"ইহসান ইয়ুথ সার্কেল" এর সন্মানিত সদস্য
Mohammad Masud ও Nur Nabi Islam Mamun এর আব্বা ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,মহান আল্লাহ যেন ওনার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন ও শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন (আমিন)
Ihsan Youth Circle
We are a non-profit organization dedicated to helping our community. Our mission is to improve society and support people in need.
We are guided by Islamic values and focus on education, poverty relief, emergency aid, and environmental efforts.
28/04/2026
আলহামদুলিল্লাহ;
মানবসেবা সংগঠন "ইহসান ইয়ুথ সার্কেল" এর পক্ষ থেকে "আল-হিকমাহ্ বালিকা মাদ্রাসা" এর ১১ জন শিশু শিক্ষার্থীর মধ্যে পবিত্র কুরআনুল কারীম প্রদান!
Ihsan Youth Circle
আল-হিকমাহ্ বালিকা মাদরাসা
20/04/2026
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি রইলো দোয়া ও শুভকামনা, জীবনের এই প্রথম অতি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করি।
মহান আল্লাহ তোমাদেরকে সুস্থতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার তাওফিক দিন। আমিন।
Ihsan Youth Circle
14/04/2026
"ইহসান ইয়ুথ সার্কেল"
এর পক্ষে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!
("ইহসান ইয়ুথ সার্কেল" একটি অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন)
19/03/2026
আলহামদুলিল্লাহ, ১৮ মার্চ, ইহসান ইউথ সার্কেলের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
উক্ত সভায় পরিচালকসহ অন্যান্য
সদস্যগন উপস্থিত ছিলেন।
হজরত আলী রা. বলেন, একটি জানাজায় রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। এ সময় তিনি কিছু একটা হাতে নিয়ে তা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে বললেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই, যার স্থান হয় জান্নাতে বা জাহান্নামে নির্দিষ্ট করে রাখা হয়নি।
এ কথা শুনে সবাই বললেন, হে আল্লাহ্র রসূল! তাহলে আর আমল করে কি কোনো লাভ হবে? আমরা কি তাহলে আমাদের লিখিত ভাগ্যের ওপরই কেবল ভরসা করব?
উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমল করতে থাক, কারণ, যাকে যে ‘আমলের জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য সে ‘আমলকে সহজ করে দেয়া হবে। যে ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হবে, তার জন্য সৌভাগ্যের অধিকারী লোকদের আমল করা সহজ করে দেয়া হবে। আর যে দুর্ভাগ্যের অধিকারী হবে, তার জন্য দুর্ভাগা লোকদের আমল করা সহজ করে দেয়া হবে।
এরপর তিনি সুরা আল লাইলের ৫ থেকে ১০ নং আয়াত তেলাওয়াত করলেন। যেখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়, এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, আমি তাকে সুখকর বিষয় করার ক্ষেত্রে সহজ পথ দান করব। আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, আমি তার জন্য কষ্টকর পথটি পাওয়া সহজ করে দেবো।”
(সহিহ আল বুখারি: ৪৫৮১, ৪৫৮৬)
আল্লাহ তাআলা যেন আমাদের জন্য স্বস্তিকর পথটি সহজে মিলিয়ে দেন। আমিন।
19/02/2026
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস—স্বাগতম মাহে রমজান! 🌙
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আবারও ফিরে এলো পবিত্র মাহে রমজান। আত্মশুদ্ধি, ত্যাগ এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ নিয়ে এসেছে এই বরকতময় মাস।
ইহসান ইউথ সার্কেল (Ihsan Youth Circle) বিশ্বাস করে, রমজান কেবল না খেয়ে থাকার নাম নয়; বরং এটি আমাদের চরিত্র গঠন, আর্তমানবতার সেবা এবং তাকওয়া অর্জনের এক পাঠশালা। একজন মুমিনের জীবনে রমজান আসে নিজেকে নতুন করে গড়ার জন্য—যাতে আমরা বিগত বছরের তুলনায় আরও উন্নত ও পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি।
আসুন, এই বরকতময় মাসে আমরা নিচের কাজগুলো করার দৃঢ় প্রতিজ্ঞা করি:
✅ পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করব।
✅ কুরআন তিলাওয়াত ও এর অর্থ বোঝার চেষ্টা করব।
✅ পাড়া-প্রতিবেশী ও অসহায় মানুষের পাশে দাঁড়াব।
✅ সকল প্রকার অন্যায় ও পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজানের পূর্ণ বরকত নসিব করুন এবং আমাদের সকল ইবাদত কবুল করুন। আমীন।
03/01/2026
"মানুষের মধ্যে সেই উত্তম ব্যক্তি,
যে মানবতার কল্যাণে সবচেয়ে বেশি উপকারে আসে।"
- সহীহুল জামি' (হাদিস নং ৩২৮৯)
আলহামদুলিল্লাহ, সম্প্রতি 'Ihsan Youth Circle'
মাথায় টিউমার আক্রান্ত এক ছোট্ট শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমরা তার চিকিৎসার খরচের জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছি।
বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আমরা সবার কাছে শিশুটির পূর্ণ ও দ্রুত সুস্থতার (শিফা) জন্য বিশেষ দোয়ার অনুরোধ করছি। আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং এর সাথে জড়িত সবাইকে উত্তম প্রতিদান দেন।
05/10/2025
ইহসান ইয়ুথ সার্কেল (Ihsan Youth Circle) সকল মুসলিম তরুণদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ জীবন গঠনে উৎসাহিত করে। ইসলাম আমাদের সুস্থ থাকার গুরুত্ব শিখিয়েছে, যা আখিরাতের (পরকালের) জন্যও গুরুত্বপূর্ণ। খেলাধুলা শারীরিক সক্ষমতা বাড়ায় এবং মানসিক প্রশান্তি এনে দেয়, যা সুন্নাহরও অংশ।
নবী মুহাম্মদ (সাঃ) ঘোড়দৌড়, তীরন্দাজী, সাঁতার এবং কুস্তিকে উৎসাহিত করেছেন।
খেলাধুলায় উৎসাহ প্রদান করতে "ইহসান ইয়ুথ সার্কেল" তরুণ ও যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করে।
আসুন, আমরা খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সবল ও আদর্শ মুসলিম সমাজ গঠনে এগিয়ে আসি।
#ইসলামীমূল্যবোধ #খেলাধুলা #সুস্থজীবন #মুসলিমযুবসমাজ #কমিউনিটিসাপোর্ট #ননপ্রফিট
02/10/2025
আমরা গা জা অভিমুখে সাহায্য বাহী নৌ-বহরে ইস*রা-ইল কর্তৃক হামলার তীব্র-নি ন্দা ও প্রতি বাদ জানাচ্ছি।
আল্লাহ মজলু মদের সহায় হউন।
We strongly condemn and protest the Israeli attack on the aid flotilla heading towards Gaza.
May Allah help Majlu Al-Wad.
02/10/2025
আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ মেহেরবানীতে, সম্প্রতি ইহসান ইয়ুথ সার্কেলের পক্ষ থেকে একজন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
Alhamdulillah.
By the grace of Allah, recently, Ihsan Youth Circle gifted educational materials to a talented student.
#ইহসানইয়ুথসার্কেল #শিক্ষাউপহার #শিক্ষাসহায়তা
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Patgram
Lalmonirhat
5540
