30/05/2026
ইসলাম ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা তথা কুরবানির ঈদ পরবর্তী সফল বর্জ্য ব্যবস্থাপনা সম্পন্ন হবার মাত্র ২৪ ঘন্টা পর পরিচ্ছন্ন মানিকগঞ্জের এক খন্ড চিত্র।
Welcome to the Official page of DC Office, Manikganj.
The aim of this page is to build up a bridge between District Administration & Citizens living in Manikganj.
30/05/2026
ইসলাম ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা তথা কুরবানির ঈদ পরবর্তী সফল বর্জ্য ব্যবস্থাপনা সম্পন্ন হবার মাত্র ২৪ ঘন্টা পর পরিচ্ছন্ন মানিকগঞ্জের এক খন্ড চিত্র।
28/05/2026
পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে জেলা প্রশাসন, মানিকগঞ্জের উদ্যোগে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
একইসাথে কোরবানির পশু বিক্রি করতে না পারা খামারিদের মাঝেও পৌঁছে দেওয়া হয় মানবিক সহায়তা।
সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা।
27/05/2026
পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ এর শুভেচ্ছা।
প্রধান ঈদ জামাত সকাল ৭.৩০ টায়
স্থান: শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন।
23/05/2026
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মানিকগঞ্জ ডিজেবলড পিপলস অর্গানাইজেশন এর আয়োজনে ও জেলা প্রশাসন, মানিকগঞ্জের সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জিআর খাতের চাউল বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হয়। এসময় মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা নিজে উপস্থিত থেকে প্রতিবন্ধী অসহায় ব্যক্তিদের থেকে তাদের সমস্যা সমূহ শোনেন এবং প্রতিকারে ব্যবস্থা গ্রহণ করেন।
23/05/2026
চামড়ার মান নিয়ন্ত্রণে কোরবানী দাতার প্রতি অনুরোধ
21/05/2026
তেওতা, শিবালয়, মানিকগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উদযাপন
19/05/2026
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে একযোগে আজ ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এমপি) ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন করেন।
একই সাথে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মানিকগঞ্জ জেলা প্রশাসন ও মানিকগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মানিকগঞ্জ জেলায় ০৩ (তিন) দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। মানিকগঞ্জ জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মহরম আলী, মানিকগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মৌসুমী নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন সহ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সেবাপ্রার্থী এবং সর্বস্তরের জনগণ।
18/05/2026
সঠিকভাবে পশুর চামড়া ছড়ানো ও লবণ দিয়ে যথাযথভাবে সংরক্ষণ পদ্ধতি
18/05/2026
কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে আমাদের করণীয়
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |