Magura Zilla Jasad

Magura Zilla Jasad

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Magura Zilla Jasad, Political organisation, Magura.

Photos from Magura Zilla Jasad's post 26/10/2021

মাগুরা থেকে প্রকাশিত সাপ্তাহিক চৌরঙ্গী পত্রিকা ।

26/10/2021

কাত্যয়নী পুজার সিদ্ধান্ত নেওয়ায় মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ এবং মাগুরা জেলা প্রশাসনকে মাগুরা জেলা জাসদ এবং জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলমের পক্ষ থেকে অভিনন্দন
মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ মাগুরার ঐতিহ্যবাহী কাত্যয়নী পুজা অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সিদ্ধান্ত গ্রহণ করায় জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম এবং মাগুরা জেলা জাসদ নেতৃবৃন্দ মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ এবং মাগুরা জেলা প্রশাসনকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।
গতকাল ২৫ অক্টোবর মাগুরা জেলা জাসদ কার্যালয়ে মাগুরা জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা জাসদের নেতৃবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি অ্যাডভোকেটি প্রদ্যুত সিংহ রায়, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু এবং সাংগঠনিক সম্পাদক কনক কান্তি সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাসদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম, সহসভাপতি বিমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজসহ অন্যানরা।
উল্লেখ্য কয়েকদিন আগে আগে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ এবার কাত্যয়নী পুজা করবে না বলে সিদ্ধান্তের কথা জানালে সে সময় জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম এবং মাগুরা জেলা জাসদ যে কোনো মূল্যে পুজা করার পক্ষে বিবৃতি প্রদান করে।
সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপূজা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও মাগুরায় এর ব্যাতিক্রম দেখা যায়। ধর্মীয় আনুষ্ঠানিকতার মাঝে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও মাগুরায় হিন্দু সম্প্রদায়ের কাছে কাত্যায়নী পূজাই মূল উৎসব।

Want your business to be the top-listed Government Service in Magura?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Magura