16/05/2022
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, লালমনিরহাট কর্তৃক আয়োজিত আজকের অংশীজনের সভায় উপস্থিত কর্মকর্তাগণ ও বিভিন্ন গার্ডে নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যবৃন্দ।
আনসার ও ভিডিপি, লালমনিরহাট
16/05/2022
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, লালমনিরহাট কর্তৃক আয়োজিত আজকের অংশীজনের সভায় উপস্থিত কর্মকর্তাগণ ও বিভিন্ন গার্ডে নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যবৃন্দ।
14/05/2022
সাধারণ আনসারে যোগ দিন, নিরাপত্তা সেবায় অংশ নিন।
বিস্তারিত জানতে www.ansarvdp.gov.bd ওয়েবসাইট দেখুন।
02/05/2022
"তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।"
ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।
27/04/2022
২৮/০৪/২০২২ খ্রিস্টাব্দ রোজ বৃহঃস্পতিবার ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (আদিতমারী উপজেলা) দায়িত্বপালনকারী পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের মাঝে ভাতা বিতরণ করা হবে। সকলকে সকাল ৯ ঘটিকায় আদিতমারী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে উপস্থিত হবার জন্য অনুরোধ করা যাচ্ছে।
17/04/2022
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।
এই দিনটি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। আমাদের স্বপ্নের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে মুজিবনগর সরকার গঠন করা তৎকালীন সময়ে অপরিহার্য ছিলো। ১৯৭১ সালের এই দিনে তদানীন্তন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার ভবেরপাড়া আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করে। আজকের এইদিনে বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করি বাংলাদেশের প্রথম সরকারের সকল সদস্যকে এবং একইসাথে স্মরণ করি এই সরকারকে গার্ড অব অনার প্রদানকারী ১২ জন অকুতোভয় বীর আনসার সদস্যকে।
14/04/2022
"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা"
শুভ নববর্ষ ১৪২৯
02/04/2022
আহলান, সাহলান
মাহে রামাদান।
31/03/2022
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ২০০ জন বিভিন্ন পদবীর আনসার-ভিডিপি সদস্য/সদস্যাদের নিয়ে "উপজেলা মত বিনিময় সভা-২০২২" অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সদস্যদের মাঝে বাই সাইকেল, সেলাই মেশিন, ছাতা, টর্চ লাইট ও আনসার ভিডিপি ক্লাবের জন্য টিভি প্রদান করা হয়েছে।
27/03/2022
আজ ২৭ মার্চ ২০২২ খ্রিস্টাব্দে লালমনিরহাট জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিচালিত অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (২১ দিন ব্যাপী) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এইচ এম সাইফুল্লাহ হাবিব, জেলা কমান্ড্যান্ট, লালমনিরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাদেমুল ইসলাম, সহকারী পরিচালক, ২৮ আনসার ব্যাটালিয়ন, লালমনিরহাট। আরো উপস্থিত ছিলেন প্রনয় অধিকারী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, লালমনিরহাট; মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, হাতিবান্ধা, লালমনিরহাট এবং মোঃ আল আমিন, উপজেলা প্রশিক্ষক; স্বান্তনা রায়, উপজেলা প্রশিক্ষিকা, সদর, লালমনিরহাট। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সফলভাবে সম্পন্নকারী ৫০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র, দৈনিক ভাতা এবং ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীগণকে ক্রেস্ট ও বই (অসমাপ্ত আত্নজীবনী) প্রদান করেন। তিনি সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ক্ষুধা, দারিদ্রমুক্ত, অপরাধমুক্ত ও জঙ্গীবাদমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হয়ে কাজ করার জন্য স্বাগত জানান।
25/03/2022
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষ্যে মহা বিজয়ের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহিদের প্রতি আনসার ও ভিডিপি, লালমনিরহাট এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।
জয় বাংলা।
25/03/2022
08/03/2022
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের জানাই অতল শ্রদ্ধা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড এ প্রচারিত হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী অর্কেস্ট্রার পরিবেশনায় বিশেষ অনুষ্ঠান "আমার মুক্তির আলোয় আলোয়"। অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে আজ দুপুর ৩.০০ টায় এবং বিটিভি ওয়ার্ল্ড এ প্রচারিত হবে রাত ৮.৩০ টায়। সকলকে দেখার আমন্ত্রণ রইল।
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |