Mohammadpur PS, Magura. মহম্মদপুর থানা, মাগুরা।

Mohammadpur PS, Magura. মহম্মদপুর থানা, মাগুরা।

Share

Ensure quality service by competent, efficient and dedicated professionals enjoying trust and respect of citizens to make Bangladesh better and safer.

17/07/2025

ট্রেইনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে নিয়োগ চলছে
আবেদন শুরু ১ জুলাই ২০২৫, আবেদন শেষ ২৪ জুলাই ২০২৫
বিস্তারিতঃ
বাংলাদেশ পুলিশের ওয়েব সাইটঃ
https://www.police.gov.bd/en/recruitment_information

জেলা পুলিশ, মাগুরা

Photos from MAGURA DISTRICT POLICE মাগুরা জেলা পুলিশ's post 12/08/2024
Photos from Mohammadpur PS, Magura. মহম্মদপুর থানা, মাগুরা।'s post 03/12/2023

মাগুরা পুলিশ সুপার প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০১ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে জেলা পুলিশ মাগুরার আয়োজনে মাগুরা জেলা পুলিশ লাইন্স মাঠে “পুলিশ সুপার প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে এবং সরাসরি দিকনির্দেশনায় মাগুরা জেলা পুলিশ লাইন্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা মহোদয় বলেন,বাংলাদেশ বিশ্বে খেলাধুলার মাধ্যমে বিশেষতঃ ক্রিকেট খেলার মাধ্যমে পরিচিতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি এঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। তার নেতৃত্বে খেলাধুলাতেও আমরা অনেটকা অগ্রসর হয়েছি। খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। খেলাধুলায় বাংলাদেশ আজ সারা বিশ্বে অনন্য স্বাক্ষর রেখেছে। তিনি আরও বলেন, পেশাগত কাজের পাশাপাশি দেহমন সুস্থ রাখতে এবং শরীর গঠন ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন এবং খেলাধুলা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়।
পুলিশ সুপার প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শালিখা সার্কেল টিম বনাম পুলিশ লাইন্স টিম। পুলিশ লাইন্স টিমকে ৬ উইকেটে হারিয়ে শালিখা সার্কেল টিম চ্যাম্পিয়ন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণ করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরা
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ তোফাজ্জল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাগুরা সহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সুধীজনরা।

20/11/2023

মাগুরা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাগুরা জেলার শালিখা থানা পুলিশের মহড়া ।

16/11/2023

মাগুরা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাগুরা জেলা পুলিশের যৌথ মহড়া ।

Want your business to be the top-listed Government Service in Magura?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Magura