MAGURA DISTRICT POLICE মাগুরা জেলা পুলিশ

MAGURA DISTRICT POLICE মাগুরা জেলা পুলিশ

Share

Official Page

Photos from MAGURA DISTRICT POLICE মাগুরা জেলা পুলিশ's post 03/06/2026

মাগুরা জেলার মহম্মদপুর থানার বিবাদমান দুটি গ্রুপের মাঝে আজ সম্প্রীতি সভা অনুষ্ঠিত

[০৩ জুন ২০২৬ খ্রিঃ]
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚
-------------------------------------------------------*

আজ মাগুরা জেলা পুলিশের উদ্যোগে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামের বিবাদমান দুটি গ্রুপের মাঝে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সভাটি পুলিশ সুপারের কার্যালয়, মাগুরা-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়।

সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং আলোচনার মাধ্যমেই যেকোনো বিরোধের স্থায়ী সমাধান সম্ভব। সকলকে আইন মেনে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে এবং কোনো প্রকার সংঘাতে জড়ানো থেকে বিরত থাকতে হবে।”

এ সময় তাঁর দিকনির্দেশনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উভয় পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি “সামাজিক সম্প্রীতি ও বিরোধ নিষ্পত্তি কমিটি” গঠন করা হয়, যা ভবিষ্যতে এ ধরনের সমস্যার দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে কাজ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন— জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; মাগুরা মহম্মদপুর থানার অফিসার ইনচার্জসহ মাগুরা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উভয়পক্ষের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন— অধ্যক্ষ তৈমুর আলী মৃধা, অধ্যক্ষ মতিউর রহমান, মোঃ মনিরুল ইসলাম (মুকুল), মোঃ নজরুল ইসলাম, মোঃ সোহেল রানা, মোঃ রবিউল ইসলাম, মৌওজন শাহা, ওমর ফারুক, মোঃ হারুন, মোঃ মিলন কবির, মোঃ মুকুল হোসেন, মোঃ ইদ্দিস আলী মেম্বার, মোঃ মেজবাউল ইসলাম, মোঃ রকিবুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনির হোসেন, ইকরামুল হক, আওয়াল ফকির, জিসান হাবিব, সোহেল রানা, সাইফুর রহমান, আশরাফুল রহমান, মান্নান, আরিফ সিকদার, মোঃ তালেফ খান, ফয়জুর রহমান (ফয়েজ), ডক্টর রইস উদ্দিন, আখতারুজ্জামান, শাহাদাৎ হোসেন, আশরাফুজ্জামান ও হাসান মিয়া।

সভায় পারস্পরিক আলোচনা শেষে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটে। পরিশেষে, উভয় পক্ষ বুকে বুক মিশিয়ে ও হাতে হাত মিলিয়ে ভবিষ্যতে মিলেমিশে বসবাস এবং কোনো ধরনের বিরোধে না জড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মাগুরা জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।

#সম্প্রীতি_সভা

Photos from MAGURA DISTRICT POLICE মাগুরা জেলা পুলিশ's post 02/06/2026

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

[০২ জুন ২০২৬ খ্রিঃ]
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚
-------------------------------------------------------

মাগুরা জেলার আলমখালী, হাজরাপুর, ইছাখাদা, বাঁশতৈল ও রাজারামপুর গ্রামের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলমান ছিল। উক্ত গ্রামগুলোর বিদ্যমান বিরোধ নিরসনে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে এবং মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় পুলিশ সুপারের কার্যালয়, মাগুরা (সম্মেলন কক্ষে) একটি সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকল পক্ষের সাথে আলোচনা শেষে পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয় বলেন, “সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। যে কোনো বিরোধ আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান করাই উত্তম পথ।” তিনি সবাইকে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একসাথে বসবাস করার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী সকলেই শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করবেন এই অভিমত ব্যক্ত করেন এবং সব শেষে সবাই একসঙ্গে বুকে বুক মিশিয়ে, হাতে হাত রেখে একজন আলেমের উপস্থিতিতে ওয়াদা করেন যে তারা তাদের অঙ্গীকার রক্ষা করবেন এবং ভবিষ্যতে মিলেমিশে বসবাস করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; এছাড়াও মাগুরা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় অংশগ্রহণকারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গঃ মোঃ আলী আজাদ, তৈয়ব আসাদ, আশরাফুজ্জামান রনি, মিনহাজ উদ্দিন, শাহাবুদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম, আসলাম শেখ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আতিয়ার রহমান, লিয়াকত, মোঃ সুলতান, মোঃ আবু তালেব, মোঃ সাহেব আলী, হাফেজ আখতারুজ্জামান মঞ্জু, মোঃ হুমায়ুন কবির, মোঃ আরোজ আলী, কোবির, সাত্তার, পিকুল মন্ডল, মোঃ মোস্তফা, মোঃ উজির আলী, সুলতান মোল্লা, আতিয়ার, মোঃ আবুল হোসেন বিশ্বাস, বাহারুল শেখ।

মাগুরা জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।

02/06/2026
Photos from MAGURA DISTRICT POLICE মাগুরা জেলা পুলিশ's post 01/06/2026

জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিতকরণে বিট পুলিশিং সভা—মাগুরা জেলা পুলিশের কার্যক্রম জোরদার

[০১ জুন ২০২৬ খ্রিঃ]
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚
---------------------------------------------------------

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে কুচিয়ামুড়া ইউনিয়ন, মাগুরা সদর থানা কেন্দ্রিক একটি বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় স্থানীয় জনগণের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে সামাজিক দলাদলি ও মারামারি নিরসনে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা, বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি মাদক, সাইবার অপরাধ, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জসহ মাগুরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের জনগণ।

মাগুরা জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবায় সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

31/05/2026

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)।

Photos from MAGURA DISTRICT POLICE মাগুরা জেলা পুলিশ's post 29/05/2026

ঈদের আনন্দে মেতে উঠলো মাগুরা জেলা পুলিশ— ঈদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

[২৯ মে ২০২৬ খ্রিঃ]
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞
---------------------------------------------------------

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আনন্দ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে ঈদের দ্বিতীয় দিন এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে মাগুরা জেলা পুলিশের সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ দল; খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠজুড়ে বিরাজ করে আনন্দঘন আবহ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মাগুরা।

পুলিশ সুপার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল আযহার আনন্দকে আরও অর্থবহ করে তুলতে এবং পুলিশ সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা জোরদার করার লক্ষ্যে এ ধরনের প্রীতি ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে; তিনি বলেন, খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি প্রদান করে এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক; তিনি আরও বলেন, মাগুরা জেলা পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একটি মানবিক ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন— জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; জনাব নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরা; এছাড়াও মাগুরা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এই প্রীতি ম্যাচের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Want your business to be the top-listed Government Service in Magura?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


M R Road
Magura
7600