20/03/2026
🌙 মানবিকতার আনন্দই হোক ঈদের প্রকৃত আনন্দ
“এসো সবাই মিলে করি কাজ, মানবতার কল্যাণে গড়ি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ” — এই প্রতিপাদ্যকে ধারণ করে মানবিক সেবা ফাউন্ডেশন-এর পথচলা শুরু হয় ৩ মার্চ ২০২১ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি নীরবে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
মানবিক সেবা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক সংগঠন। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবারে কর্মক্ষম ব্যক্তির অভাবে ঈদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে কষ্টে থাকা নিম্ন আয়ের বেশ কিছু পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে গরুর মাংস, পোলাও চাল, চিনি ও সেমাই বিতরণ করা হয়েছে।
ঈদের আগে এই উপহার পেয়ে পরিবারগুলোর মুখে ফুটে ওঠা হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা। মানুষের পাশে থাকার এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
মানবিক সেবা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই সেই সকল দাতা ও নিয়মিত সদস্যদের, যাদের সহযোগিতায় এই উদ্যোগ সফল হয়েছে। বিশেষ ধন্যবাদ আমাদের স্বপ্নবাজ তরুণ স্বেচ্ছাসেবকদের, যাদের অক্লান্ত পরিশ্রমে সংগঠনটি তার লক্ষ্যপানে এগিয়ে চলেছে।
বিঃ দ্রঃ মানবিক সেবা ফাউন্ডেশনকে আরও গতিশীল করতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ, সুচিন্তিত মতামত ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
—
মানবিক সেবা ফাউন্ডেশন
16/03/2026
আসসালামু আলাইকুম
প্রিয় পাইকপাড়া ও পার্শ্ববর্তী এলাকার সম্মানিত বাসিন্দাগণ,
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে।”
এই মহান শিক্ষাকে ধারণ করে, বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও মানবিক সেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে সমাজের নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংগঠনের প্রতিনিধিরা সরাসরি মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রস্তুত করে থাকে, যেখানে ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে থাকবে গোশত, চাল, সেমাই, চিনি সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এই মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
সমাজের নিম্ন আয়ের মানুষের তথ্য প্রদান, যেকোনো প্রশ্ন বা অনুদান সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করুন:
📞 +8801765432440
প্রচার ও প্রকাশনা সেল
মানবিক সেবা ফাউন্ডেশন
03/03/2026
্রতিষ্ঠাবার্ষিকী
আজ ৩ মার্চ — মানবিক সেবা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাবার্ষিকী।
২০২১ সালে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ও মানবিক দায়িত্ববোধ থেকে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু হয়।
গত কয়েক বছরে আমরা সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছি। সমাজ সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন, স্থানীয় ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি সংরক্ষণে উদ্যোগ গ্রহণ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা এবং মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা মানবিকতার চর্চা অব্যাহত রেখেছি।
এই সংগঠন শুধু একটি নাম নয়, এটি পারস্পরিক সহযোগিতা, দায়বদ্ধতা এবং সমাজের প্রতি ভালোবাসার একটি সম্মিলিত প্রতিশ্রুতি। সদস্যদের আন্তরিকতা ও এলাকাবাসীর বিশ্বাসই আমাদের এগিয়ে চলার প্রেরণা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা নতুন করে অঙ্গীকার করি—মানুষের কল্যাণে, মানবিক মূল্যবোধের বিকাশে এবং একটি সুন্দর সমাজ গঠনে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
এই যাত্রায় শুরু থেকে যারা পাশে ছিলেন এবং আছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
—শুভেচ্ছান্তে,
আল মাসুম
প্রতিষ্ঠাতা সভাপতি
মানবিক সেবা ফাউন্ডেশন।
20/02/2026
শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।
ভাষার জন্য জীবন দেওয়ার এমন গৌরবময় ইতিহাস পৃথিবীতে বিরল। তাদের রক্তে রঞ্জিত এই দিন আমাদের আত্মপরিচয়, গৌরব ও চেতনার প্রতীক।
মানবিক সেবা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আসুন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করি, শুদ্ধ ভাষা চর্চা করি এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ছড়িয়ে দিই।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
—
মানবিক সেবা ফাউন্ডেশন
পাইকপাড়া, রাজৈর, মাদারীপুর।
18/02/2026
রমজান মোবারক 🌙
পবিত্র মাহে রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস আমাদের শিখায় সংযম, ধৈর্য ও মানবতার শিক্ষা।
মানবিক সেবা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পবিত্র রমজান ১৪৪৭ হিজরী (২০২৬ খ্রি.) এর সাহরী ও ইফতারের সময়সূচি সংযুক্ত করা হলো।
সঠিক সময়ে ইবাদত ও রোজা পালনে এটি আপনাদের সহায়ক হবে বলে আমরা আশা করি।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত অর্জনের তৌফিক দান করুন এবং আমাদের সমাজকে আরও মানবিক ও সহানুভূতিশীল করে তুলুন।
সবার জন্য দোয়া ও ভালোবাসা।
—
মানবিক সেবা ফাউন্ডেশন
পাইকপাড়া, রাজৈর, মাদারীপুর।
29/10/2025
নিখোঁজ সংবাদ
নাম মোঃ সাকিব ব্যাপারী
বয়স: 23
ঠিকানা : গ্রাম :গুয়াতলা বাহেরচর, পোস্ট, বরহামগঞ্জ, থানা, শিবচর জেলা, মাদারীপুর।
মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি।
গত, ২৬-১০-২০২৫, গতকাল দুপুর বেলা বাড়ি থেকে বের হয়ে গেছে এখনো বাড়ি আসে নাই। অনেক খোঁজাখুঁজি করেও আমরা তাকে পাচ্ছি না। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা ওকে দেখে থাকেন তাহলে দয়া করে নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন।
01711335566, 01747184720.
21/07/2025
ধন্যবাদ জনতার জমিন ও স্বদেশ প্রতিদিন এর রাজৈর উপজেলা প্রতিনিধিদের একজন শিক্ষার্থীর নৃশংস হত্যার বিচারের দাবিতে আমাদের ক্ষুদ্র প্রয়াসকে দেশবাসীর সম্মুখে তুলে ধরার জন্য...🩷