখলে মূল সংযোগ বন্ধ করে দিন।

★খোলা জায়গায় যান: যদি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে দ্রুত খোলা ও নিরাপদ স্থানে চলে যান।

মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান এবং বিবেক ব্যবহার করে নিজেদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করা। উপরোক্ত নির্দেশনা অনুসরণ করে প্রস্তুতি ও সতর্কতা অবলম্বন করলে জীবনহানির ঝুঁকি কমানো সম্ভব।

#ভূমিকম্প #ভূমিকম্পবাংলাদেশ #ভূমিকম্পঢাকা #বাংলাদেশ #প্রাকৃতিকদূর্যোগ #কুষ্টিয়া

কুষ্টিয়া বড় বাজার রেলওয়ে স্টেশন এবং কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে ট্রেন প্রবেশের সময়সূচিঃ
02/11/2025

কুষ্টিয়া বড় বাজার রেলওয়ে স্টেশন এবং কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে ট্রেন প্রবেশের সময়সূচিঃ

01/11/2025

"কলেজমোড়ের ভাঙ্গাগড়ার খেলা কি এভাবেই চলতে থাকবে!"

কুষ্টিয়া কলেজমোড় এলাকার দোকানের বরাদ্দ বাতিল করেছিলেন কুষ্টিয়া পৌরসভার সাবেক প্রশাসক শারমিন আক্তার। পরবর্তীতে বর্তমান প্রশাসক মিজানুর রহমান ওই দোকানগুলো উচ্ছেদ করেন।
মানুষ ভেবেছিল— এবার বোধহয় স্বস্তি। কলেজমোড়ের অযাচিত যানজট থেকে মুক্তি মিলবে সাধারণ মানুষদের। কিন্তু এখন দেখা যাচ্ছে, বরাদ্দ বাতিল করা সেই জায়গাগুলোতে আবার দোকান নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
যার ফলে জনমনে প্রশ্ন উঠছে, নতুন করে দোকান তুলতেই যদি হয়, তাহলে আগেরগুলা ভাঙ্গা হলো কেন?

যদিও এ বিষয়ে প্রশাসন থেকে বলছেন, সড়ক প্রশস্ত করার জায়গা রেখেই কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। তা না মানলে আবার উচ্ছেদ অভিযান চালানো হবে।

Address

Kushtia District
Kushtia
7002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia - Our Pride posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share