জেলা তথ্য অফিস, মাদারীপুর

জেলা তথ্য অফিস, মাদারীপুর

Share

Room No. 409-415 (3rd Floor, East Block), Combined Government Offices Building, Madaripur-7900

16/11/2023

জেলা তথ্য অফিস, মাদারীপুরের ব্যবস্থাপনায় বৃষ্টিস্নাত আবহাওয়া উপেক্ষা করে মাদারীপুর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল, প্রার্থিতা এবং প্রতীক বরাদ্দের তারিখসহ নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মাদারীপুর
১লা অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
১৬ই নভেম্বর, ২০২৩

Photos from জেলা তথ্য অফিস, মাদারীপুর's post 10/11/2023

জেলা তথ্য অফিস, মাদারীপুরের ব্যবস্থাপনায় মাদারীপুর জেলার ভাঙ্গা ব্রিজ এবং ডাসার উপজেলার আইসার বাজার এলাকায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে প্রদর্শন করা হয়েছে সরকারের গৃহীত জনকল্যাণমুখী প্রকল্প সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত তথ্যচিত্রের পাশাপাশি বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, ডকুড্রামা ও নিউজ ক্লিপ।

উপস্থিত জনতা এসময়ে অত্যন্ত আগ্রহের সাথে প্রদর্শনী উপভোগ করেছেন।

মাদারীপুর
২৪শে কার্তিক, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই নভেম্বর, ২০২৩

Photos from জেলা তথ্য অফিস, মাদারীপুর's post 08/11/2023

লিঙ্গ, বয়স, পেশা, শিক্ষাগত যোগ্যতা কিংবা আর্থসামাজিক অবস্থান ইত্যাদি নির্বিশেষে মাদারীপুর জেলার সর্বস্তরের মানুষকে 'তথ্য অধিকার আইন, ২০০৯' সম্পর্কে সঠিকভাবে অবগত করতে, তাঁদেরকে তথ্য পাওয়ার অধিকারের ব্যাপারে আরও সচেতন করে তুলতে ও তথ্য অধিকার আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে জেলার বিভিন্ন দপ্তর, সংস্থা বা কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের প্রাপ্য তথ্য প্রাপ্তির সঠিক প্রক্রিয়ার সাথে তাঁদেরকে হাতেকলমে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, মাদারীপুর, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সক্রিয় ভূমিকায় মাদারীপুর জেলা শহরের শকুনি লেকের পাড়ে অবস্থিত স্বাধীনতা অঙ্গনে ০৬ এবং ০৭ নভেম্বর, ২০২৩ তারিখে আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী 'তথ্য মেলা ২০২৩'। এই মেলায় আগত দর্শনার্থীরা আমন্ত্রিত অতিথিবৃন্দের জ্ঞানগর্ভ আলোচনা সভায় উপস্থিত থাকার পাশাপাশি, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর ও সংস্থার স্টল পরিদর্শন, তথ্য অধিকার আইনের আলোকে নির্ধারিত ফরম পূরণের অনুশীলন, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণসহ বিভিন্নভাবে 'তথ্য অধিকার আইন, ২০০৯' এর বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

উক্ত মেলায় মাদারীপুর জেলায় ক্রিয়াশীল সরকারি-বেসরকারি মোট ৪২টি দপ্তর, সংস্থাকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে৷ স্টলগুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তাঁদের সিটিজেন চার্টার ও নিয়মিত কার্যক্রমের বিভিন্ন দিক।

বরাবরেই মতোই এবারও তথ্য মেলায় অংশগ্রহণকারী দপ্তরগুলোর মধ্যে অন্যতম দপ্তর 'জেলা তথ্য অফিস, মাদারীপুর'।

মেলার সমাপনী দিনে জেলা তথ্য অফিস, মাদারীপুরের স্টলে পরিচালিত কার্যক্রমের কয়েকটি মুহূর্ত। এছাড়াও মেলার শেষাংশে অন্যতম অংশগ্রহণকারী দপ্তর হিসেবে জেলা তথ্য অফিস, মাদারীপুরের পক্ষ থেকে মাদারীপুর জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন তথ্য অফিসার জনাব রাফিদ মাহবুব আহমাদ

মাদারীপুর
২২ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ
০৭ নভেম্বর ২০২৩

