বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত!
Khalilur Rahman made Bangladesh stand out in the global arena.
আজকে জাশির ঘুম হবে না! 🤪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,নোবিপ্রবি শাখা
শিক্ষার মন্ত্রে ঐক্যের সুদৃঢ় বন্ধনে এসো প্রগতির মিছিলে ✊
Bangladesh Jatiyotabadi Chatrodol, NSTU Unit
ক্ষমতায় এলেই মন্ত্রীর ছেলে হয়ে যায় বড় মন্ত্রী, আত্মীয়স্বজন হয়ে যায় বড় আমলা।
এরাই লুটপাট করে, আবার বিপদ দেখলে পালিয়ে যায়।
আজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তারেক রহমানকে সামনে রেখে যে বক্তব্য দিয়েছেন তা ঐতিহাসিক হয়ে থাকবে, শিক্ষণীয় হয়ে থাকবে।
31/05/2026
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
31/05/2026
এস আলমের সাথে বিএনপি ও সালাহউদ্দীন আহমেদের একটা সম্পর্ক আছে। এটা মূলত জামাত ও তাদের বিভিন্ন দোকানপাট মিলে গত কয়েকমাস ধরে দেশের মানুষকে মোটামুটি ভালভাবেই খাইয়েছে।
আজ আমরা বিভিন্ন তথ্যের ডট মিলিয়ে দেখবো বিএনপি-সালাহউদ্দীন আহমেদ ও এস আলমের এই সম্পর্ক ঠিক কতটা গভীর।
২০২০ সালের ১৯ জুলাই খুবই নীরবে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ একটি মেমো জারি করে জানায়, ‘সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের কারণে সাইফুল আলমের বাংলাদেশি নাগরিকত্ব পরিত্যাগের আবেদন সরকার মঞ্জুর করেছে’।
এই মেমোই ছিল এস আলমের আসল গেইম প্ল্যান। এর আওতায় তারা নিজেদের বাংলাদেশ নাগরিক নয় দাবী করতে পারে আবার নাগরিক হিসাবে ব্যাংক ঋণের আবেদনও করতে পারে। যার প্রমান দেখা যায়, ২০২৩ সালে পর্যন্ত তার বাংলাদেশের নাগরিক হিসাবে ব্যাংক ঋণ নেয়ার মাধ্যমে।
২০২২ সালের ১০ অক্টোবর এস আলম ও তার পরিবার পাসপোর্ট জমা দেয় এবং সচিবালয়ে সম্পূর্ণ গোপনীয়তায় ও অত্যন্ত দ্রুততায় তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে দেয়া হয় তাও কয়েক মাসের জায়গায় মাত্র একদিনের মধ্যেই।
২০২৩ সালে তারা সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করে। অর্থাৎ একই সময়ে তাদের কাছে সাইপ্রাস, বাংলাদেশ ও সিঙ্গাপুরের নাগরিকত্ব থাকে।
সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের ২০০৪ সালের একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি আছে। এই চুক্তি অনুযায়ী, একটি দেশের নাগরিক যদি অন্য দেশে বিনিয়োগ করে এবং সেই বিনিয়োগ যদি "ক্ষতিগ্রস্ত" হয়, তাহলে আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করা যায়।
অর্থাৎ সিঙ্গাপুরের নাগরিক এস আলমের বাংলাদেশে থাকা সম্পত্তি বা বিনিয়োগ বাংলাদেশ সরকার বাজেয়াপ্ত করলে সেই চুক্তির বলে তারা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারবে। এবং এতে তাকে কোন অর্থই পরিশোধ করা লাগবে না।
এইভাবে দুই লক্ষ কোটি টাকা হাতিয়ে নেয়ার এক দুর্দান্ত মাস্টারপ্ল্যান সাজিয়েছিল এই এস আলম।
২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে বিএনপি ক্ষমতায় আসলে এস আলম আবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নাগরিকত্ব বাতিলের আবেদন করে।
কিন্তু সালাহউদ্দীন আহমেদের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবার আর কোন মেমো পাশ করেনি। বরং ৩ এপ্রিল ২০২৬-এ স্বরাষ্ট্রমন্ত্রণালয় দুদক, নির্বাচন কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সাতটি সংস্থার কাছে চিঠি পাঠিয়েছে।
সেখানে তিনটি প্রশ্ন ছিল, আবেদন মঞ্জুর করলে সরকারের জন্য কোনো জটিলতা হবে কিনা? পরিবারের বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন আছে কিনা? এবং তাদের কোম্পানির কোনো বকেয়া ঋণ আছে কিনা?
