Magura Palli Bidyut Samity

Magura Palli Bidyut Samity

Share

Magura PBS Electricity Distribution Government Organization.

Photos from Magura Palli Bidyut Samity's post 26/03/2026

আজ ২৬ মার্চ — মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই গৌরবময় দিনে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে জেনারেল ম্যানেজার মহোদয়ের নেতৃত্বে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের অগণিত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
তাঁদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয় — তবু প্রতিটি বছর এই দিনে আমরা নতুন করে প্রতিজ্ঞা করি — দেশকে ভালোবাসার, দেশের জন্য কাজ করার।
শহীদদের প্রতি চিরন্তন শ্রদ্ধা
#মহানস্বাধীনতাদিবস #২৬শে_মার্চ
#স্বাধীনতাদিবস২০২৬

08/03/2026
05/03/2026

পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে সম্মানিত গ্রাহকগণের প্রতি আহব্বান।

Photos from Magura Palli Bidyut Samity's post 22/02/2026

বিদ্যুৎ সাশ্রয় করি, দেশের উন্নয়নে অংশ নিই! 💡🇧🇩

বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ। দৈনন্দিন জীবনে ছোট কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা যেমন নিজের বিদ্যুৎ বিল কমাতে পারি, তেমনি জাতীয় বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখতে পারি। বিদ্যুৎ বিভাগ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়) নির্দেশিত কিছু গুরুত্বপূর্ণ টিপস নিচে শেয়ার করা হলো:

🏠 বাসাবাড়িতে যা করতে পারি:

• আলো ও বাতাস: দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে দিনের আলোর (Day-light) সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন। অপ্রয়োজনে লাইট ও ফ্যান বন্ধ রাখুন।
• এসি (AC) ব্যবহার: এসির তাপমাত্রা ২৫°C বা তার উপরে রাখুন। মনে রাখবেন, তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি বাড়ালে প্রায় ১০% বিদ্যুৎ সাশ্রয় হয়! এসি চালানোর সময় দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখুন।
• ইলেকট্রনিক্স সরঞ্জাম: টেলিভিশন, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারের পর সুইচ পুরোপুরি বন্ধ রাখুন (স্লিপ মোডে না রেখে)। ফ্রিজে গরম খাবার রাখবেন না এবং দরজার রাবার ঠিক আছে কি না পরীক্ষা করুন।
• পানির পাম্প ও গিজার: গোসলের অন্তত আধা ঘণ্টা আগে গিজার চালু করুন এবং কাজ শেষে বন্ধ করে দিন। ব্রাশ বা শেভ করার সময় পানির ট্যাপ অহেতুক ছেড়ে রাখবেন না।

🚜 সেচ ও শিল্প ক্ষেত্রে:

• সেচ পাম্প: সেচ পাম্পগুলো পিক আওয়ারে না চালিয়ে অফ-পিক আওয়ারে (রাত ১১টা থেকে পরদিন ভোর ৭টা) চালানোর চেষ্টা করুন।
• ইভভার্টার প্রযুক্তি: পুরনো যন্ত্রপাতির বদলে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন ফ্রিজ ও এসি ব্যবহার করুন।

একটি ছোট পদক্ষেপ, অনেকখানি সাশ্রয়!
আমাদের সচেতনতাই পারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে। আসুন, আজ থেকেই আমরা বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হই।

Photos from Magura Palli Bidyut Samity's post 22/02/2026

অদ্য ২২/০২/২৬ খ্রিঃ তারিখে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি এর সম্মানিত জিএম মহদয় অত্র মাগুরা সদর-১ এর সংসদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আরো উপস্থিত ছিলেন ডিজিএম (কারিগরী), এজিএম(প্রশাসন) মহদয়। এসময় পারস্পরিক মতবিনিময় এলাকার বিদ্যুৎ সেবা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।এই মতবিনিময় এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Photos from Magura Palli Bidyut Samity's post 21/02/2026

আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬, শনিবার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় সমিতির সম্মানিত জেনারেল ম্যানেজার মহোদয়, ডিজিএম কারিগরি মহোদয় ও অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে মাতৃভাষার মর্যাদায় আত্মোৎসর্গকারী বীর সন্তানদের স্মরণ করেন। শুধু সদর দপ্তরই নয়, বরং সমিতির আওতাধীন সকল জোনাল অফিসসমূহ স্থানীয় প্রশাসনের সাথে সুষ্ঠু সমন্বয় রেখে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করছে। সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

Photos from Magura Palli Bidyut Samity's post 18/02/2026

আসসালামু আলাইকুম,
১৭/০২/২০২৬ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার পূর্বাহ্নে মাগুরা পবিসের নবযোগদানকৃত জেনারেল ম্যানেজার জনাব মোঃ মহিতুল ইসলাম যোগদান করেন। এ সময় সমিতির কর্মকর্তা এবং কর্মচারীর পক্ষ থেকে স্যারকে শুভেচ্ছা জানানো হয়।
স্যার উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং সমিতি তথা বাপবিবোর লক্ষ্য অর্জনে একসাথে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Photos from Magura Palli Bidyut Samity's post 10/02/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ প্রসঙ্গে।

28/01/2026

আসসালামু আলাইকুম।
আগামীকাল সকাল ৭:০০ ঘটিকায় মাগুরা পবিসের সকল ৩৩ কেভি শাট ডাউন হবে। মাগুরা ও শ্রীপুর ফিডারের মাধ্যমে সকল উপকেন্দ্রে বিকল্পভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে সকাল ৯:০০ টার মধ্যে চালু করা হবে ইনশাআল্লাহ।
মহম্মদপুর, শালিখা ও রাউতাড়া ৩৩ কেভি বিকাল ৫:০০ টা পর্যন্ত সাট ডাউন থাকবে। কাজ শেষে আবার সকল ৩৩ কেভি সাট ডাউন নিয়ে স্ব স্ব ফিডার হতে বিদ্যুৎ সরবরাহ করা হবে। আগামী ২৯ ও ৩০ জানুয়ারী এভাবে কাজ হবে।

আগামী ৩১ জানুয়ারি রোজ শনিবার মহম্মদপুর, শালিখা ও রাউতাড়া ৩৩ কেভি ফিডার সকাল ৮:০০ ঘটিকা হতে বিকেল ৪:০০ ঘটিকা পর্যন্ত সাট ডাউন থাকবে।

21/01/2026

গণভোট কেন দিবেন জানুন!
"গণভোট ২০২৬
সংসদ নির্বাচন
দেশের চাবি
আপনার হাতে"।

Photos from Magura Palli Bidyut Samity's post 17/12/2025

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ক্রীসকপ, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত আন্ত:অফিস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের খন্ডচিত্র।
উৎসবমুখর পরিবেশে সমিতির সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছে।

Photos from Magura Palli Bidyut Samity's post 17/12/2025

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের সকল শহিদদের প্রতি মাগুরা পবিসের সন্মানিত জেনারেল ম্যানেজার মহোদয়, ডিজিএম (কারীগরি) মহোদয়সহ সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন।

Want your business to be the top-listed Government Service in Magura?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Parnanduali
Magura
7600