ASB Bangladesh

ASB Bangladesh

Share

ASB BANGLADESH (ASSOCIATION FOR SOCIAL BETTERMENT BANGLADESH)
একটি অলাভজনক, ?

Works: (i) প্রত্যন্ত অঞ্চলের সমাজিক উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন প্রকার গবেষণা পরিচালনা (ii)স্থানীয় লুপ্ত-প্রায় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিগুলো সবার সামনে তুলে ধরা (iii) সুবিধাবঞ্চিত অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ভুমিকা (iv);নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও সচেতনতা বৃদ্ধি (v) অনলাইন সংবাদ প্রকাশ etc.
★উল্লেখযোগ্য কাজ★
(১) ২০১৮ সালে বাংলাদেশের প্রথম 'নতুন প্রজন্মকে মুক্তিযুদ

26/11/2024

চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কখন কিভাবে হয় ব্যাখ্যা সহ Eclipse

24/11/2024

আল্লাহ-পাক কিভাবে এভারেস্টকে এত উচু তৈরি করলেন বিস্তারিত/Mount Everest Height

23/11/2024

সুন্দরবনের বাঘ বাঁচাও বাংলাদেশ🤝 Please Like Our fb page and Subscribe our YouTube Channel
ASB Bangladesh
Kakina, Kaliganj, Lalmonirhat
[email protected]

22/11/2024

দুনিয়ায় এত রঙের মানুষ কেন .
Please Like our fb page.
Subscribe our YouTube Channel ASB Bangladesh
[email protected]

19/09/2024

প্রথম সেশনে যা হলো, দ্বিতীয় সেশনেও হলো ঠিক তাই। মানে সংখ্যার দিক থেকে আরকি। ৮৮ রান, ৩ উইকেট গেল দুই সেশনে। তবে দ্বিতীয় সেশনটা শেষে একটা বিষয় পরিস্কার, বাংলাদেশ চলে এসেছে চালকের আসনে।

প্রথম সেশন শেষে ধারাভাষ্যকার তামিম ইকবাল, হার্শা ভোগলে বা রবি শাস্ত্রীদের সবাই এক বাক্যে স্বীকার করেছিলেন, সেশনটা দুই দল ভাগাভাগি করেছে। তবে তামিমের কথা ছিল, আরও একটা উইকেট তুলে নিতে পারলে বাংলাদেশ চলে যেত চালকের আসনে।

দ্বিতীয় সেশনে বাংলাদেশ তার চেয়ে বেশি কিছুই করেছে। ৩৪ রানে ৩ উইকেট খুইয়ে বসার পর ভারত ঘুরে দাঁড়িয়েছিল জশস্বী জয়সওয়াল আর ঋষভ পান্তের ব্যাটে চড়ে। দুজন মিলে ফিফটি তুলে নেন চতুর্থ উইকেটে, এরপরই বেজেছিল মধ্যাহ্ন বিরতির ঘণ্টা।

তবে তাদের সে জুটিকে দ্বিতীয় সেশনে বেশি দূর এগোতে দেয়নি বাংলাদেশ। ঋষভ পান্তকে ফেরান হাসান মাহমুদ। লোকেশ রাহুলকে নিয়ে আবারও ইনিংস গড়ায় মন দেন জয়সওয়াল। তুলে নেন ঘরের মাঠে টানা পঞ্চম ফিফটি।

বিজ্ঞাপন
তবে তিনিও টেকেননি খুব বেশি সময়। ফিফটির কিছু পরেই তিনি বনে যান নাহিদ রানার শিকার। তার ঠিক তিন বল পর লোকেশ রাহুলও বিদায় নেন মেহেদি হাসান মিরাজের বলে আউট হয়ে। তাতে ১৪৪ রানে ৬ উইকেট খুইয়ে খাদের কিনারে চলে যায় ভারত।

এরপর অবশ্য দুই ‘রবি’ রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার ব্যাটে চড়ে ধাক্কা সামলানোর চেষ্টায় আছে ভারত। দুজন মিলে সপ্তম উইকেটে ৩৪ বলে ৩২ রান যোগ করেছেন। তাতে বিরতির আগ পর্যন্ত ১৭৬ রান তুলতে পারে ভারত।

তবে সে যাই হোক। ভারতের লোয়ার মিডল অর্ডারের নাগাল পেয়ে এই সেশনে যে চালকের আসনে চলে এসেছে বাংলাদেশ, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই।

