20/05/2026
হামের লক্ষন, হামের প্রতিরোধ ও প্রতিকার, কখন হামের রোগী হাসপাতালে ভর্তি করা প্রয়োজন, হামে আক্রান্ত শিশুর যত্ন।
Civil Surgeon Office, Magura is a administrative unit of Government health sector of Magura district.
20/05/2026
হামের লক্ষন, হামের প্রতিরোধ ও প্রতিকার, কখন হামের রোগী হাসপাতালে ভর্তি করা প্রয়োজন, হামে আক্রান্ত শিশুর যত্ন।
19/05/2026
আজ ১৯ মে ২০২৬ তারিখে মাগুরা জেলাধীন শালিখা উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স এ মে'২০২৬ সালের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার সম্মানিত সিভিল সার্জন ডা: মো: শামীম কবির। সভা শেষে তিনি শালিখা উপজেলায় চলমান হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬ এর সুপারভিশন ও মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে RCM পরিচালনা করেন।
18/05/2026
আজ ১৮/০৫/২০২৬ ইং তারিখে মাগুরা জেলার সম্মানিত সিভিল সার্জন স্যার মোহাম্মদপুর উপজেলার রায়পাশা এলাকায় নদের চাদ ঘাট এলাকায় হাম রুবেলা ক্যাম্পেইনের RCM ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
10/05/2026
চলমান হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬ এর সুপারভিশন ও মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে আজ ১০ মে ২০২৬ তারিখে মাগুরা জেলার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে RCM পরিচালনা করেন মাগুরা জেলার সিভিল সার্জন ডা: মো: শামীম কবির। পরবর্তীতে তিনি হাজীপুর ইউনিয়নে অবস্থিত কমিউনিটি ক্লিনিক এবং উপস্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করেন।
06/05/2026
চলমান হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬ এর সুপারভিশন ও মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে আজ ৬ মে ২০২৬ তারিখে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল এবং সবদালপুর ইউনিয়নে RCM পরিচালনা করেন মাগুরা জেলার সিভিল সার্জন ডা: মো: শামীম কবির।
05/05/2026
সিভিল সার্জনের কার্যালয়, মাগুরার সম্মেলন কক্ষে আজ ০৫ মে ২০২৬ তারিখে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মাগুরার সিনিয়র স্টাফ নার্স দের অংশগ্রহণে "AFP, VPDs and AEFI Surveillance Orientation" অনুষ্ঠিত হয়৷ এই ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন ডা: মো: শামীম কবির, সিভিল সার্জন মাগুরা।
28/04/2026
আজ ২৮ এপ্রিল, ২০২৬ তারিখে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ, মাগুরা জনাব মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মাগুরার বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) জনাব এম. জাহিদ হাসান; চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাগুরা জনাব মোঃ সাইফুল ইসলাম এবং জেলা লিগ্যাল এইড অফিসার, মাগুরা জনাব হেলাল উদ্দিন। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ; মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা; এবং সিভিল সার্জন, মাগুরা ডাঃ মোঃ শামীম কবির। তাঁদের সম্মানিত উপস্থিতিতে অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য বহুগুণে বৃদ্ধি পায়। অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দের আন্তরিক দিকনির্দেশনা, প্রজ্ঞা ও সক্রিয় সম্পৃক্ততা এ কর্মসূচিকে আরও ফলপ্রসূ ও তাৎপর্যমণ্ডিত করে তোলে।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
23/04/2026
"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা জেলায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।সিভিল সার্জনের কার্যালয়, মাগুরার পক্ষ থেকে ২৩ এপ্রিল, ২০২৬ থেকে ২৯ এপ্রিল, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতীয় পুষ্টি সপ্তাহ, ২০২৬ এর র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান এবং পরবর্তীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মো: আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত পুলিশ সুপার মাগুরা, জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম- সেবা এবং আজকের এই জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার সুযোগ্য সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ শামীম কবির।এছাড়াও এ অনুষ্ঠানে যোগদান করেন যুগ্ম সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, জনাব সানজিদা শারমিন, যাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রানবন্ত।
21/04/2026
আজ ২১/০৪/২০২৬ ইং তারিখে মাগুরা জেলার সম্মানিত সিভিল সার্জন স্যার হাম রোগের প্রাদুর্ভাব ঠেকাতে শ্রীপুর উপজেলায় 'হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, ২০২৬' এর কার্যক্রম বিভিন্ন টিকাদান কেন্দ্রে গিয়ে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
| Monday | 09:00 - 04:00 |
| Tuesday | 09:00 - 04:00 |
| Wednesday | 09:00 - 04:00 |
| Thursday | 09:00 - 04:00 |
| Sunday | 09:00 - 04:00 |