Manikganj Nature

Manikganj Nature

Share

Nature Of Manikganj is so beautiful to speak. We describe the nature of manikganj.

20/07/2025

ইউরোপীয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ - এ স্বল্প খরচ এ বিএসসি/ এমএসসি করার সুবর্ণ সুযোগ। চলছে ভর্তি মেলা।বিস্তারিত জানতে যোগাযোগ: 01863035377.

Manikganj Abohar Khabar 30/06/2024

Manikganj Weather Forecast

Manikganj Abohar Khabar Manikganj Abohar Khabar মানিকগঞ্জের আবহাওয়ার খবর

27/12/2022

সাটুরিয়া মডেল মসজিদ

26/12/2022
09/10/2022

মানিকগঞ্জে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়

বিদ্যুৎ কখন যাবে তা আমরা বলে দিতে পারি। রুটিন মাফিক যায় এবং প্রায় দেড় ঘণ্টার মধ্যে চলে আসে।

01/10/2022

দুই পদে নিয়োগ দিবে বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়

বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে সরকারি বিধিমোতাবেক এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী শূন্য পদে যোগ্যতাসম্পন্ন ১ জন কম্পিউটার ল্যাব অপারেটর ও ১ জন নৈশপ্রহরী আবশ্যক।

আগ্রহী প্রার্থীদের ১০০০ হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংকড্রাফট, সত্যায়িত পাসপোর্ট সাইজের তিন কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ২০ অক্টোবরের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে

যোগাযোগ:- প্রধান শিক্ষক, বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়, বালিয়াটি, সাটুরিয়া, মানিকগঞ্জ।

27/09/2022

মানিকগঞ্জে হাসপাতালের রিসেপশনিস্টকে কোপাল রোগীর স্বজনরা

জামাই-শ্বাশুড়ির বাকবিতন্ডা থামাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহতের শিকার মানিকগঞ্জের শাপলা মেডিকেল সেন্টারের রিসিপশনিষ্ট সাইদুর রহমান(৩০)। গুরুতর আহত সাইদুরকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

গত সোমবার বাচ্চা প্রসবের জন্য গর্ভবতী স্ত্রীকে শাপলা মেডিকেল সেন্টারে ভর্তি করেন স্বামী উল্লাস(২৬)। আজ সকালে শ্বশুড় বাড়ীর লোকজন মেয়েকে ক্লিনিকে দেখতে আসলে সেখানে স্বামী উল্লাসের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। উচ্চ শব্দ শুনে ক্লিনিকের লোকজন এগিয়ে আসলে স্টাফদের সাথেও অশালীন বাক্য বিনিময় হয়। বড় ভাই উৎসব পরিস্থিতি শান্ত করার চেষ্ট করলে ঘটনাস্থল থেকে চলে যায় উল্লাস। এর ঘন্টাখানেক পর রিসিপসনিষ্ট সাইদুর রহমানকে ধারালো বটি দিয়ে অতর্কিত হামলা করে। অর্ধমিনিটের এই হামলায় মাথা এবং হাতসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। লোকজনের উপস্থিতি পেয়ে সটকে পরেন উল্লাস।

জানা গেছে, উল্লাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তার বাড়ি পৌর এলাকার বান্দুটিয়া গ্রামে। প্রায় এক বছর আগে পাশের এলাকার হাশেম আলীর মেয়ে পুষ্পার সাথে পরিবারের দ্বিমতে বিয়ে করেন উল্লাস। এর পর থেকেই দুই পরিবারের মাঝে সম্পর্কের অবনতির আর রেশ কাটেনি।

ক্লিনিক কর্তৃপক্ষ ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে উল্লাসের বাবা ফালাককে ঘটনাস্থল থেকে এবং উল্লাসের বড় ভাই উৎসবকে বাড়ি থেকে আটক করে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদরে জন্য দুজনকে আটক করা হয়েছে। কেউ মামলার জন্য আসেনি, আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

