জেলা পুলিশ,মানিকগঞ্জ।। District Police, Manikganj.

জেলা পুলিশ,মানিকগঞ্জ।। District Police, Manikganj.

Share

জেলা পুলিশ মানিকগঞ্জের সকল খবর পেতে এই পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

10/11/2025

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭০তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর, ২০২৫) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান জনাব বাহারুল আলম বিপিএম। উক্ত সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

জনাব এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র‌্যাব; জনাব মো. গোলাম রসুল, অ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ; জনাব এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ; জনাব আবু নাছের মোহাম্মদ খালেদ, বিপিএম, অ্যাডিশনাল আইজি (এইচআরএম), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অ্যাডিশনাল আইজি (সিআইডি), বাংলাদেশ পুলিশ; জনাব সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ; জনাব কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ; জনাব কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ; জনাব মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ; জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; জনাব কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ; জনাব সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক; জনাব মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; জনাব কিমিয়া সাআদত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং কোম্পানি সচিব জনাব সাইফুল আলম এফসিএস সভায় উপস্থিত ছিলেন।

Photos from জেলা পুলিশ,মানিকগঞ্জ।। District Police, Manikganj.'s post 08/11/2025

“পুলিশ সুপার কাপ টেনিস টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত”

অদ্য ০৮/১১/২০২৫ খ্রিঃ রোজ শনিবার মানিকগঞ্জ টেনিস ক্লাবে “পুলিশ সুপার কাপ” টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও মানিকগঞ্জ টেনিস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোছাঃ ইয়াছমিন খাতুন উপস্থিত ছিলেন। এছাড়াও জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব সাদিয়া সাবরিনা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল), জনাব ফাহিম আসজাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) সহ টেনিস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।

06/11/2025

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), বাহারুল আলম বিপিএম-এর সঙ্গে আয়ারল্যান্ডের পাঁচজন এবং ইইউ'র একজনসহ মোট ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার (০৫ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও’লোন (Baroness Nuala O’Loan) এবং ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি (Kevin Kelly)।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সংস্কার প্রক্রিয়া বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন এবং এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from Bangladesh Police's post 03/11/2025
02/11/2025

ঘটনার পরের দিন মানিকগঞ্জ জেলা পুলিশ ঘটনাস্থলের আশপাশের নদীর তীর থেকে শিশুটির লাশ এবং ফরিদপুর নদী থেকে শিশুটির মায়ের লাশ উদ্ধার করে।

Want your business to be the top-listed Government Service in Manikganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Manikganj