Photos from জেলা তথ্য অফিস, মাদারীপুর's post 07/11/2023

লিঙ্গ, বয়স, পেশা, শিক্ষাগত যোগ্যতা কিংবা আর্থসামাজিক অবস্থান ইত্যাদি নির্বিশেষে মাদারীপুর জেলার সর্বস্তরের মানুষকে 'তথ্য অধিকার আইন, ২০০৯' সম্পর্কে সঠিকভাবে অবগত করতে, তাঁদেরকে তথ্য পাওয়ার অধিকারের ব্যাপারে আরও সচেতন করে তুলতে ও তথ্য অধিকার আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে জেলার বিভিন্ন দপ্তর, সংস্থা বা কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের প্রাপ্য তথ্য প্রাপ্তির সঠিক প্রক্রিয়ার সাথে তাঁদেরকে হাতেকলমে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, মাদারীপুর, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সক্রিয় ভূমিকায় মাদারীপুর জেলা শহরের শকুনি লেকের পাড়ে অবস্থিত স্বাধীনতা অঙ্গনে ০৬ এবং ০৭ নভেম্বর, ২০২৩ তারিখে আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী 'তথ্য মেলা ২০২৩'। এই মেলায় আগত দর্শনার্থীরা আমন্ত্রিত অতিথিবৃন্দের জ্ঞানগর্ভ আলোচনা সভায় উপস্থিত থাকার পাশাপাশি, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর ও সংস্থার স্টল পরিদর্শন, তথ্য অধিকার আইনের আলোকে নির্ধারিত ফরম পূরণের অনুশীলন, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণসহ বিভিন্নভাবে 'তথ্য অধিকার আইন, ২০০৯' এর বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।
উক্ত মেলায় মাদারীপুর জেলায় ক্রিয়াশীল সরকারি-বেসরকারি মোট ৪২টি দপ্তর, সংস্থাকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে৷ স্টলগুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তাঁদের সিটিজেন চার্টার ও নিয়মিত কার্যক্রমের বিভিন্ন দিক।
বরাবরেই মতোই এবারও তথ্য মেলায় অংশগ্রহণকারী দপ্তরগুলোর মধ্যে অন্যতম দপ্তর 'জেলা তথ্য অফিস, মাদারীপুর'।
মেলার উদ্বোধনী দিনে জেলা তথ্য অফিস, মাদারীপুরের স্টলে পরিচালিত কার্যক্রমের কয়েকটি মুহূর্ত...
মাদারীপুর
২১ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ
০৬ নভেম্বর ২০২৩

Photos from জেলা তথ্য অফিস, মাদারীপুর's post 01/11/2023

জেলা তথ্য অফিস, মাদারীপুরের ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জীবনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত 'মুজিবঃ একটি জাতির রূপকার' চলচ্চিত্রের পোস্টার টানিয়ে প্রদর্শন করা হয়েছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পরিষদ কার্যালয় ও কালকিনি পৌরসভা কার্যালয়ের নিকটস্থ এলাকায় এবং ডাসার উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংলগ্ন এলাকা, ডাসার থানা সংলগ্ন এলাকা এবং সরকারি শেখ হাসিনা উইমেন্স স্কুল অ্যান্ড কলেজের নিকটে।

মাদারীপুর
১৬ই কার্তিক, ১৪৩০ বঙ্গাব্দ
১লা নভেম্বর, ২০২৩

Photos from জেলা তথ্য অফিস, মাদারীপুর's post 30/10/2023

জেলা তথ্য অফিস, মাদারীপুরের ব্যবস্থাপনায় মাদারীপুর জেলার সর্বস্তরের মানুষকে ডেঙ্গু রোগের বিস্তার, এই মহামারি থেকে সুরক্ষিত থাকার উপায় এবং সার্বিকভাবে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করে তুলতে বিশেষ সচেতনতামূলক সড়ক প্রচার পরিচালনা করা হয়েছে জেলার সদর হাসপাতাল মোড়, পুরান কোর্ট সংলগ্ন এলাকা, ভূঁইয়াবাড়ির মোড়, পানিছত্র, রকেট বিড়ি এলাকা, দরগাশরীফ এলাকাসহ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে।

মাদারীপুর
১৩ই কার্তিক, ১৪৩০
২৯শে অক্টোবর, ২০২৩

Photos from জেলা তথ্য অফিস, মাদারীপুর's post 30/10/2023

জেলা তথ্য অফিস, মাদারীপুরের ব্যবস্থাপনায় খাগদী, মস্তফাপুর বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, ইটেরপুল মিলগেট কাঁচাবাজার সংলগ্ন এলাকা, মাদারীপুর পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকা, পুরান কোর্ট সংলগ্ন এলাকা, ভূঁইয়াবাড়ির মোড়, দরগাশরীফ এলাকার শহীদ হারুন সড়ক, পানিছত্রসহ জেলা শহরের বিভিন্ন জনবহুল স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জীবনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের প্রচারণা চালানো হয়েছে।

