Amader kotha - আমাদের কথা

Amader kotha - আমাদের কথা

Share

আসুন সমাজের আসল চিত্র তুলে ধরি।

23/05/2026

একটু বিনোদন।

21/05/2026

গফরগাঁও উপজেলার
মশাখালী ইউনিয়নের দরিচার বারিয়া গ্রামের শাহা কান্দা (ভিটা) এলাকায়,,
এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ দেখতে পেয়েছেন স্থানীয় জনগণ।

20/05/2026

বাংলাদেশী মিসাইল

09/05/2026

শুধু শিক্ষা দিলেই হয়না বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হয়।

Photos from Amader kotha - আমাদের কথা's post 06/05/2026

কালকিনিতে হত্যা-ধর্ষণসহ ১৭ টি মামলার আসামী ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ...

মাদারীপুরের কালকিনি উপজেলার আলোচিত আসামি ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় তার নামে মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ঢাকার কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, “ফয়সাল তালুকদার বিভিন্ন সময় গা-ঢাকা দিয়ে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল। তবে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছিলাম এবং শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয়েছি।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার করে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সাম্প্রতিক সময়ে কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে।

এদিকে ফয়সাল তালুকদারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

04/05/2026

ওয়ালটন র্যালী। কালকিনি

22/04/2026

দক্ষিণ কোরিয়ায় ডানদিকে মোড় (Right Turn) নিয়ে কঠোর অভিযান শুরু

দক্ষিণ কোরিয়ায় সড়ক নিরাপত্তা জোরদার করতে ডানদিকে মোড় নেওয়ার (우회전) ক্ষেত্রে বিশেষ অভিযান শুরু হয়েছে। ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত দুই মাসব্যাপী এই অভিযান সারা দেশে পরিচালিত হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযানের মূল লক্ষ্য হলো সড়কে দুর্ঘটনা কমানো এবং বিশেষ করে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

নিয়মগুলো কী?
ড্রাইভারদের জন্য মূলত দুটি গুরুত্বপূর্ণ নিয়ম মানা বাধ্যতামূলক:

- সামনে ট্রাফিক সিগন্যাল লাল থাকলে ডানদিকে মোড় নেওয়ার আগে অবশ্যই সম্পূর্ণ থামতে হবে
- ডানদিকে মোড় নেওয়ার পর যদি জেব্রা ক্রসিংয়ে কোনো পথচারী থাকে বা পার হওয়ার ইঙ্গিত দেয়, তাহলে অবশ্যই গাড়ি থামাতে হবে

এক্ষেত্রে ধীরে ধীরে গাড়ি চালিয়ে যাওয়া (rolling stop) গ্রহণযোগ্য নয়। চাকা চলতে থাকলে সেটি আইন ভঙ্গ হিসেবে গণ্য হবে।

শাস্তি কী?
এই নিয়ম ভঙ্গ করলে:

- ৬০,০০০ ওন (₩60,000) জরিমানা
- ১০ পয়েন্ট ড্রাইভিং লাইসেন্সে কাটা হবে

কর্তৃপক্ষ বলছে, এটি শুধুমাত্র ট্রাফিক নিয়ম নয়—এটি সরাসরি মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত একটি বিষয়।

দুর্ঘটনার পরিসংখ্যান
গত বছর সারা দেশে ডানদিকে মোড় নেওয়ার সময় মোট ১৪,৬৫০টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে ৭৫ জন নিহত হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি ছিল পথচারী।

গুরুত্বপূর্ণ বার্তা
সরকার জানিয়েছে, আইন পরিবর্তন করা হয়নি—বরং আইন প্রয়োগ আরও কঠোর করা হয়েছে।
একটি ছোট বিরতি (pause) অনেক বড় দুর্ঘটনা এড়াতে পারে।

👉 ড্রাইভারদের প্রতি আহ্বান:
একটু থামুন, একটি জীবন বাঁচান।

02/04/2026

এই সেই আয়নাঘর, যেখানে আমাকে গুম করে রাখা হয়েছিলো!

র‍্যাব-২, বসিলা, মোহাম্মদপুর ক্যাম্পের এই ছোট্ট, অন্ধকার খাচাগুলোতে ২০১৮ সালে আমাকে গুম করে রাখা হয়েছিলো। পলাতক হাসিনার দাস, র‍্যাবের কসাইখ্যাত মহিউদ্দিন ফারুকী এই পশুরখাচার মতো ছোট্ট অন্ধকার রুমগুলোতে ফ্যাসিবাদবিরোধী কন্ঠস্বরগুলোকে দিনের পর দিন, মাসের পর মাস গুম করে রাখতো।

২০১৮ সালের নভেম্বরে যখন আমি এই কক্ষে গুম ছিলাম, তখন মহিউদ্দিন ফারুকী ক্ষমতাধর র‍্যাব অফিসার, আর আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে ইন্টারভিউ দেয়ার জন্য কোরিয়া থেকে দেশে এসেছিলাম। আজ, ২ এপ্রিল ২০২৬ এ যখন আমি সেখানে দ্বিতীয়বার পরিদর্শনে গেলাম, তখন আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, আর মহিউদ্দিন ফারুকী জেলে বন্দি।

সময় বদলায়, মানুষের পরিস্থিতি বদলায়। দুনিয়াতে কারো ক্ষমতাই চিরস্থায়ী নয়।

ড. মো: এনামুল হক
সহকারী অধ্যাপক
শেকৃবি, ঢাকা

02/04/2026

দক্ষিণ কোরিয়ার হোয়াসং বারানের বাসিন্দা পাভেল ভাইয়ের অকাল মৃত্যুতে ইসো পরিবার গভীরভাবে শোকাহত। আল্লাহ তার পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন।
জানা গেছে, কোম্পানিতে কাজ কমে যাওয়া ও বেতন আটকে থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দেশে ফিরে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন, কিন্তু সেই যাত্রা আর জীবিত অবস্থায় করা হলো না।

01/04/2026

আমরা গভীর দুঃখের সহিত জানাচ্ছি যে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার সহ-সভাপতি সালেহ আকরাম ভাইয়ের সহধর্মিনী মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমরা ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া পরিবার গভীরভাবে শোকাহত। দক্ষিণ কোরিয়ার সকল প্রবাসীদের মরহুমার রুহের মাগফেরাত কামনার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে দোয়ার দরখাস্ত রইল যেন আল্লাহ মরহুমার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

Want your business to be the top-listed Government Service in Madaripur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Kalkini
Madaripur