21/05/2026
প্রেস বিজ্ঞপ্তি:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ সকাল ১০ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এঁর সঙ্গে মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত H.E. Abdulla Ali Abdulla Alhmoudi।
আলোচনায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিশদ আলোচনা হয়।
রাষ্ট্রদূত Hazrat Shahjalal International Airport-এর তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে dnata-এর আগ্রহের কথা উল্লেখ করেন। জবাবে প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান যে, টার্মিনালটির ORAT কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হওয়ার পর এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করবে।
এছাড়া মন্ত্রী জানান যে, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধিতে সরকার সকল ধরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সদা প্রস্তুত। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
18/05/2026
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
১৮ মে, ২০২৬ (সোমবার), বাংলাদেশ সচিবালয়
আজ দুপুর ২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত Derek Loh Eu-Tse।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে Advanced Passenger Information System (APIS) এবং Aeronautical Revenue Management System উন্নয়নে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান Crimson ও Enterprise-এর আগ্রহের কথা তুলে ধরেন।
মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে সহযোগিতার বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
17/05/2026
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করা হয়েছে। এর ফলে এখন থেকে একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাবেন।
রোববার (১৭ মে) দুপুর ২টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
এসময় ডাক টেলিযোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই ওয়াই-ফাই নেটওয়ার্ক বিস্তৃত থাকবে।
এর আওতায় রয়েছে— টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। এই বিস্তৃত কভারেজের ফলে বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ অংশেই যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন।
সেবাটির জন্য আধুনিক নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করা হয়েছে। যার মধ্যে রয়েছে— ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল স্থাপন এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ। এই শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামোর মাধ্যমে বিমানবন্দরের বিভিন্ন স্থানে দ্রুত ও স্থিতিশীল ফ্রি ওয়াই-ফাই সেবা নিশ্চিত করা হচ্ছে। আর প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। সে অনুযায়ী ২৫০টি লপি ব্যবহার করে একই সময়ে প্রায় ৩৭ হাজার ৫০০ জন ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ ক্ষমতা নিয়ে পরিচালিত হচ্ছে।
#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি
13/05/2026
আজ বিকাল ০৩:৩০ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ক্যাডার কর্মকর্তাগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।
07/05/2026
আজ,
০৭-০৫-২০২৬।
আন্তর্জাতিক মানের বিমানবন্দর,পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি চালুর লক্ষ্যে বগুড়া বিমান বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম, এমপি।
05/05/2026
প্রেস বিজ্ঞপ্তি:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ
০৫ মে, ২০২৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এর সঙ্গে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট Mr Edward Delahaye
সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ।
আলোচনায় এয়ারবাস এর পক্ষ থেকে বিমানের বহরে মিক্সড ফ্লিট গঠনে এয়ারবাসের আগ্রহের কথা প্রকাশ করা হয়। এসময় মন্ত্রী প্রতিমন্ত্রী বিমানের ফ্লিট গঠনে এয়ারবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
04/05/2026
প্রেস বিজ্ঞপ্তি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
জেলা প্রশাসক সম্মেলন ২০২৬: জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬–৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
০৪ মে ২০২৬, সোমবার
আজ সকাল ৯ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ এর আজকের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার তাঁর নির্বাচনী ইশতেহার দ্রুততম সময়ে বাস্তবায়নে বদ্ধপরিকর। আর এ যাত্রায় আমাদের জেলাপ্রশাসকগণ মাঠ পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমি আশা রাখি। বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ৩ শতাংশ। আমরা একে ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই।
মন্ত্রী জানান, সারা বাংলাদেশে ১৭৪২ টি পর্যটন স্পট আছে। তারমানে দেশের প্রত্যেকটি জেলায় পর্যটন স্পট রয়েছে। আমরা দেশের পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন করছি। আপনাদের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে আমরা পর্যটন খাতকে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। এসময় মন্ত্রী মানিকগঞ্জে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি এবং তেওতা জমিদার বাড়িকে পর্যটক আকর্ষণে উন্নয়ন করার জন্য মাননীয় সংস্কৃতি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমি বিশ্বাস করি, আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলায় পরিবর্তনের অগ্রদূত হতে পারেন। একটি নতুন পর্যটন স্পট, একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ, একটি সৃজনশীল উদ্যোগ—এসবই পারে একটি জেলার অর্থনীতি বদলে দিতে। মনে রাখবেন, বাংলাদেশকে বিশ্বের পর্যটন মানচিত্রে উজ্জ্বলভাবে তুলে ধরার যাত্রা শুরু হবে আপনাদের হাত ধরেই।
মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
03/05/2026
প্রেস বিজ্ঞপ্তি:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
০৩ মে, ২০২৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
আজ বিকাল ৩ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত H.E Ramis Sen।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
আলোচনায় বাংলাদেশ ও তুরুস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের পর্যটন খাতের উন্নয়নে তুরুস্কের সহযোগিতা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূত তুরুস্কের কোম্পানি Celebi Aviation Holding এর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এর আগ্রহের কথা জানান। মন্ত্রী প্রতিমন্ত্রী তুরুস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।