District Police Lalmonirhat, জেলা পুলিশ লালমনিরহাট

District Police Lalmonirhat, জেলা পুলিশ লালমনিরহাট

Share

SP Lalmonirhat

Photos from District Police Lalmonirhat, জেলা পুলিশ লালমনিরহাট's post 02/06/2026

ঈদ-উল-আযহা উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্সে ঈদ আনন্দ উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।

পুলিশ সদস্যদের উজ্জীবিত করার লক্ষ্যে গত ০১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ঈদ আনন্দ উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব লায়লা হাবিব, সহধর্মিনী, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, জনাব শাহানা আক্তার, উপদেষ্টা, পুনাক, রংপুর রেঞ্জ, রংপুর।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকবর আলী মুন্সী, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট ও জনাব মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক, লালমনিরহাট, জনাব এ কে এম মমিনুল হক, প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট, জনাব ডা. আব্দুল হাকিম, সিভিল সার্জন, লালমনিরহাট, জনাব মেহেদী ইমাম, পিএসসি, লেফটেন্যান্ট কর্নেল, কমান্ডিং অফিসার, লালমনিরহাট। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ জাকিয়া সুলতানা, সহধর্মিনী, জেলা প্রশাসক, লালমনিরহাট এবং জনাব লুবনা জাহান, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লালমনিরহাট এর সভানেত্রী ও সহধর্মিনী পুলিশ সুপার, লালমনিরহাট।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ শিল্পীদের পাশাপাশি স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দের অসাধারণ পরিবেশনায় মনোরম ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ সুপার মহোদয়ের এই উদ্দ্যোগ মূলত লালমনিরহাট জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের মধ্যে কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি করা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, পুনাক নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

Photos from District Police Lalmonirhat, জেলা পুলিশ লালমনিরহাট's post 28/05/2026

লালমনিরহাট জেলা পুলিশের পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন ও প্রীতিভোজ।

অদ্য ২৮ মে, ২০২৬ খ্রি. লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স-এ ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

ঈদ-উল-আযহার আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে এই প্রীতিভোজের আয়োজন করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়।

এসময় পুলিশ সুপার মহোদয় তাহার সহধর্মিনী জনাব লুবনা জাহান, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লালমনিরহাট’সহ উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত প্রীতিভোজে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, লালমনিরহাট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান মহোদয় ও তাহার সহধর্মিনী জনাব মোছাঃ জাকিয়া সুলতানা এবং উপ-পরিচালক (এনএসআই) জনাব মোঃ শরিফুল ইসলাম মহোদয়।

উক্ত প্রীতিভোজে, জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল, লালমনিরহাটসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।

Photos from District Police Lalmonirhat, জেলা পুলিশ লালমনিরহাট's post 28/05/2026

পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়ের পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়।

অদ্য ২৮ মে, ২০২৬ খ্রি. বৃহস্পতিবার, সকাল ০৮.০০ ঘটিকায় লালমনিরহাট পুলিশ লাইন্স জামে মসজিদ-এ পবিত্র ঈদ-উল-আযহা এর নামাজ আদায় করা হয়।

অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়ের উপস্থিতিতে নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। পরে পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাটদ্বয়সহ লালমনিরহাট সদর ও আদিতমারী থানা পরিদর্শন করেন এরং দ্বায়িত্বরত অফিসার ও ফোর্সদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

27/05/2026

লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে ঈদ-উল আযহার শুভেচ্ছা।

"ঈদ মোবারক "

পুলিশ সুপার
লালমনিরহাট

Photos from District Police Lalmonirhat, জেলা পুলিশ লালমনিরহাট's post 21/05/2026

লালমনিরহাট জেলা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

অদ্য ২১/০৫/২০২৬ খ্রিঃ তারিখ লালমনিরহাট জেলা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুর।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট'সহ সকল থানার অফিসার ইনচার্জ ও লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয় ভূমিকা, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, সীমান্তে চোরাচালান রোধ, অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলা, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নিয়ে পর্যালোচনা করা হয়।

Photos from District Police Lalmonirhat, জেলা পুলিশ লালমনিরহাট's post 21/05/2026

লালমনিরহাট জেলায় “তদন্ত কার্যক্রমে সচরাচরকৃত ভুল ও পরিত্রাণের উপায়” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

