LGED Madaripur

LGED Madaripur

Share

This is the official page of Office of the Executive Engineer, LGED, Madaripur.

01/07/2024
Photos from LGED Madaripur's post 20/02/2024

মহান ২১শে ফ্রেব্রুয়ারির প্রথম প্রহরে নির্বাহী প্রকৌশলী এলজিইডি, মাদারীপুর মহোদয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদারীপুর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, মাদারীপুর সদর, সহকারী প্রকৌশলী, এলজিইডি, মাদারীপুর, উপ-সহকারী প্রকৌশলীসহ এলজিইডি, মাদারীপুরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Photos from LGED Madaripur's post 16/12/2023

মহান বিজয় দিবস, ২০২৩ উপলক্ষে বিজয়ের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করছেন নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মাদারীপুর মহোদয়। এ সময়ে আরও উপস্থিত ছিলেন এলজিইডি, মাদারীপুরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

Photos from LGED Madaripur's post 07/12/2023

চলতি সপ্তাহে এলজিইডি'র ১ জন প্রকল্প পরিচালক (অবঃ) মো: মকবুল হোসেন এবং ২ জন উপজেলা প্রকৌশলী মোঃ আবু সাঈদ ও মো: স‌হিদুর রহমান মৃত্যুবরণ করায় তাদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান প্রকৌশলী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী অদ্য বৃহস্পতিবার এলজিইডি মাদারীপুর জেলা কার্যালয়ের মসজিদে বাদ যোহর দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে এলজিইডি মাদারীপুর অঞ্চলের তত্তাবধায়ক প্রকৌশলী জনাব মো: মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী জনাব মো: আশরাফ আলী খান সহ এলজিইডি মাদারীপুরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

23/08/2023

Executive Engineer House
Madaripur.

Photos from LGED Madaripur's post 26/03/2023

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ এর প্রভাতে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এলজিইডি, মাদারীপুর এর নির্বাহী প্রকৌশলী মহোদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন এলজিইডি, মাদারীপুরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Photos from LGED Madaripur's post 20/03/2023

অদ্য ২০/০৩/২০২৩ইং তারিখে এলজিইডি, মাদারীপুর জেলার কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে এলজিইডি, মাদারীপুর অঞ্চলের সুযোগ্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো: মাহফুজুর রহমান এর সভাপতিত্বে Program for Supporting Rural Bridges (SupRB) এর আওতায় "Project Implementation, Knowledge Sharing and Progress Review" শীর্ষক একদিন ব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প্রাক্তন) (SupRB), নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ মহোদয়গণ, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মাদারীপুর অঞ্চল মহোদয়গণ ও SupRB প্রকল্পের কনস্যাল্টেন্টগণ। মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার ১৫টি উপজেলার উপজেলা প্রকৌশলীগণ, SupRB প্রকল্পের সহকারী প্রকৌশলীগণ ও তিন জেলার ঠিকাদার সহ প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আজকের এই প্রশিক্ষণ কর্মশালা।

Photos from LGED Madaripur's post 14/03/2023

প্রাথমিক ’শিক্ষা অধিদপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ,পিটিআই সুপারিনটেনডেন্ট, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং এলজিইডি`র আঞ্চলিক তত্বাবধায়ক প্রকৌশলী ,নির্বাহী প্রকৌশলীবৃন্দ, উপজেলা প্রকৌশলীবৃন্দ ও উপসহকারী প্রকৌশলীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ রেজাউল করিম স্যার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ,ঢাকা বিভাগ।
স্থান- কামরুল ইসলাম মিলনায়তন ,নির্বাহী প্রকৌশলীর কার্যালয়,মাদারীপুর।

Photos from LGED Madaripur's post 20/02/2023

মহান ২১শে ফ্রেব্রুয়ারির প্রথম প্রহরে নির্বাহী প্রকৌশলী এলজিইডি, মাদারীপুর মহোদয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, মাদারীপুর সদর, সহকারী প্রকৌশলী, এলজিইডি, মাদারীপুর, উপ-সহকারী প্রকৌশলীসহ এলজিইডি, মাদারীপুরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Photos from LGED Madaripur's post 06/02/2023

উপজেলা পর্যায়ে এলজিইডির কাজের গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে ল্যাবরেটরি স্থাপন, ব্যবস্থাপনা ও টেস্ট সম্পাদনের উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে যোগ্য লোকবল প্রস্তুতির অংশ হিসেবে আজ এলজিইডি মাদারীপুর জেলায় প্রশিক্ষণের আয়োজন করা হয় যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আশরাফ আলী খান মহোদয়, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মাদারীপুর। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মাদারীপুর অঞ্চল মহোদয়, সিনিয়র সহকারী প্রকৌশলী, এলজিইডি মাদারীপুর, সহকারী প্রকৌশলী এবং অত্র জেলাধীন উপজেলা হতে আগত উপজেলা সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, সার্ভেয়ার, নক্সাকার এবং কার্যসহকারীবৃন্দ।

Photos from LGED Madaripur's post 30/01/2023

এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক জনাব মো: গোলাম ইয়াজদানী স্যারের উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদ ও সকল হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলজিইডি, মাদারীপুর কর্তৃক মানববন্ধন কর্মসূচি।

01/11/2022

কিছু স্মৃতি কখনোই ভুলে যাবার নয়।
নির্বাহী প্রকৌশলী স্যারের বাসভবনের মিলাদের সময়ের আলোক চিত্র 🥰🇧🇩🥰💝

Want your business to be the top-listed Government Service in Madaripur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


LGED Bhaban, Thantoli
Madaripur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00