11/04/2026
📢 জরুরি নোটিশ
নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন-এর সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের অভ্যন্তরীণ কিছু কারণ, সাংগঠনিক সীমাবদ্ধতা এবং বর্তমান বাস্তব পরিস্থিতির প্রেক্ষিতে *প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।*
📌 ইতিপূর্বে পরিচালিত সকল কার্যক্রম ও প্রকল্পের হিসাব সম্পন্ন করা হয়েছে এবং প্রাপ্য অর্থ যথাযথভাবে বিতরণ করা হয়েছে। কোনো প্রকার বকেয়া বা অবশিষ্ট অর্থ নেই।
⚠️ সংগঠন সম্পর্কিত কোনো আপত্তি, অবজেকশন বা জানার বিষয় থাকলে অনুগ্রহ করে *আগামী ৭ (সাত) দিনের মধ্যে জানাবেন। নির্ধারিত সময়ের পর এ সংক্রান্ত কোনো প্রশ্ন বা দাবি গ্রহণ করা হবে না।*
📍 নোটিশ অনুযায়ী, সকল হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেইসবুক পেজসহ সংশ্লিষ্ট সকল প্ল্যাটফর্ম ও কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখা হবে।
🤝 এই দীর্ঘ পথচলায় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
— *নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন*
20/03/2026
📢 নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন
🌙 ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা বিতরণ সম্পন্ন সংক্রান্ত আপডেট
প্রিয় সম্মানিত এলাকাবাসী ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ১৯/০৩/২০২৬ তারিখে আমাদের সংগঠনের পক্ষ থেকে নিম্নোক্ত মসজিদ, মাদ্রাসা ও অসহায় ব্যক্তিদের মাঝে নির্ধারিত আর্থিক সহায়তা সফলভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে।
🏫 প্রতিষ্ঠানভিত্তিক সহায়তা:
🔹 নাঘোসা মধ্য পাড়া মাদ্রাসা — ৪,০০০ টাকা
🔹 নাঘোসা দক্ষিণ পাড়া মসজিদ — ২,০০০ টাকা
🔹 নাঘোসা পশ্চিম পাড়া মসজিদ — ৪,০০০ টাকা
🔹 বাজার মাদ্রাসা — ৪,০০০ টাকা
🔹 জিয়ার হুজুর মহিলা মাদ্রাসা — ২,০০০ টাকা
🔹 উত্তরপাড়া মসজিদ — ১,০০০ টাকা
🔹 দফাদার বাড়ী মসজিদ — ২,০০০ টাকা
( মসজিদ ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়)
👤 ব্যক্তিগত সহায়তা: ৬ টি পরিবার কে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হয়।( পরিবার ছবি প্রকাশ করা হয় নাই)
💰 সর্বমোট বিতরণকৃত অর্থ: ২৫,০০০ টাকা
এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আল্লাহ তায়ালা আমাদের এই উদ্যোগ কবুল করুন এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার তাওফিক দান করুন।
🤲 সবার দোয়া কামনা করছি।
ধন্যবাদান্তে,
নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন
23/12/2025
🌱 একটি অরাজনৈতিক ও অলাভজনক নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন 🌱
আমরা বিশ্বাস করি
মানবতার কোনো রাজনীতি নেই,
সেবার কোনো লাভ-ক্ষতি নেই।
একটি অরাজনৈতিক ও অলাভজনক ফাউন্ডেশন হিসেবে আমাদের লক্ষ্য শুধু একটাই
সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
🤝 শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মাধ্যমে
🌿 সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলে
💙 মানুষকে সাহায্যের ওপর নির্ভরশীল নয়, আত্মনির্ভরশীল করে তুলতে
আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।
আমরা চাই
একটি সহমর্মী, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ,
যেখানে কেউ একা থাকবে না,
যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে।
✨ মানবতার সেবায় আমরা
রাজনীতির ঊর্ধ্বে, লাভের বাইরে। ✨
01/08/2025
আসসালামু আলাইকুম,
গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি, নাঘোসা নবম পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন বিশ্বাস আজ বিকাল আনুমানিক ৫টার সময় ইন্তেকাল করেছেন।
إنا لله وإنا إليه راجعون
স্যারের ইন্তেকালে আমরা নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন পরিবার গভীতভাবে শোকাহত।
তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন এক আলোকবর্তিকা, যাঁর শিক্ষা, মূল্যবোধ ও দায়িত্বশীলতা আজও আমাদের অনুপ্রেরণার উৎস।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—
আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন।
শোকসন্তপ্ত পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।
26/06/2025
📣 নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন
“গ্রামই আমাদের গর্ব, উন্নয়নই আমাদের অঙ্গীকার।”
🏡 আমরা কে?
নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য হলো গ্রামীণ মানুষের জীবনের মানোন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন সাধন। আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়ন শুরু হয় গ্রামের মাটি থেকে।
🤝 আপনার অংশগ্রহণে এগিয়ে যাবে গ্রাম, এগিয়ে যাবে দেশ।
আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি হতে পারেন গ্রামের এক সত্যিকারের পরিবর্তনদূত।
আজই যুক্ত হোন “নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন”-এর সঙ্গে এবং গ্রামের উন্নয়নে হাত বাড়িয়ে দিন।
📍 যে স্বপ্ন আমরা দেখি, তা বাস্তবায়নের জন্য দরকার আপনাদের ভালোবাসা ও সহযোগিতা।
🔗 আমাদের পেইজটি লাইক করুন, শেয়ার করুন এবং গ্রামের মানুষের পাশে দাঁড়ান।
#নাঘোসা_পল্লী_উন্নয়ন_ফাউন্ডেশন
#গ্রাম_উন্নয়ন
#সামাজিক_দায়িত্ব
#সচেতনতা_ও_সমৃদ্ধি
#একসাথে_আগামীর_জন্য
docs.google.com
20/06/2025
আসসালামু আলাইকুম,
নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন এর সক্রিয় সদস্য মো: সবুর খান এর মা ও ইবাদালি ভাই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাদের জিন্দিগির সমস্ত গোনাহ মাপ করে বেহেশতের উচ্চ মাকাম দান করুন।আমিন।
06/06/2025
🌙 ঈদ মোবারক! 🕌
আপনাদের সকলকে নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন -এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই ঈদ হোক আনন্দ, শান্তি ও সম্প্রীতির প্রতীক।
আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানবতার কল্যাণে এগিয়ে যাই।💕
সকলের প্রতি রইল আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা।
ঈদ আনন্দে সবার মুখে হাসি ফুটুক, সবাই থাকুন সুস্থ ও নিরাপদ!
✨ ঈদ মোবারক ✨
নাঘোসা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন।
নাঘোসা বাজার, শালিখা, মাগুরা।