অদ্য ২১/০৫/২০২৬ খ্রিঃ তারিখ লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়, লালমনিরহাটে তদন্তকারী কর্মকর্তাদের তদন্তের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে “মামলা তদন্তের সচরাচরকৃত ক্রটি-বিচ্যুতি ও প্রতিকার” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুর।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট'সহ সকল থানার অফিসার ইনচার্জ ও লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য তদন্তকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উক্ত প্রশিক্ষণে জুম অ্যাপস্-এর মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন সকল থানার তদন্তকারী অফিসারগণ।

Photos from District Police Lalmonirhat, জেলা পুলিশ লালমনিরহাট's post 21/05/2026

লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

অদ্য ২১/০৫/২০২৬ খ্রিঃ তারিখ লালমনিরহাট পুলিশ লাইন্স-এ লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুর। উক্ত কল্যাণ সভা পরিচালনা করেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট'সহ সকল থানার অফিসার ইনচার্জ ও লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

কল্যাণ সভায় জেলার পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় প্রত্যেক সদস্যের দাবি/পরামর্শ সমূহ মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

কল্যাণ সভায় সভাপতি মহোদয় এপ্রিল/২৬ মাসের অপরাধ পর্যালোচনায় ভাল কাজের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স'গনকে সনদপত্র তুলে দেন। এছাড়াও সভাপতি মহোদয় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লালমনিরহাট পুনাক হস্তশিল্প প্রদর্শনীতে সারা বাংলাদেশ এর মধ্যে ৩য় স্থান অধিকার করায় সংশ্লিষ্ট সকলকে পুরস্কৃত করেন।

Photos from District Police Lalmonirhat, জেলা পুলিশ লালমনিরহাট's post 18/05/2026

লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ২৪ জন, অপেক্ষমান ০৪ জন।

"চাকরি নয়, সেবা" এই মূলমন্ত্রকে প্রতিষ্ঠিত করতে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি-২০২৬ এর নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।

লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সমগ্র কার্যক্রমের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেন।

গত ১৮/০৫/২০২৬ খ্রিঃ তারিখ মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌখিক পরীক্ষা শেষে ২৪ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয় এবং ০৪ জনকে অপেক্ষমান রাখা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুড়িগ্রাম ও জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, নীলফামারী, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট এবং লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ।

মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তাদের মধ্যে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।

Photos from District Police Lalmonirhat, জেলা পুলিশ লালমনিরহাট's post 17/05/2026

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্সে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সদ্য অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুলিশ সদস্যদের উজ্জীবিত করার লক্ষ্যে গত ১৭/০৫/২০২৬ খ্রিঃ তারিখ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহানা আক্তার, উপদেষ্টা, পুনাক, রংপুর রেঞ্জ, রংপুর। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকবর আলী মুন্সী, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট ও জনাব মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক, লালমনিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লালমনিরহাট এর সভানেত্রী জনাব লুবনা জাহান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ শিল্পীদের পাশাপাশি স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দের অসাধারণ পরিবেশনায় মনোরম ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুড়িগ্রাম ও জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, নীলফামারী, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, পুনাক নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

Photos from District Police Lalmonirhat, জেলা পুলিশ লালমনিরহাট's post 17/05/2026

লালমনিরহাট জেলায় রংপুর রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

গত ১৭/০৫/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় রংপুর রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহানা আক্তার, উপদেষ্টা, পুনাক, রংপুর রেঞ্জ, রংপুর। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকবর আলী মুন্সী, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট। উক্ত ভলিবল টুর্নামেন্ট-এর সভাপতিত্ব করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লালমনিরহাট এর সভানেত্রী জনাব লুবনা জাহান।

উক্ত ফাইনাল খেলায় কুড়িগ্রাম জেলা পুলিশ দল দিনাজপুর জেলা পুলিশ দলকে ২-১ সেটে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত টুর্নামেন্টে রংপুর রেঞ্জের ০৮ দল অংশগ্রহণ করেন। প্রতি বছর রংপুর রেঞ্জের পক্ষে লালমনিরহাট জেলা পুলিশ বাংলাদেশ পুলিশের এই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের আয়োজন করে থাকে।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুড়িগ্রাম ও জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, নীলফামারী, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, পুনাক নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

Want your business to be the top-listed Government Service in Lalmonirhat?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


SP Office
Lalmonirhat