মাদারীপুর
১৪ই কার্তিক, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে অক্টোবর, ২০২৩

30/10/2023

জেলা তথ্য অফিস, মাদারীপুরের ব্যবস্থাপনায় মাদারীপুর জেলার দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনের কেন্দ্র মস্তফাপুর বাসস্ট্যান্ডের জনবহুল স্থানে মাদারীপুর জেলায় স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুরের উদ্যোগে চলমান 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩' এর প্রচারণার পাশাপাশি ডেঙ্গু মহামারী বিস্তার প্রতিরোধ সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়েছে।

মাদারীপুর
১৩ই কার্তিক, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে অক্টোবর, ২০২৩

Photos from জেলা তথ্য অফিস, মাদারীপুর's post 29/10/2023

জেলা তথ্য অফিস, মাদারীপুরের ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জীবনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রটির পোস্টার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) থেকে জেলা তথ্য অফিস, মাদারীপুর বরাবর ব্যাপক প্রচার ও প্রদর্শনের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর জীবনীনির্ভর চমৎকার এই চলচ্চিত্রটির প্রাপ্ত মোট পোস্টারের একটি অংশ মাদারীপুর জেলা শহরের সর্বসাধারণের সুবিধার্থে প্রদর্শন করা হয়েছে জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গন, স্বাধীনতা অঙ্গন, পৌর শিশু পার্ক, সমন্বিত সরকারি অফিস ভবনের দৃশ্যমান জনবহুল স্থানের দেয়ালে।

এছাড়াও মাদারীপুর জেলার সদর উপজেলা ছাড়া অন্য চারটি উপজেলা: কালকিনি, ডাসার, রাজৈর এবং শিবচরেও 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রটির উল্লেখযোগ্য সংখ্যক পোস্টার প্রদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে।

- মাদারীপুর
১৩ই কার্তিক, ১৪৩০
রবিবার, ২৯শে অক্টোবর, ২০২৩

Photos from জেলা তথ্য অফিস, মাদারীপুর's post 28/10/2023

জেলা তথ্য অফিস, মাদারীপুরের ব্যবস্থাপনায় ২৮ অক্টোবর, ২০২৩ সাপ্তাহিক ছুটির দিনেও মাদারীপুর জেলার সদর উপজেলার ইটেরপুল মিলগেট কাঁচাবাজার, ঐতিহ্যবাহী শকুনি লেক, নতুন বাসস্যান্ড, মাদারীপুর পৌরসভা ও উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকা, পুরান বাজারের জনবহুল বাণিজ্যিক এলাকা, কুলপদ্দি চৌরাস্তা বাজার এলাকা, জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকাসহ মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩' সংক্রান্ত প্রচারণার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে৷

- মাদারীপুর
১২ই কার্তিক, ১৪৩০ বঙ্গাব্দ
শনিবার, ২৮শে অক্টোবর, ২০২৩

28/10/2023

'ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩'

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় মাদারীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ২৯শে অক্টোবর, ২০২৩ তারিখে পরিচালিত হবে 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩'। উক্ত অভিযান পরিচালনা করবেন জেলা প্রশাসনের নির্ধারিত স্বেচ্ছাসেবকবৃন্দ। এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এডিস মশার বংশবিস্তারের বিভিন্ন স্থান যেমন- ডাবের খোসা, টায়ার বা প্লাস্টিক বর্জ্য, ফেলে দেয়া পাত্র, ফুলের টব, ফ্রিজের তলদেশ, ভবনের ছাদ, নির্মাণাধীন ভবন ইত্যাদি যেসব স্থানে পানি জমে এমন স্থানগুলো পরিস্কার করা হবে। পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু বিস্তার প্রতিরোধে মানুষকে সচেতন করা হবে। এই কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

আসুন ডেঙ্গু প্রতিরোধে নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই সুস্থ থাকি।

প্রচারে: জেলা তথ্য অফিস, মাদারীপুর
তারিখ: ২৮ অক্টোবর, ২০২৩

(চিত্রায়নের স্বার্থে ডেঙ্গু রোগের বাহক এডিস ইজিপ্টি মশাটির ছবি উইকিপিডিয়া থেকে সংগৃহীত হয়েছে)

Want your business to be the top-listed Government Service in Madaripur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Room No. 409-415 (3rd Floor, East Block), Combined Government Offices Building, Puran Court
Madaripur
7900

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00