26/09/2022

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে
মানিকগঞ্জে সদরে কবরস্থানে জমি দান করাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে, পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে।

নিহত আরশেদ আলী (৭৫) উপজেলার চর উকিয়ারা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, রোববার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার এবং চারজনকে আটক করে।

স্থানীয়দের বরাতে ওসি জানান,
নিহত আরশেদ আলী তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর পাঁচ মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। তখন দুই ছেলে দ্বিতীয় বিয়ে করতে তাকে বাধা দেন। বাধা উপেক্ষা করেই দ্বিতীয় বিয়ে করেন তিনি। এ নিয়ে ওই দুই ছেলের সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব ছিল। আর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ওই দুই ছেলে তাকে বাড়িতে আশ্রয় না দেয়ায় বাড়ি থেকে একটু দূরে গিয়ে তিনি আলাদা বাড়ি করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতে থাকেন। ১৫/২০ দিন আগে আরশেদ আলী বাড়ির পাশে কবরস্থানের জন্য ১০ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন। এভাবে ছেলেদের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়।
রোববার সকালে ধান ক্ষেতে পানি দিতে গেলে দুই ছেলে তাকে হাতুড়ি দিয়ে পেটালে ঘটনাস্থলেই আরশেদ আলীর মৃত্যু হয়।


“এর জের ধরে রোববার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে আরশেদ আলীকে তার দু্ই ছেলে, পুত্রবধূ ও নাতি এলোপাতাড়িভাবে পেটায় ও হাতুড়ি দিয়ে আঘাত করে।

24/09/2022

মানিকগঞ্জে ভগ্নিপতিকে জবাই করে হত্যা

মানিকগঞ্জের সদর উপজেলার একটি হ্যাচারী থেকে রুবেল মিয়া (২২) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মানিকগঞ্জ সদর থানা পুলিশ এই লাশ উদ্ধার করে। এসময় হত্যার সাথে জরিত মো. সোহেল হোসেন ওরফে নূরন নবীকে(২৬) আটক করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত রুবেল উপজেলার কৈতরা এলাকায় মামুন মিয়ার হ্যাচারিতে দীর্ঘদিন শ্রমিকের কাজ করতেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার তারাশ্বর এলাকায়। সে রেনু মিয়ার ছেলে। এবং আটককৃত মো. সোহেল ওরফে নূরন নবী নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার রাজনগর এলাকার বাসিন্দা। তার পিতার মৃত আলতু মিয়া।
মৃত রুবেল মিয়া এবং আটক নূরন নবী সম্পর্কে ভগ্নীপতি। নূরন নবী গত ১৬ সেপ্টেম্বর তার বোনের জামাইয়ের কাছে বেড়ানোর উদ্দেশ্যে মানিকগঞ্জে আসেন।

পুলিশের ভাষ্যমতে আটককৃত নূরন নবী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন।
ভগ্নিপতি রুবেল তার মালিকের ভাটার ইট মালিককে না জানিয়ে ব্ক্রি করে। বিষয়টি নূরন নবী জানার পর তাকে এই অসদ কাজ করতে বাঁধা দেয় কিন্তু বাঁধা উপক্ষে করে আবারো ইট বিক্রি করতে থাকে রুবেল। এ বিষয় নিয়ে গতকাল রাতে তাদের ভিতর হাতাহাতির সৃষ্টি হয়। এক পর্যায়ে নূরন নবী ভগ্নিপতিকে রুমের ভেতরে থাকা ‍দা দিয়ে এলোপাথারি কোপ দেয়। মূহুর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সোহেল

16/09/2022

চ্যাম্পিয়ন ট্রফি এবার সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ে

মানিকগঞ্জে ৪৯তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে সেরার খেতাব জিতেছে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার হিজুলী মিনি স্টেডিয়ামে ফুটবলের ফাইনালে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে হারায় দৌলতপুর উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়কে।

Want your business to be the top-listed Government Service in Manikganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Manikganj