ASB BANGLADESH
Email: [email protected]
YouTube: https://www.youtube.com/
Facebook: https://www.facebook.com/asb.bd.info
Call: +88 014026 77488

18/09/2024

ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেককে প্রাথমিকভাবে এক লাখ টাকা করে অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ASB Bangladesh
Email: [email protected]
YouTube: https://www.youtube.com/
Facebook: https://www.facebook.com/asb.bd.info
Call: +88 014026 77488

18/09/2024

মানুষ কিভাবে চাঁদে গেল ? চাঁদ নিয়ে কেন এত ষড়যন্ত্রতত্ত্ব ।
মানুষের চাঁদে অভিযানের পঞ্চাশ বছর পরেও এ নিয়ে জল্পনা বা ষড়যন্ত্রতত্ত্বের শেষ নেই। আজকের এই ভিডিওতে আমরা খুঁজব চন্দ্রাভিযান নিয়ে সেই সব গুজবের উত্তর।

Thank you so much.
ASB BANGLADESH
YouTube: https://www.youtube.com/
Email: [email protected]
Phone: +88 01402-677488

15/09/2024

৭১% মানুষ মনে করেন বাংলাদেশ সঠিক পথে রয়েছে

জুলাই-আগস্টের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ৭১ শতাংশ মনে করেন বাংলাদেশ সঠিক পথে রয়েছে এবং ১২ শতাংশ মনে করেন দেশ ভুল পথে রয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত ‘পালস সার্ভে ২০২৪: জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক একটি সদ্য প্রকাশিত সমীক্ষায় এতথ্য উঠে এসেছে। টেলিফোন-সমীক্ষার মাধ্যমে দেশের সব জেলা থেকে মোট ২৩৬৩ জন নারী-পুরুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সমীক্ষার ফলাফল তুলে ধরা হয়েছে।

‘অভ্যুত্থানের চল্লিশ দিন: মানুষ কি ভাবছে?’ শিরোনামের এ উন্মুক্ত আলোচনা সভায় গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আগস্ট মাসে রাজনৈতিক, আর্থ-সামাজিক বিভিন্ন বিষয়ে মানুষের মনোভাব নিয়ে বিআইজিডি'র করা জনপ্রতিনিধিত্বমূলক জরিপের ফলাফল সবার সামনে তুলে ধরেন বিআইজিডি’র সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম হাসান,।

বিজ্ঞাপন
এ সভায় উপস্থিত ছিলেন বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা, বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম. হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ মোহাম্মদ শাহান। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মের লিয়াজোঁ কমিটির সদস্য ভূঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান ও মামুন আব্দুল্লাহি; কর্মসূচি বাস্তবায়ন শাখার সদস্য রওনক জাহান এবং জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনসহ আরও অনেকে।

উদ্বোধনী বক্তব্যে বিআইজিডি’র নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, সুষ্ঠু গণতন্ত্র অনুশীলন করতে হলে গ্রহণযোগ্য জনমত যাচাই জরিপ করাটাও গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মক্ষমতা সম্পর্কে নাগরিকদের কি ধরণের ধারণা বিদ্যমান, তার একটি পূর্ণচিত্র চিত্র তৈরি করতে আমরা এবছরের ডিসেম্বর মাস পর্যন্ত নিয়মিত এধরণের জরিপ পরিচালনা করব।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, জরিপের ফলাফল দেখাচ্ছে, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক যাত্রা সম্পর্কে অধিকাংশ মানুষই ইতিবাচক। আমরা পূর্ববর্তী ইতিহাসে অর্থাৎ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এ ধরনের ইতিবাচক প্রতিক্রিয়া দেখেছি। অন্যদিকে, আমরা কিন্তু হতাশাও দেখেছি। নাগরিকেরা সংস্কার চায়, কিন্তু প্রকৃত সংস্কার তখনই সম্ভব যখন আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করব।

জুলাই-আগস্টের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে, ২৩৬৩ জন উত্তরদাতার ৭১ শতাংশ মনে করে বাংলাদেশ সঠিক পথে রয়েছে এবং ১২ শতাংশ বিশ্বাস বাংলাদেশ ভুল পথে রয়েছে। এই সমীক্ষার ফলাফলগুলোর সাথে ২০২৪ সালের জানুয়ারিতে বিআইজিডি-দ্য এশিয়া ফাউন্ডেশন পরিচালিত সমীক্ষার ফলাফলের অনেকটাই পার্থক্য লক্ষ্য করা যায়, যেখানে মাত্র ৪৩ শতাংশ লোক বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যত সম্পর্কে আশাবাদী ছিলেন এবং ৪১ শতাংশ হতাশা প্রকাশ করেছিলেন। আগস্টের পালস সমীক্ষার ফলাফলে জনগণের মধ্যে যে রাজনৈতিক আশাবাদের প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে সেটি সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আশাবাদের ভিত্তিতে প্রাপ্ত, তাদের অভিজ্ঞতার ভিত্তিতে নয়।

