Nations Development Organization

Directions

Nations Development Organization Nations Development Org. | Est. 2013 | Driving social impact through education, health, women empowerment & community development.

MEMBER SPOTLIGHT | NDOMr. Md Main Uddin Executive Member — Nations Development Organization (NDO)-এর একজন সম্মানিত ও নিব...
13/10/2026

MEMBER SPOTLIGHT | NDO
Mr. Md Main Uddin
Executive Member — Nations Development Organization (NDO)
-এর একজন সম্মানিত ও নিবেদিত Mr. Md Main Uddin
Executive Member — সংগঠনের সঙ্গে আন্তরিকভাবে সম্পৃক্ত রয়েছেন।
🤝 দীর্ঘ এই পথচলায় তিনি NDO-এর বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। তাঁর পরামর্শ , সহযোগিতার মনোভাব ও সমাজের মানুষের জন্য কাজ করার আন্তরিকতা সংগঠনের জন্য অত্যন্ত মূল্যবান।
🌱 নিষ্ঠা • মানবিকতা • সহযোগিতা • সামাজিক দায়বদ্ধতা
NDO পরিবারের পক্ষ থেকে তাঁর আন্তরিক সম্পৃক্ততা ও অবদানের জন্য জানাই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ❤️
একসাথে এগিয়ে চলি,
মানুষ ও সমাজের জন্য কাজ করি।

12/10/2026

জমে থাকা পানি পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত সমাজ গড়ি।

Our Dengue Awareness Programme has been featured in various online news portals and newspapers. We sincerely thank all t...
10/10/2026

Our Dengue Awareness Programme has been featured in various online news portals and newspapers.
We sincerely thank all the media outlets for highlighting our initiative to raise public awareness about dengue preventio

Our Dengue Awareness Programme has been featured in The Daily News Village .
10/10/2026

Our Dengue Awareness Programme has been featured in The Daily News Village .

NDO News Coverage | The Economic Express
10/10/2026

NDO News Coverage | The Economic Express

Thanks Dhaka Feature
09/10/2026

Thanks Dhaka Feature

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করল এনডিও

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে মানুষকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ন্যাশনস ডেভেলপমেন্ট অর্গানাইজেশান (এনডিও)।

শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডি ১৫ নম্বর এলাকা ও রবীন্দ্র সরোবরে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এনডিও।

কর্মসূচিতে সংগঠনটির চেয়ারপারসন মো. জহির উদ্দিন বাবর বলেন, মানুষের কল্যাণে কাজ করা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এনডিওর অন্যতম লক্ষ্য। ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং অন্যদের সচেতন করার মাধ্যমে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

কর্মসূচিতে সংগঠনটির পরামর্শক সদস্য প্রভাষক মো. শরীফ হোসাইন, অ্যাডভোকেট জিয়াউর রহমান, মীর সাইমন রাব্বি এবং সদস্য জকির হোসেন, মো. ইমরান বিন আলম, মো. রাশেদুল ইসলাম ও মো. শুভসহ সংগঠনের অন্যান্য সদস্য, স্বেচ্ছাসেবী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় অ্যাডভোকেট জিয়াউর রহমান ও ইসমাঈল হোসেন সিরাজীসহ অন্যরা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

কর্মসূচিতে বাড়ির আশপাশ, ছাদ, বারান্দা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষিত থাকা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির ভাইস-চেয়ারপারসন মো. খায়রুল ইসলাম (রিয়াদ)।

এনডিওর পক্ষ থেকে জানানো হয়, সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার সুরক্ষা ও কমিউনিটি উন্নয়নের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

NDO Featured in Bangla News Portals
09/10/2026

NDO Featured in Bangla News Portals

09/10/2026

আজ ০৯/১০/২০১৬ -এর ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি..

09/10/2026

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে Nations Development Organization (NDO)-এর উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন Adv. Ziaur Rahaman ভাই ও Ismail Hossain Sirajy ভাই।

তাঁদের মূল্যবান বক্তব্য ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গুর ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন হতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

Nations Development Organization (NDO)
Small Efforts. Great Impact.
🤝 একসাথে এগিয়ে চলি, মানুষ ও সমাজের জন্য কাজ করি।

Address

Dattapara/Uttar Joypur
Lakshmipur
3706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nations Development Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category