এই চিঠি ইস্যু করার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এস আলমের নাগরিকত্ব পরিত্যাগের স্বপ্ন ভেঙে দিয়ে তাকে আইনি কাঠামোর জালে আটকে ফেলে। যেন তার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্যে সরকার MLAR ইস্যু করতে পারে।
২১ এপ্রিল অর্থমন্ত্রী জানান, চারটি দেশ থেকে এস আলম ও বেক্সিমকোর অর্থ ফেরত আনার জন্যে MLAR পাঠানো হয়েছে।
১২ মে ২০২৬, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দিল। পরদিনই অধিদপ্তর জানাল এস আলম, তার স্ত্রী ও ছেলে আসাদুলের পাসপোর্ট মেয়াদ শেষ হলেও ডেটাবেজে এখনো সক্রিয়।
অর্থাৎ আইনের চোখে তারা এখনো বাংলাদেশি নাগরিক।
আর এইভাবেই স্বরাষ্ট্র, আইন ও অর্থমন্ত্রণালয়ের সমন্বয়ে MLAR পাঠানোর মাধ্যমে ২০২৬ সালের ১৯ মে নিকোসিয়া ডিস্ট্রিক্ট কোর্ট পারেক্লিশিয়ার একটি দোতলা বাড়ি সাইপ্রাস সরকার জব্দ করে।
Bangladesh Financial Intelligence Unit (BFIU) ইতিমধ্যে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ৬৬২টি ব্যাংক অ্যাকাউন্টে ২৪৩ কোটি ৬০ লাখ টাকা এবং ২২৭টি বিও অ্যাকাউন্টে ৮১৩ কোটি ৫৬ লাখ টাকা জব্দ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ১১টি গোয়েন্দা প্রতিবেদন পাঠিয়েছে।
এতকিছুর পরেও আপনারা দেখবেন একটা বিশেষ শ্রেণী নিয়মিতই প্রচার করে যাচ্ছে বিএনপি ও সালাহউদ্দীন আহমেদ নাকি ভারতের হয়ে এস আলমকে বাঁচানোর এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে।
এইটাই প্রপাগান্ডার রাজনীতি, এইটাই অপবাদ আর মিথ্যাচারের রাজনীতি। এবং একটা দল এই রাজনীতিকেই তাদের আদর্শ হিসাবে প্রতিষ্টা করে যাচ্ছে।
© Muhammad Motahar Hossain
30/05/2026
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্বাধীনতার মহান ঘোষক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে ২০২৬) বাদ জোহর নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
মিলাদ ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও নোবিপ্রবি সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও নোবিপ্রবি সাদা দলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, নোবিপ্রবিতে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ (জেডআরএফ) এর চট্টগ্রাম বিভাগীয় শাখা এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
30/05/2026
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা
আজ ৩০ মে, মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর শাহাদাৎ বার্ষিকী।
এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাঁর দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব ও বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানকে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর আত্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করুন,আমিন৷ 🤲
ঈদ আড্ডা
নোয়াখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির৷
ঈদ আড্ডা 😊
মাইজদী, নোয়াখালী
29/05/2026
নোয়াখালীতে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির৷ 💝
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Noakhali Science And Technology University, Sonapur, Maijdee Court
Maijdee Court
NOAKHALI-3814