অনুরূপভাবে, বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের গতিপথ সম্পর্কে জিজ্ঞেস করায় ৬০ শতাংশ মানুষ বলেছেন, দেশ সঠিক পথে যাচ্ছে এবং ২৭ শতাংশ বলেছেন দেশ ভুল পথে যাচ্ছে। বিপরীতে, জানুয়ারি ’২৪ এর সমীক্ষায় মাত্র ৩২ শতাংশ আশাবাদী ছিলেন এবং ৬২ শতাংশ বাংলাদেশে অর্থনীতির গতিপথ সম্পর্কে হতাশ ছিলেন।

যোগাযোগঃ
ASB BANGLADESH
YouTube: https://www.youtube.com/
Facebook: https://www.facebook.com/asb.bd.info
Whatsapp: +88 01402-677488
Call: +88 01402-677488

12/09/2024

জাতীয় ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

পাকিস্তানের মাটিতে কদিন আগে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ ও ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানে ক্রিকেটারদের এ সাফল্যকে ঐতিহাসিক বলে আখ্যা দেন। তিনি বলেন, পুরো জাতি তাদের অর্জনে গর্বিত।

খেলোয়াড়দের উদ্দেশে ড. ইউনূস বলেন, জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে সবার সঙ্গে সাক্ষাৎ এবং জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।

বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টা একটি জাতিকে একত্রিত করতে খেলাধুলার শক্তির কথা খেলোয়াড়দের স্মরণ করিয়ে দেন।

সম্প্রতি প্যারিস অলিম্পিকে একজন উপদেষ্টা এবং রাষ্ট্রদূত হিসেবে কাজ করার কথা উল্লেখ করেন ড. ইউনূস।
জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ড. ইউনূসকে তার কার্যালয়ে এ সংবর্ধনা আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটি সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।

শান্ত বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠোর পরিশ্রম পাকিস্তানে তাদের সাফল্যের জন্য মুখ্য ছিল।

এ কঠিন সময়ে সাফল্য আনার জন্য খেলোয়াড়দের স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।

Our YouTube Channel: https://www.youtube.com/

01/08/2022

কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে মাহবুবুজ্জামান আহমেদ এর বেঞ্চ বিতরণ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ ইউজিডিপি প্রকল্পের আওত্তায় ১৯টি শিক্ষা প্রতিষ্টানে ৯২ সেট প্লাস্টিক ফাইবারে তৈরি উন্নত মানের টেকসই বেঞ্চ বিতরন করা হয়েছে।

আজ ১ লা আগস্ট ( সোমবার) উপজেলা পরিষদ চত্বরে এ সকল বেঞ্চ বিতরন করেন রংপুর বিভাগের শ্রেষ্ট ও দুবারের সফল উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার যোগেন্দ্র নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দা বেগম প্রমুখ সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, আজ ১৯ শিক্ষা প্রতিষ্টানে ৯২ জোড়া বেঞ্চ দেয়া হয়েছে। এবং আরো ১০লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে আরো কিছু প্রতিষ্টানে এ বেঞ্চ দেওয়ার জন্য। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই শিক্ষা ও স্বাস্থ্য খাতে ৭০% অর্থ বরাদ্দ দিয়ে আসছি। আগামী অর্থবছরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বেশির ভাগ অর্থ বরাদ্দ দেয়া হবে বলে জানান তিনি। তিনি আরোও বলেন, শিক্ষা প্রতিষ্টানের অবকাঠামো নির্মান, ওয়াসব্লক, বাই-সাইকেল, সিলিং ফ্যান, উপবৃত্তি, খেলার সামগ্রী, বই সহ বিভিন্ন বরাদ্দ দিয়েছি। আগামী ৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের জন্ম বাষিকী উপলক্ষে গরীব- মেধাবী ৮০জন শির্ক্ষাথীদের বাই সাইকেল প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

Want your business to be the top-listed Government Service in Lalmonirhat?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Lalmonirhat
HTTPS://GOO.GL/MAPS/UNBMNLHDPNK4BQNBA